Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বারো বছর পর বৃষে পা দেবে বৃহস্পতি, গুরু গ্রহের প্রভাবে চাকরিতে পদোন্নতি হবে কাদের

জ্যোতিষশাস্ত্রে ৯টি গ্রহ, ১২ রাশি এবং ২৭ টি নক্ষত্রের উল্লেখ রয়েছে। প্রত্যেকটি গ্রহই নিজের সময় মত স্থান পরিবর্তন করে সকল রাশির ব্যক্তিদের ওপর নানান প্রভাব ফেলে। গুরু গ্রহ বৃহস্পতি বৃষ রাশিতে প্রবেশ করতে চলেছে। ১২ বছর বৃষ রাশিতে অবস্থান করবে এই গ্রহ।

পয়লা মে দুপুর ২ টো ২৯ মিনিটে বৃষ রাশিতে প্রবেশ করবে। ২০২৫ সালের ১৪ মে পর্যন্ত এক রাশিতে বিরাজ করবে এই গ্রহ। এই সময়ে আর্থিক দিকে লাভ হবে কাদের, জানুন।

Office Work

  • বৃষ রাশি

বৃষ রাশির জাতক জাতিকাদের অষ্টম ঘরে প্রবেশ করবে গুরু গ্রহ। এই সময় আপনার আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে। ভাগ্যের দ্বার খুলবে আপনার। এই সময় আপনি যা চাইবেন তাই করতে পারবেন। নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে এই রাশির ব্যক্তিদের। মানসিক চাপ কমতে শুরু করবে। পরিবেশ অনুকূলে থাকবে। সকলের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে। এসময় কোনও ঝুঁকিপূর্ণ কাজ করবেন না। মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করবেন। দূরে কোথাও ঘুরতে গেলে সাবধানে যাবেন। আর্থিক দিকে খুব লাভ হবে আপনাদের। ভবিষ্যতের জন্য অর্থ আপনি এখন থেকেই সঞ্চয় করতে পারবেন। সোনা ব্যবসায়ীদের লাভের সম্ভাবনা রয়েছে।

  • মিথুন রাশি

মিথুন রাশির দ্বাদশ ঘরে প্রবেশ করবে গুরু গ্রহ। এসময় আপনি যা চাইবেন তাই করতে পারবেন। যারা গবেষণা করছেন তাদের লাভের সময়। আর্থিক দিকে লাভ হবে আপনাদের। কর্মকর্তাদের বিশেষ সহযোগিতা আপনি পাবেন। সমাজে সম্মান আপনার ক্রমশ বাড়তে থাকবে। স্ত্রীর সঙ্গে আপনার সম্পর্ক আরোও ভালো হবে। বিদেশে ব্যবসা করতে পারেন। শিক্ষার জন্য বিদেশে যেতে হতে পারে আপনাকে। আর্থিক দিকে লাভ হবে। শ্বশুরবাড়ির সঙ্গে আপনার শুভ সম্পর্ক বজায় থাকায় আপনার মানসিক চাপ কমবে।

  • কর্কট রাশি

কর্কট রাশির একাদশ ঘরে অবস্থান করবে গুরু গ্রহ। তাই এসময়ে আপনি কোনও বড় রোগে আক্রান্ত হবেন না। শরীর আপনার সুস্থ থাকবে। অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। আপনি এই সময় যদি কোথাও ঘুরতে যেতে চান যেতে পারেন। এসময় আপনারা সকল কাজেই মুনাফা অর্জন করতে পারবেন। কাজের জায়গায় সকলেই আপনার প্রশংসা করবেন। নয়া সম্পত্তির মালিক হবেন এই রাশির জাতক জাতিকারা।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+