Travel: লাদাখে ঘুরতে যাবেন আপনি? এই জায়গাগুলি ভুলেও মিস করবেন না, কিন্তু কেন
ছোট থেকে সকলেরই স্বপ্ন থাকে লাদাখ ঘুরতে যাওয়ার। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এতটাই সুন্দর যা দেখে মুগ্ধ হয়ে যান সকলে। যদি আপনি কখনও লাদাখে যেতে চান সেই জায়গাগুলি কিন্তু ঘুরে অবশ্যই আসবেন।
কারন লাদাখের সৌন্দর্য এতটাই সুন্দর, যা সেই জায়গাগুলো না গেলে কিন্তু আপনি কখনোই বুঝতে পারবেন না। জানুন সেই জায়গায়গুলি মধ্যে কী কী জায়গা রয়েছে। কেন বা যাবেন এখানে, জানুন

- প্যাংগং লেক
প্যাংগং লেকের কথা নিশ্চয়ই শুনেছেন। এই হ্রদটি ভারত চীনের সীমান্তে অবস্থিত। এর সৌন্দর্য দেখার জন্যই প্রায় প্রত্যেক মাসেই প্রচুর পর্যটক এখানে ভিড় করেন। লেকের যে জল আর চারপাশের পাহাড়ের মনোরম দৃশ্য আপনাকে মুগ্ধ করবে। তাই লাদাখে গেলে অবশ্যই এই জায়গাটিতে যাবেন। যদি আপনি রোমাঞ্চকর পরিবেশ ভালোবাসেন, তাহলে এই জায়গাটি মিস করবেন না।
- নুব্রা উপত্যকা
লাদাখে গেলে নুব্রা উপত্যকায় অবশ্যই যাবেন। এই জায়গাটিতে বালির টিলায় ভর্তি। উটে চড়বার জন্য এই জায়গাটি কিন্তু অসাধারণ। এখানে গেলে আপনি প্রাকৃতিক শান্তি খুঁজে পাবেন। এখানকার সুউচ্চ বুদ্ধমূর্তি কিন্তু বেশ দর্শনীয়। চারদিকে ঘেরা মরুদ্যান রয়েছে। এই জায়গাটি লাদাখের বাগান নামেও পরিচিত। এই উপত্যকাটি গোলাপী ও হলুদ বুনো গোলাপ দিয়ে সজ্জিত।
- লেহ প্রাসাদ
লাদাখের ইতিহাস ও সাংস্কৃতির একটি বিশেষ আভাস খুঁজে দেয় এই জায়গায়। এই পুরনো প্রাসাদটি দেখার জন্য অনেক পর্যটকই এখানে আসেন। এখানে গেলে আপনি লাদাখের অনেক পুরনো গল্প, স্থাপত্য সম্পর্কে জানতে পারবেন। এই জায়গাটি কিন্তু খুব আকর্ষণীয় ও সুন্দর।
- খারদুং লা পাস
লাদাখের ঘোরার জায়গাগুলির মধ্যে এই খারদুং লা পাস জায়গাটি খুব বিখ্যাত। লেহ থেকে খারদুং লা পাসের দূরত্ব প্রায় ৪০ কিলোমিটার। তবে অনেক পর্যটকের এখানে অক্সিজেনের অভাব হয়।
- ম্যাগনেটিক হিলস
যদি আপনি লাদাখে ঘুরতে যেতে চান তাহলে অবশ্যই ম্যাগনেটিক হিলস ঘুরে আসবেন। এটি এখানকার একটা বিখ্যাত পাহাড়। আর এখানকার শোভা অসাধারণ। যা দেখার জন্য অনেকেই এখানে আসেন।
- হেমিস মঠ
এই বৌদ্ধ মঠটি লাদাখের বৃহত্তম মঠ। এই জায়গাটি হেমিস উৎসবের জন্য বিখ্যাত। মঠটিতে সুন্দর চিত্রকর্ম ও ভাস্কর্য দেখা যায়। এই জায়গাগুলো লাদাখের সৌন্দর্য বাড়ায়। যদি আপনি লাদাখ যান তাহলে অবশ্যই এখানে ঘুরে আসেন।
-
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
জ্বালানি নিরাপত্তায় নতুন দিগন্ত, তেলের মজুত বাড়াচ্ছে ভারত, সংসদে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প












Click it and Unblock the Notifications