মণিপুরী রাজকন্যার সঙ্গে অর্জুনের প্রেম, শীতের ছুটিতে বেড়িয়ে আসুন রবীন্দ্রনাথের চিত্রাঙ্গাদার সেই দেশ থেকে
মণিপুরী রাজকন্যার সঙ্গে অর্জুনের প্রেম, শীতের ছুটিতে বেড়িয়ে আসুন রবীন্দ্রনাথের চিত্রাঙ্গাদার সেই দেশ থেকে
চিত্রাঙ্গাদা। নামটা জানেন না এমন বাঙালি নেই। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা চিত্রাঙ্গদা নৃত্যনাট্যে সকলেই মুগ্ধ রাজকন্যা চিত্রাঙ্গদাকে নিয়ে। রাজকন্যা মানেই যে ছবি সকলের সামনে ফুটে ওঠে চিত্রাঙ্গদা তার থেকে একেবারেই আলাদা। সেই রাজকন্যা যুদ্ধ বিদ্যায় পারদর্শী। যে অর্জুনের মত বীর যোদ্ধার সঙ্গে লড়াই করার ক্ষমতা রাখে। সেই চিত্রাঙ্গদার কথা মহাভারতেও রয়েছে। ভারতের উত্তর-পূর্বের রাজ্য মণিপুরের রাজকন্যা ছিলেন চিত্রাঙ্গদা। সত্যিই কী সেখানকার নারীরা রাজকন্যা চিত্রাঙ্গদার মতই বীর? শর্মিলা চানুই তার প্রমাণ। শীতের ছুটিতে বেড়িয়ে আসুন সেই বীর নারীদের রাজ্য থেকে।

চিত্রাঙ্গদার দেশ মণিপুর
মহাভারতের ছোট্ট একটি চরিত্র চিত্রাঙ্গদা। তৃতীয় পাণ্ডব অর্জুনের স্ত্রী ছিলেন চিত্রাঙ্গদা। অস্ত্রবিদ্যায় পারদর্শী। বীরযোদ্ধা বললে ভুল হবে না। ভারতের উত্তর-পূর্বের রাজ্য মণিপুরই ছিল সেই চিত্রাঙ্গদার দেশ। মণিপুর রাজ তাঁর নিজের মেয়েকে বড় করে তুলেছিলেন পুরুষদের মতই অস্ত্র শিক্ষায় পারদর্শী করে। রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রাঙ্গদা নৃত্যনাট্য তাঁকে ঘিরেই রচিত হয়েছিল। সেই বীর রাজকন্যার দেশ হয়ে উঠতেই পারে এবারে শীতের ছুটির ডেস্টিনেশন। কলকাতা থেকে বেশি দূরেও নয় এই উত্তর পূর্বের রাজ্য। পর্যটকদেরও খুব একটা ভিড় দেখা যায় না।

মণিপুর নাম কেন
ভারতের উত্তর পূর্বের ছোট্ট রাজ্য মণিপুর। বাঙালির কাছে বহু পরিচিত এই রাজ্যর নাম। কিন্তু কেউ কি জানেন কেন মণিপুর নাম হয়েছিল। মণিপুর নামের সঙ্গে জড়িয়ে রয়েছে পুরানের যোগ। একে মণির দেশ বলা হয়। পুরাণে বলা হয়ে থাকে মণির দেশের উৎপত্তি হয়েছিল দেবতাদের আনন্দনৃত্যের জন্য। সেকারণেই হয়তো গোটা বিশ্বের কাছে পরিচিত মণিপুরী নৃত্য। শ্রীকৃষ্ণ আর শ্রীমতি রাধার নৃত্য বলা হয়ে থাকে এই মণিপুরী নৃত্যকে। এই রাজ্যে অধিকাংশ বাসিন্দাই শ্রীকৃষ্ণের পুজারি।

সীমান্তের রাজ্য মণিপুর
মণিপুর ভারত-মায়ানমার সীমান্তের রাজ্য। এই রাজ্যের পূর্ব দিকে রয়েছে মায়ানমার। পশ্চিম দিকে মিজোরাম। উত্তরে নাগাল্যান্ড আর পশ্চিমে অসম। কাজেই মণিপুরে যাওয়ার রাস্তা সবচেয়ে সহজে হয় অসম দিয়ে। অসম থেকে গুয়াহাটি শিলচর হয়ে আসা যায় মণিপুরে। আবার নাগাল্যান্ডের ডিমাপুর থেকেও সড়ক পথে মণিপুের ঢুকে পড়া যায়। মণিপুরের রাজধানী ইম্ফলে রয়েছে বিমানবন্দর। গুয়াহাটি থেকে সরাসরি মণিপুরে বিমানেও পৌঁছে যাওয়া যায়। তবে মণিপুরে আসতে গেলে পারমিট নিতে হয়। তার জন্য আগে থেকে অনলাইনে অনুমতি নিতে হয়।

কী কী দেখার আছে মণিপুরে
উত্তর-পূর্ব মানেই প্রকৃতির স্বর্গরাজ্য। মণিপুরও তার অংশ। পাহাড়, জঙ্গল, ঝরনা, অরণ্য এই চারের সহাবস্থান মণিপুর। এখানকার সবচেয়ে দর্শনীয় স্থান ইমা মার্কেট। এই মার্কেটটি পরিচালনা করেন কেবল মহিলারাই। এখানকার প্রত্যেকেই যেন রাজকন্যা চিত্রাঙ্গদা। মণিপুরের আরেকটি দর্শনীয় জায়গা কাংলা ফোর্ট। রাজা নরসিংহের তৈরি এই কাংলা ফোর্ট দেখতে টিকিট লাগে। ইম্ফল নদীর পরিখায় ঘেরা কংলা ফোর্টে ঘোরার জন্য ব্যাটাির চালিত গাড়ির ব্যবস্থা রয়েছে। এই দুর্গেই রয়েছে মহারাজার সমাধি। মণিপুরের আরেকটি দর্শনীয় স্থান লোকতাক লেক। ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ এই লোকতাক হ্রদ।
-
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
আন্তর্জাতিক বাজারের প্রভাব? এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, কত? বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে দুশ্চিন্তা -
ডিজিটাল পেমেন্টে বড় বদল! শুধু পিন দিলেই আর হবে না অনলাইন পেমেন্ট, ১ এপ্রিল থেকে RBI-র নতুন নিয়ম -
ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র! রিখটার স্কেলে কম্পনমাত্রা ৭.৬, জারি সুনামির সতর্কতা -
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
জ্বালানি নিরাপত্তায় নতুন দিগন্ত, তেলের মজুত বাড়াচ্ছে ভারত, সংসদে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর












Click it and Unblock the Notifications