Travel: দেশ, বিদেশের এই পর্যটন স্থানগুলিতে ঘুরে দেখার অনুমতি থাকলেও ছবি তোলা নিষিদ্ধ
ঘুরতে যাওয়ার প্রতি নেশা নেই এমন মানুষের সংখ্যা বোধহয় নেই বললেই চলে। অজানাকে জানার ইচ্ছা, অচেনাকে চেনার জন্যই ছুটির দিনে সকলেই ট্রলি গুছিয়ে বেরিয়ে পড়েন দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে।
ঘুরতে গেলে আমাদের সবার প্রথম যে জিনিসটা মনে আসে, তা হল সমস্ত স্মৃতিকে ফ্রেমবন্দী করে নিজের কাছে রেখে দেওয়া অর্থাৎ যখন আমরা ঘুরে বাড়ি চলে আসি তখন সেই ছবিগুলোকে আমরা আরেকবার দেখেনি।

আমরা যখন কোথাও ঘুরতে যাই প্রথমেই আমরা সুন্দর জায়গাগুলোকে ক্যামেরাবন্দি করে রাখি অর্থাৎ ছবি তুলি আমরা। কিন্তু আপনি কি জানেন, বিশ্বের এমন অনেক জায়গা রয়েছে, যে জায়গাগুলি দেখার জন্যই সমস্ত পর্যটক এখানে ছুটে আসেন। তবুও তারা ছবি তুলতে পারেন না, কিন্তু কেন, জানুন।
কোন কোন জায়গার ছবি তুলবেন না
যদি আপনি এই জায়গাগুলিতে ঘুরতে গিয়ে ছবি তুলতে পারবেন না অর্থাৎ সেগুলোর ছবি তুললে তাতে আপনাকে দিতে হবে জরিমানা। শুনে কি অবাক হচ্ছেন? জানুন কোন কোন জায়গায় ঘুরতে গেলে ভুল করে সেই জায়গার ছবি তুলে নিজেই বিপদে নিজেকে ফেলবেন না!
তাজমহল
তাজমহল দেখতে দেশি ও বিদেশি অনেক পর্যটকও এখানে আসেন। এই মনোমুগ্ধকর সৌন্দর্য দেখার জন্যই এখানেই সকলে আসেন। আপনি কি জানেন এই তাজমহলের ভেতরে ঢুকলে আপনি কিন্তু সেই ছবি কখনোই ক্যামেরাবন্দি করতে পারবেন না। বাইরে থেকে ছবি তুলেই কিন্তু আপনাকে বাড়ি ফিরতে হবে।
মিশরের ভ্যালি অফ দ্য কিংস
বিদেশে ঘোরার নেশা বোধ হয় পর্যটকদের একটু বেশি। সবার প্রথম সেই জায়গাটির মধ্যে নাম আসে মিশরের ভ্যালি অফ দ্য কিংসের। এটি মিশরের সবথেকে আকর্ষণীয় জায়গা। এই সমাধিক্ষেত্রটি ঘুরে দেখতে অনেকেই আসেন। তবে এখানে এলে ছবি তুলতে পারেন না পর্যটকেরা। এখানে ঘুরতে গেলেও ভুলেও ছবি তুলবেন না। তাহলে আপনার ক্যামেরা নিয়ে যেতে হতে পারে। এমনকি আপনাকে গুনতে হতে পারে কড়কড়ে নোটও। তাই আগেই সাবধান হোন আপনি।
উত্তর কোরিয়া কুমসুসান প্যালেস অফ সান
আপনি কি জানেন, উত্তর কোরিয়া কুমসুসান প্যালেস অফ সানে ছবি তোলা যায় না। ঘুরতে গিয়েও আপনি নিজের ছবি ক্যামেরাবন্দি করতে পারবেন না। আবার রাস্তায় হাঁটার স্ময়েও আপনি নিজের ছবি তুলতে পারবেন না।
লন্ডনের জুয়েল হাউজ
লন্ডনের জুয়েল হাউজের নাম নিশ্চয়ই শুনেছেন। এখানকার চোখ বাঁধানো সৌন্দর্য দেখতে দেখে অবাক হবেন আপনিও। তবে এখানকার সৌন্দর্য দেখতেই সকলেই আসেন। এই মুকুটটি লন্ডন টাওয়ারের মিউজিয়ামে 'বম্বপ্রুফ গ্লাস’ দিয়ে ঘিরে রাখা রয়েছে। ভুলেও এখানকার ছবি কিন্তু আপনি তুলতে যাবেন না। তাহলে বিপদে পড়বেন নিজেই।
আমস্টারড্রামের অ্যান ফ্যাঙ্ক হাউজ
আমস্টারড্রামের অ্যান ফ্যাঙ্ক হাউজে আপনি ঘুরতে যেতে পারেন। সবকিছু ভালোভাবে খুটিয়ে দেখতে পারেন। তবে এখানে ফটো তোলার অনুমতি পান না পর্যটকেরা। আপনি গেলেও ভুলেও এখানে ছবি তুলবেন না।
অজন্তা গুহা
মহারাষ্ট্রের এই অজন্তা গুহাতে আপনি ঘুরে আসতে পারেন। দুই হাজার বছরের পুরনো পাথর কেটে তৈরি করা এই বৌদ্ধ গুহা গুলিতে ভাস্কর্য এতটাই সুন্দর যা দেখার জন্য সকলে আসেন। তবে এখানে এসে ফটো তোলা একেবারেই নিষিদ্ধ। ফটো তুললে দিতে হতে পারে জরিমানাও।
অস্ট্রেলিয়ার উলুরু কাটা-জুটা ন্যাশনাল পার্ক
আপনার কি অস্ট্রেলিয়া ঘুরতে যাওয়ার কোনও প্ল্যান আছে, তাহলে আগেই জেনে নিন এখানে গেলে ভুলেও অস্ট্রেলিয়ার উলুরু কাটা-জুটা ন্যাশনাল পার্কে একদমই ছবি তুলবেন না। এতে আপনাকে জরিমানা দিতে হবে।
জাপানের মেইজি মন্দির
জাপানের টোকিওতে মেইজি মন্দিরে আপনি যেতে পারেন। এখানে অনেক সুন্দর কাজ করা রয়েছে। এখানে বিশেষ করে আচার অনুষ্ঠান মেনে বিবাহ দেওয়া হয়। এই শান্ত পরিবেশে গেলে আপনার মন কিন্তু খুব খুশিতে থাকবে। ঘুরতে গেলেও ছবি তুলতে পারবেন না এখানে।
স্বর্ণমন্দির
প্রত্যেক পর্যটকের স্বপ্নই থাকে অমৃতসরের স্বর্ণমন্দিরে ঘুরতে যাওয়ার। সেই স্বপ্ন পূরণ হলেও অভ্যন্তরীণ সৌন্দর্যকে ক্যামেরা বন্দী করে নিজের কাছে রাখা তাদের পক্ষে সম্ভব হয় না। তার কারণ সেখানে সেলফি পর্যন্ত তোলা যায় না।
রোমের সিস্টিন চ্যাপেল
রোমের সিস্টিন চ্যাপেলে যে শুধু ধর্মীয় কোনও কারণে ছবি তোলা মানা তা কিন্তু নয়। জাপানের একটি নেটওয়ার্ক সংস্থা এখানে অনেক দিন ধরে কাজ করছে। ছবি ও ভিডিও এখানে একদমই তোলা যায় না। তাছাড়াও এখানে এসে ছবি তুললে আপনাকে অনেক টাকা জরিমানা পর্যন্ত দিতে হতে পারে। তাই আগেই সাবধান হোন আপনি। তাই এই জায়গাগুলিতে ঘুরতে গেলেও ভুলেও এই জায়গাগুলির ছবি আপনি ক্যামেরাবন্দি করবেন না। এতে আপনাকেও অনেক টাকা জরিমানা গুনতে হতে পারে।
-
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! বাড়তে পারে নিত্যপণ্যের দাম, তালিকায় কোন কোন জিনিস? চাপ বাড়ছে বাজারে -
ভোটের আগেই বকেয়া ডিএ নিয়ে নয়া পদক্ষেপ, বিজ্ঞপ্তিতে পরিবর্তন করে নতুন ঘোষণা রাজ্যের -
নতুন সরকার গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ! নেপালে গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, কারণ কী? -
রাজা চাই না! ট্রাম্প বিরোধী বিক্ষোভে পথে হাজার হাজার নাগরিক -
রামনবমীতে রণক্ষেত্র জঙ্গিপুর! ইটবৃষ্টিতে জখম একাধিক, ভিডিও শেয়ার করে 'পরিবর্তন' নিয়ে তোপ অভিষেকের, কী বললেন? -
দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে 'ফুল এমারজেন্সি'! কারণ কী? বিশাখাপত্তনম থেকে আসা উড়ান ঘিরে চাঞ্চল্য -
দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন! তালিকায় কতজন? বড় সংখ্যার নাম বাদ নিয়ে বাড়ছে প্রশ্ন -
দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! স্বস্তি শশী পাঁজার, কাটেনি অনিশ্চয়তা, কোন কোন প্রার্থীর ভাগ্য এখনও ঝুলে? -
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড় -
ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে কি? অনলাইনে ট্রাইবুনালে আবেদন কিভাবে করবেন? জানুন -
তৃতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, কবে সম্পূর্ণ হবে এসআইআর প্রক্রিয়া? -
নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী! '২মিনিট অন্তর উড়বে বিমান', বড় বার্তা মোদীর












Click it and Unblock the Notifications