Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

দেড় হাজার বছর পর হিন্দু নববর্ষের শুরুতে হচ্ছে অতি বিরল যোগ, রাশিচক্রে পড়বে ব্যাপক প্রভাব

দেড় হাজার বছর পর হিন্দু নববর্ষের শুরুতে হচ্ছে অতি বিরল যোগ, রাশিচক্রে পড়বে ব্যাপক প্রভাব

ইংরাজির মত বাংলা এবং হিন্দু নববর্ষও সবরকম আচরণবিধি মেনেই পালিত হয়ে থাকে আমাদের দেশে। পঞ্জিকা মতে হিন্দু নববর্ষ শুরু হয় চৈত্র মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথিতে। এই বছর এই দিন পড়ছে আগামী এপ্রিল মাসের ২তারিখ, এবং সপ্তাহের বার হল শনিবার। তবে শুধুমাত্র নববর্ষই নয়, এই দিন থেকেই শুরু হয় নবরাত্রিও। পাশপাশি মহারাষ্ট্রে এইদিন গুড়িপারওয়া পালন করা হয়ে থাকে। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, বিভিন্ন গ্রহের অবস্থানের উপর ভত্তি করে প্রতিটি হিন্দু নববর্ষের নিজস্ব রাজা, মন্ত্রী এবং মন্ত্রিসভা থাকে। এবার হিন্দু নববর্ষ সংবত ২০৭৯ শুরু হচ্ছে এমনই এক বিরল কাকতালীয় ঘটনা দিয়ে যা সুদীর্ঘ দেড় হাজার বছর পর ফের তৈরি হতে চলেছে।

নতুন বছরের রাজা শনি

নতুন বছরের রাজা শনি

হিন্দু পঞ্জিকা অনুসারে এই নতুন বছরের রাজা হতে চলেছেন শনিদেব। সেইসঙ্গে জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, মন্ত্রী হবেন দেবগুরু বৃহস্পতি। শনিদেব যখন রাজার পদে থাকেন তখন সেই দেশে অরাজকতা ও বিশৃঙ্খলা দেখা দেয়। একই সঙ্গে যেখানে দেবগুরু বৃহস্পতি মন্ত্রী পদে আসীন থাকতে চলেছেন এই ক্ষেত্রে ধর্মীয় কর্মকান্ড বৃদ্ধি পাবে, সকলের মনে শুভ চিন্তার উদয় হবে, দম্পতিদের মধ্যে ঝগড়া কম হবে এবং পড়ুয়াদের ক্ষেত্রে শিক্ষার স্তর বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাও রয়েছে।

নববর্ষে রাজযোগ

নববর্ষে রাজযোগ

এবার হিন্দু নববর্ষের সূচনা উপলক্ষে গ্রহ-নক্ষত্রের অবস্থান শুধু আকর্ষণীয়ই নয়, খুব বিরলও হবে। দেড় হাজার বছর পর এমন পরিস্থিতি তৈরি হচ্ছে। নতুন বছরের সূচনা উপলক্ষে রেবতী নক্ষত্রের অবস্থান বিচার করে জানা যাচ্ছে ৩টি রাজযোগ গঠিত হচ্ছে এই বছর হিন্দু নববর্ষে। এছাড়াও, নতুন বছরের শুরুতে গ্রহ সেনাপতি মঙ্গল তাঁর উচ্চ রাশিতে অর্থাৎ মকর রাশিতে অবস্থান করতে চলেছেন। পাশাপাশি দুই ছায়া গ্রহ রাহু-কেতুও থাকবেন তাঁদের উচ্চ রাশি বৃষ ও বৃশ্চিক রাশিতে। তাই গ্রহদের এই অবস্থান বেশ ভালোই প্রভাব ফেলবে রাশিচক্রের উপর।

 শনি-মঙ্গল যোগ

শনি-মঙ্গল যোগ

এই বছর নববর্ষে কর্মফল দাতা শনিদেব তাঁর নিজের রাশিতে অবস্থান করতে চলেছেন। এই কারণে হিন্দু নববর্ষের জন্মকুণ্ডলীতে শনি-মঙ্গলের একটি শুভ যোগসূত্র তৈরি হচ্ছে। জ্যোতিষীদের মতে, হিন্দু নববর্ষ উপলক্ষ্যে প্রায় দেড় হাজার বছর পরে গ্রহগুলির এমন একটি শুভ সমন্বয় তৈরি করতে চলেছে। এর আগে এই বিরল যোগ ৪৫৯ সালের ২২মার্চ গঠিত হয়েছিল। আর এই অতি বিরল যোগ প্রতিটি রাশির জাতক জাতিকাদের জীবনের উপর সরাসরি প্রভাব ফেলতে চলেছে। তবে মোটের উপর সব রাশির ক্ষেত্রেই এই বিরল যোগ কোনও না কোনও শুভ ফল দান করবে।

 রাশিচক্রে প্রভাব

রাশিচক্রে প্রভাব

মিথুন, তুলা ও ধনু রাশির জাতক জাতিকারা হিন্দু নববর্ষে বিরল যোগের সুবিধা পেতে পারেন। এই যোগ এই ব্যক্তিদের অর্থ এবং উন্নতি নিয়ে আসবে। তারা কিছু সুখবরও পেতে পারে। বিনিয়োগ ভালো ফল দেবে। অন্যদিকে দেশের কথা বললে এ বছর জনগণের কল্যাণে পরিকল্পনা প্রণয়ন ও সেসব নিয়ে কাজ করা হবে। অনেকের জন্য, এই বছরটি সমস্ত রাশির জাতক জাতিকাদের জীবনের বড় পরিবর্তনের বছর হিসাবে প্রমাণিত হতে পারে।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ তথ্যের উপর নির্ভরশীল)


More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+