সূর্যগ্রহণের সময় তৈরি হচ্ছে বিপদজ্জনক যোগ, সাবধানে থাকতে হবে এই রাশির জাতকদের
বৈদিক জ্যোতিষ অনুসারে ২৫ অক্টোবর সূর্য গ্রহণ হতে চলেছে। বছরের দ্বিতীয় ও শেষ সূর্যগ্রহণ তুলা রাশিতে হতে চলেছে। তুলা রাশিতে সূর্য যেহেতু নিম্নগামী বলে মনে করা হয় এইজন্য এটা অশুভ ফল দেয়। এই সময় সূর্যগ্রহণে সূর্যের সঙ্গে চন্দ্রমা, শুক্র ও কেতুও থাকবে তুলা রাশিতে, যার ফলে তুলা রাশিতে চতুর্গ্রহী যোগ তৈরি হতে চলেছে। এর সঙ্গে এই গ্রহের ওপর রাহুর সরাসরি নজর থাকবে এবং শনিও এদের দেখবে। এইজন্য এই যোগের খারাপ প্রভাব সব রাশিদের ওপরই পড়তে দেখা দেবে তবে বিশেষ কিছু রাশি রয়েছে, যাদের জন্য এই সময়টা খুবই খারাপ যাবে এবং এটা সঙ্কটের কারণ হয়ে দাঁড়াবে।

বছরের শেষ সূর্যগ্রহণ
আগামী ২৫ অক্টোবর বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ হতে চলেছে। এটিই হবে বছরের শেষ সূর্যগ্রহণ। আশ্বিন মাসের অমাবস্যা তিথিতে তুলা রাশির স্বাতী নক্ষত্রে মঙ্গলবার এই সূর্যগ্রহণ দেখা যাবে। ভারতে এই খণ্ডগ্রাস সূর্যগ্রহণ শুরু হবে দুপুর ২.২৯ মিনিটে এবং শেষ হবে ভারতীয় সময় অনুযায়ী সন্ধ্যা ৬.১৫ মিনিটে। ভারত ছাড়াও ইউরোপ, মধ্যপ্রাচ্য এশিয়া এবং উত্তর আফ্রিকা, পশ্চিম এশিয়া এবং উত্তর ভারত মহাসাগরে এই গ্রহণ দেখা যাবে।

মিথুন রাশি
সূর্যগ্রহণের সময় তৈরি হওয়া চতুর্গ্রহী যোগ মিথুন রাশির জাতকদের জন্য ভালো হবে না। এঁদের খরচ বাড়বে। পারিবারিক জীবনে চড়াই-উৎরাই দেখা দেবে। জীবনসঙ্গীর সঙ্গে সমস্যা হতে পারে। স্বামী-স্ত্রীর মধ্যে মতভেদ হতে পারে। চাকরি, ব্যবসায় লোকসান হবে। এই সময় ভুলেও বিনিয়োগ করবেন না।

তুলা রাশি
তুলা রাশিতে সূর্যগ্রহণ যেহেতু হচ্ছে আর এই রাশিতে চর্তুগ্রহী যোগ তৈরি হচ্ছে তাই এই রাশিদের এই সময় একটু সামলে থাকতে হবে। দুর্ঘটনা হতে পারে। আঘাত লাগতে পারে। অশান্তি হতে পারে। আত্মবিশ্বাস কমে যাবে। কারোর সঙ্গে ঝগড়া হতে পারে। কাজকর্ম নিয়ে সতর্ক থাকুন।

মকর রাশি
সূর্যগ্রহণ মকর রাশির জাতকদের জন্য শুভ প্রমাণিত হবে না। এই সময় তাঁদের স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। চাকরি ও ব্যবসায় খুব সামলে কাজ করতে হবে, নয়তো লোকসান হতে পারে। বিনিয়োগ এখন করবেন না। চাকরি পরিবর্তন করবেন না। বলতে পারেন চরম কিছু সিদ্ধান্ত নেওয়ার জন্য এই সময় একেবারে উপযুক্ত নয়।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications