সাবধান! স্বামী-স্ত্রীর এই অভ্যাস দাম্পত্য জীবনে নিয়ে আসতে পারে ঘোর বিপত্তি
সাবধান! স্বামী-স্ত্রীর এই অভ্যাস দাম্পত্য জীবনে নিয়ে আসতে পারে ঘোর বিপত্তি
যে কোনও মানুষের জীবনে অন্যতম পবিত্র এবং অটুট বন্ধন হল স্বামী ও স্ত্রীর মধ্যে সম্পর্ক। দাম্পত্য সম্পর্ক নিয়ে সকলেই খুব উৎসাহিত থাকেন। এবং সেক্ষেত্রে সকলেই চান বিয়ের পর সুখে শান্তিতে সারা জীবন কাটাতে। সুখী বিবাহিত জীবন একটি বড় উপহারের মতো বলে মনে করা হয়। তবে এর জন্য প্রয়োজন স্বামী-স্ত্রীর একে অপরকে সমান ভালোবাসা ও সম্মান দেওয়া। কিন্তু অনেক সময় মানুষ পারিবারিক জীবনে বা দাম্পত্য জীবনে এমন অনেক ভুল আজ করে বসে যার জন্য পড়ে তার খারাপ প্রভাব পড়ে সুখ শান্তির উপর। জেনে নেওয়া যাক এমন কোন কোন কাজ থেকে নিজেকে সবসময় বিরত রাখা উচিত যার ফলে এড়ানো সম্ভন দাম্পত্য কলহ।

রাগ করা
দাম্পত্য জীবনে কোনও কিছু নিয়ে সামান্য তর্ক লেগেই থাকে স্বামী স্ত্রীর মধ্যে। সেটি সম্পূর্ণ আলাদা বিষয়। কিন্তু অনেক সময় দেখা যায় যে কথায় কথায় রাগ করা কিংবা রাগের মাথায় একে অপরকে অপমান, অপমান করা স্বভাবে পরিণত হয়। কিন্ত্য জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, এই অযথা অতি রাগ যে কোনও সময় দাম্পত্য জীবনের ভিত নাড়িয়ে দিতে পারে। তাই দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী এই অযথা রাগ থেকে দূরত্ব বজায় রাখলেই ভালো হয়।

মিথ্যা কথা বলা
জ্যোতিষ শাস্ত্র এবং সনাতন ধর্মের একাধিক তত্ত্ব পুরাণ অনুযায়ী যে কোনও দাম্পত্য জীবনে স্বামী ও স্ত্রীর সম্পর্ক বিশ্বাস ও ভালোবাসার উপর ভিত্তি করে তৈরি হয়। আর তাই একে অপরকে লাগাতার বিভিন্ন বিষয় নিয়ে মিথ্যা বলা বা প্রতারণা করা সম্পর্কের মধ্যে কখনও না কখনও অনেক গভীর ফাটল তৈরি করে। মিথ্যে কথা বলা অনেক সময় দাম্পত্য সম্পর্ক ভাঙার দ্বারপ্রান্তে পৌঁছে যায়। তাই কখনও কোনও বিষয় নিয়ে দাম্পত্য জীবনে মিথ্যাচার করা উচিত নয়।

ব্যক্তিগত বিষয় অন্যকে বলা
দাম্পত্য জীবনে স্বামী ও স্ত্রীর মধ্যে গোপনীয়তা বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। স্বামী বা স্ত্রী যদি নিজেদের মধ্যে গোপনীয়তা না রেখে চলেন এবং নিজেদের দাম্পত্য জীবনের কথা অন্যকে জানান, তবে তা তাঁদের জন্য অপমানের কারণ হয়ে দাঁড়ায় এবং দাম্পত্য জীবনে নানা সমস্যা তৈরি করে। তাই দাম্পত্য জীবনের কথা গোপন রাখা খুব দরকার।

অপ্রয়োজনীয় ব্যয়
নিজের এবং পরিবারের স্বাচ্ছন্দ্যের জন্য ব্যয় করা একটি ভাল জিনিস, তবে অপ্রয়োজনীয় অযথা ব্যয় শুধুমাত্র আর্থিক সমস্যাই ডেকে আনে না, এতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়াও হয়। তাই দাম্পত্য জীবনে স্বামী-স্ত্রী দুজনেই খুব ভেবেচিন্তে করে খরচ করলে ভালো হয়।

সম্পর্কের সীমা লঙ্ঘন
যে কোনও সম্পর্কেরই একটি নির্দিষ্ট মাত্রা বা সীমা ছাএ। এমনকি স্বামী স্ত্রীর সম্পর্কের একটা সীমা আছে, সেটা কখনই অতিক্রম করা উচিত নয়। একটি ভাল সম্পর্কের জন্য উভয়েরই যথা সম্ভব শালীন আচরণ করা খুব প্রয়োজন।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications