ফসলে ন্যূনতম সহযোগী মূল্য বাড়িয়ে কৃষকদের পাশে মোদীর কেন্দ্র
শীতকালীন ফসলে ন্যূনতম সহযোগী মূল্য বাড়িয়েছে সরকার।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার ২০২২ সালের মধ্যে কৃষকদের রোজগার দ্বিগুণ করার ঘোষণা করেছে। তার জন্য নানা উদ্যোগও সরকার গ্রহণ করেছে। এই মাসের শুরুতে শীতকালীন ফসলে ন্যূনতম সহযোগী মূল্য বাড়িয়েছে সরকার। যাতে কৃষক অন্তত চাষের খরচের ৫০ শতাংশ বেশি ঘরে তুলতে পারে।

২০১৬ থেকে পরপর বছরগুলিতে অতিরিক্ত ফলনের ফলে কৃষিতে আয় কমেছে। অনেকে প্রাপ্য দাম পাননি। ফলে জুলাইয়ে ১৪টি খারিফ শস্যের ন্যূনতম সহযোগী মূল্য বাড়িয়েছে সরকার। যা এবারের বাজেটে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এর পাশাপাশি পিএম-আশা নামে আর একটি প্রকল্প সরকার ঘোষণা করেছে।
দেশের ১৩০ কোটি জনসংখ্যার মুখে খাবার তুলে দেওয়া কৃষিজীবী মানুষদের পাশে কেন্দ্র রয়েছে। বারবার সেই আশ্বাস দেওয়া হয়েছে। কৃষিক্ষেত্রে ভারতের মোট শ্রমজীবী মানুষের ৫০ শতাংশ কর্মরত। ফলে দেশের আর্থ-সামাজিক রূপরেখা নির্ধারণে এই অংশের মানুষের যোগদান সবচেয়ে বেশি।
ব্রাজিল বা চিনের মতো দেশ যেভাবে স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠেছে, তেমনভাবেই ভারতকেও চেষ্টা চালাতে হবে। সাম্প্রতিক সমীক্ষা বলছে, ভারত খুব সহজে তার জনসংখ্যার পেট ভরাতে পারে ও চাল-গম বিদেশে রপ্তানি করতে পারে।
পাইকারি বাজারে সহায়ক মূল্যের ওঠানামার কারণে চাষিদের মনে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছিল। সেটা ন্যূনতম সহায়ক মূল্যের ঘোষণায় দূর হয়েছে। অনেক সময় যা চাষের খরচ সেটাও কৃষকরা পেতেন না। এখন সেই সমস্যা অনেকটাই কাটিয়ে ওঠা গিয়েছে। তবে সামগ্রিকভাবে ভারতীয় চাষিরা দরিদ্রই রয়েছেন। যারা সকাল থেকে সন্ধ্যা মাঠে হাড়ভাঙা খাটুনির পরে সামান্য রোজগার করেন। সেই অবস্থা বদলেই কেন্দ্র সরকারের উদ্যোগ কতটা ইতিবাচকতা আনতে পারে সেটাই এখন দেখার।
-
গিরিশ পার্ক কাণ্ডে নতুন মোড়! মোদীর ব্রিগেডের দিনই উত্তেজনা, শশী পাঁজার বাড়িতে হামলার অভিযোগে রিপোর্ট চাইল EC -
ভোটের আগে আইনি লড়াই! ভবানীপুরে মনোনয়নের আগে হাইকোর্টে শুভেন্দু -
ডিএ বকেয়া পরিশোধে রাজ্যের নতুন রূপরেখা, মার্চ থেকেই মিলবে প্রথম কিস্তি -
আমলা ও পুলিশ বদলি নিয়ে তীব্র সুর, জনতার প্রতিরোধ গড়ার ডাক মমতার -
ভোটের আগে প্রশাসনে বড় ধাক্কা, নবান্নের সিদ্ধান্ত বাতিল করে ১৫ আইপিএসকে ভিনরাজ্যে পাঠাল নির্বাচন কমিশন -
দিল্লিতে মোদীর সঙ্গে বৈঠকের পরেই চূড়ান্ত জল্পনা, আজই কি আসছে বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা? জানুন -
ভোটের আগে চমক হুমায়ুন কবীরের, ১৮২ আসনে প্রার্থী দিয়ে নতুন সমীকরণের ইঙ্গিত -
ইরান সংকটে টানাপোড়েন, ১৭ দিনের যুদ্ধের মাঝে সরে যাওয়ার ইঙ্গিত ট্রাম্পের -
বিবেচনাধীন ভোটার ইস্যু: ২১ লক্ষ নামের নিষ্পত্তি, কবে বেরবে সাপ্লিমেন্টারি তালিকা? জানুন -
যোগী, অখিলেশ থেকে গম্ভীর, কুলদীপের বিয়ের রিসেপশনে চাঁদের হাট -
কেন্দ্র বনাম রাজ্য সংঘাত চরমে! আইপ্যাক মামলায় CBI তদন্ত কী জরুরি? আজ সুপ্রিম কোর্টে শুনানি -
আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টে তর্কের ঝড়, মৌলিক অধিকার ঘিরে কেন্দ্র রাজ্য সংঘাত তুঙ্গে












Click it and Unblock the Notifications