Travel: বর্ষায় হাতছানি দিচ্ছে সমুদ্র, ঘুরে আসুন কলকাতার কাছেই এই জায়গায়
সপ্তাহান্তের ছুটিতে সমুদ্র সৈকতে বেড়ানোর কথা ভাবছেন? চলে আসুন এই অফবিট লোকেশনে। কলকাতার কাছেই রয়েছে এই অফবিট সমুদ্র সৈকত। একেবারে আনকোরা জায়গা সেকারণে পর্যটকদের সংখ্যাও অনেকটা কম। খুব বেশি কেউ জানেন না এই সৈকতটির কথা।
চারপাশে ঝাউবন তার মাঝে দীর্ঘ সৈকত। পরিচ্ছন্ন একেবারে পর্যটকের ভিড় নেই। এককথায় অনেকটা প্রাইভেট সৈকতের মতো মনে হবে। ওড়িশার এই সৈকতটির নাম ধনকালপাড়ু সৈকত। ওড়িশার জঞ্জাম জেলায় রয়েছে এই সৈকতটি। বেরহামপুর থেকে খুব কাছে। বেরহামপুর থেকে ঘন্টা দুয়েকের মধ্যেই পৌঁছে যাওয়া যায়।

সৈকতের কাছাকাছি কোনও রেস্ট হাউস বা রিসর্ট এখনও তৈরি হয়নি। তাহলেই বুঝতে পারছেন এই সৈকত এখনও তেমন ভাবে পর্যটনের মানচিত্র এসে পড়েনি। ওড়িশা মানেই সকলে পুরী সৈকতের দিকেই ঝোঁকেন। পুরীতে অবশ্য সারাবছরই ভিড় থাকে। আর বাঙালির কাছে পুরীর একটা আলাদা মাধুর্য রয়েছে। হানিমুন থেকে উইকেন্ড ট্যুর সবেতেই বাঙালির সবার আগে পছন্দের তালিকায় আসে ওড়িশার পুরী।
এখন আবার পুরীর বাইরে সোনাপুর সৈকতে অনেকেই যাচ্ছেন। কারণ সম্প্রতি পরিচ্ছন্নতার জন্য এই সৈকত ব্লু ফ্ল্যাগ তকমা পেয়েছে। সেকারণে সোনাপুর সৈকতে এখন যাচ্ছেন পর্যটকরা। সেখানে একটি মাত্র বিচ রিসর্ট রয়েছে। সেটা সবসময় প্রায় বুক থাকে। সেকারণে পর্যটকরা সবসময় সেখানে িগয়ে উঠতে পারে না। এই বেরহামপুরের সৈকতটি একেবারেই নতুন।
শীতকালে স্থানীয় লোকেরা এখানে পিকনিক করতে আসে মাত্র। বাইরের পর্যটক প্রায় আসেন না। সেকারণে এখানে থাকার তেমন কোনও বন্দোবস্ত নেই। এখানে আসতে হলে বেরহামপুর থেকে আসতে হবে। সেখানে ট্রেনে এসে কোনও হোটেলে থাকতে হবে আগে। তারপর সেখান থেকে গাড়ি ভাড়া করে এই সৈকতে পৌঁছতে হবে। তবে একবার এখানে আসতে পারলে মন ভাল হয়ে যাবে।
-
দেশজুড়ে সতর্কতা, ১৭ রাজ্যে প্রবল দাপট, ঘণ্টায় ৮০ কিমি বেগে হাওয়ার আশঙ্কা -
আজই কী ইস্তফা? দুই দশকের অধ্যায় শেষ করে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন নীতীশ কুমার, কারণ কী? জল্পনা তুঙ্গে -
বাংলার নির্বাচনে একা লড়ার অঙ্গীকার করে প্রথম তালিকায় ২৮৪ প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের, রয়েছেন অধীর-মৌসমরা -
কবে ফিরবে প্রিয় বাবিন? চোখে জল নিয়ে অধীর অপেক্ষায় বিজয়গড়, ঘটনাস্থলে পৌঁছলেন মুখ্যসচিব, স্তব্ধ টলিউড -
কলকাতায় একটাই ট্রাইবুনাল দপ্তর, তবুও ভোগান্তি নেই ভোটারদের, অনলাইনেই মিলবে সমাধান -
রাজ্যসভায় জয়, তবু ইস্তফায় দেরি, স্পিকারকে অপেক্ষায় রেখেই বিহার ছাড়লেন নিতিন নবীন -
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! জ্বালানি সঙ্কটে বিশ্ব, স্বস্তি দিতে পেট্রোল-ডিজেলের দামে বড় সিদ্ধান্ত কেন্দ্রের -
একদিনে ২৬৭ আধিকারিক বদলি, কমিশনের সিদ্ধান্তে হাইকোর্টে চ্যালেঞ্জ -
প্রথম চার্জশিট হওয়া উচিত মোদী-শাহের বিরুদ্ধে, মন্তব্য মমতার -
থানাগুলিতে ব্যাপক রদবদল, বড় পদক্ষেপ নির্বাচন কমিশনের -
সপ্তাহের শুরুতেই বড় ধাক্কা! ইরান উত্তেজনায় কাঁপছে বাজার, ১০০০ পয়েন্ট পড়ল সেনসেক্সে, চাপে নিফটি -
ধাপে ধাপে প্রকাশ ভোটার তালিকা, চতুর্থ অতিরিক্ত তালিকায় ২ লক্ষ নাম, বাদের সংখ্যা এখনও ধোঁয়াশায়












Click it and Unblock the Notifications