Travel: পাহাড়ের কোলে লুকিয়ে জঙ্গল, শোনা যায় বাঘের গর্জন, পুজোর ছুটির সেরা ডেস্টিনেশন হতে পারে এই জায়গা
একঘেয়ে উত্তরবঙ্গের পাহাড়, দিঘার সমুদ্র দেখে ক্লান্ত হয়ে গিয়েছেন? এবার একটু নতুন কোনও জায়গায় যেতে ইচ্ছে করছে। আবার পকেটটাও দেখতে হবে। অনেকেই ভেবে পাচ্ছেন না কোথায় যাবেন। আবার অনেকেই এমন আছেন যাঁরা পাহাড়-সমুদ্র ছাড়িয়ে একটু জঙ্গলে ঘুরতে যেতে চাইছেন তাঁদের জন্য রয়েছে একটি একেবারে অফবিট লোকেশন।
ডুয়ার্সের জঙ্গল নয় এবার ঘুরে আসুন পাশের রাজ্য ছত্তিশগড়ের একেবারে আচনাকমার বন্যপ্রাণী অভয়ারণ্য। এই জায়গাটির কথা খুব কম পর্যটকই শুনে থাকবেন। কারণ ছত্তিশগড়ে এমনিতে পর্যটকের সংখ্যা কম। তার উপরে জঙ্গল ভ্রমণ সেটা খুব কম সংখ্যক পর্যটকই করে থাকেন। সেকারণে বলাই যায় পর্যটন মানচিত্রে আচনাকমার জঙ্গল একেবারেই আনকোড়া।

এখানে চিতাবাঘ থেকে শুরু করে বাঘ, হায়না এরকম হিংস্র প্রাণীদের বাস। একেবারে পাহাড়ের মাঝে জঙ্গল। দেখে মনে হবে অত্যন্ত যত্ন করে পাহাড়টি আগলে রেখেছে জঙ্গলটিকে। ছত্তিশগ়ড় এবং মধ্যপ্রদেশের বেশ কিছুটা অংশ জুড়ে রয়েছে জঙ্গলটি। ছত্তিশগড়ের বিলাসুর থেকে এই জায়গাটি খুব কাছে। যেতে হয় অম্বিকাপুর হয়ে। অমরকণ্টকের খুব কাছেই এই জঙ্গলটি। কাজেই এখানে বেড়াতে গেলে একসঙ্গে দুটি জায়গা দেখে নেওয়া যায়।
এখানে শ্যোণ নদী এবং নর্মদা নদী দেখতে পাওয়া যায়। আবার পিনড্রা রোড হয়েও আসা যায় এখানে। সেখান থেকে গাড়িতে পৌঁছে যাওয়া যায় এই জায়গায়। তবে এখানে পর্যটক না আসায় খুব বেশি লোকের আনাগোনা নেই। জঙ্গলের চেকপোস্ট পার করার সঙ্গে সঙ্গে বদলে যাবে পুরো পরিবেশ। চারিদিকে বড় বড শাল-সেগুনের জঙ্গল।
এখানে বনদফতরের থাকার জায়গা রয়েছে। সুবিশাল এই জঙ্গল কোথায় শেষ হচ্ছে বোঝা দায়। সেকারণেই হয়তো এখানে বাঘ আর চিতাবাঘের শান্তি পূর্ণ সহাবস্থান দেখা যায়। জঙ্গলের মধ্যে বেশ গা ছমছমে পরিবেশ। যেতে যেতে মনে হবে এই বুঝি দক্ষিণ রায় গর্জন দিয়ে উঠলেন। এই বুঝি তিনি সকলের অলক্ষ্যে নজর রেখে চলেছেন। তাঁর ডেরায় কারা এলো আর কারা গেলো।
সেএক অমূল্য অভিজ্ঞতা হবে। সাধারণত অক্টোবর মাস থেকে মার্চ মাস পর্যন্ত এই জঙ্গলে ঘোরার সেরা সময়। গরমেও আসতে পারেন কিন্তু এখানকার তাপমাত্রা সেসময় অসহনীয় থাকে। বাইরে থেকে গিয়ে ছত্তীশগড়ের সেই গরম আমরা বাঙালিরা নিতে পারব না। তাই শীতকালে বা গরম পেরিয়ে বর্ষাতেই এখানে আসা ভাল। কাজেই বর্ষায় এই জঙ্গল সবুজ হয়ে ওঠে। আরও সুন্দর হয়ে ওঠে জায়গাটি। কাজেই আর দেরি না করে বুকিংটা সেরেই ফেলুন। এবারের পুজোয় না হয় একেবারে এই অচেনা জঙ্গল হয়ে উঠুক আপনার ডেস্টিনেশন।
-
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন? -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
বৈষম্যের অবসান! মহিলা সেনা অফিসারদের স্থায়ী কমিশন নিয়ে কড়া রায় সুপ্রিম কোর্টের, কী জানাল আদালত?












Click it and Unblock the Notifications