আপনার সুইজারল্যান্ড যাওয়ার ইচ্ছা পূরণ করতে পারে দেশের এই জায়গাগুলি
ছোট থেকেই প্রায় সকলের ইচ্ছা থাকে বিদেশে ঘুরতে যাওয়ার। আর বিদেশ মানেই আমাদের প্রথম মাথায় আসে সুইজারল্যান্ডের কথা। কারণ এখানকার প্রাকৃতিক সৌন্দর্য দেখার মতো। তবে সুইজারল্যান্ড যাওয়ার সামর্থ্য যে সবার থাকে তা কিন্তু নয়।
আপনি যদি ঘুরতে যেতে ভালোবাসেন আর আপনারও মনে সুইজারল্যান্ড যাওয়ার ইচ্ছা থাকে, তাহলে দেশের এই জায়গা গুলিতে আপনি ঘুরতে যেতে পারেন। যেখানে গেলে সুইজারল্যান্ড যাওয়ার ইচ্ছা আপনার কিছুটা হলেও পূরণ হবে। কারণ এই দেশের এই জায়গাগুলিকে 'মিনি সুইজারল্যান্ড 'বলা হয়। কোন কোন জায়গা পড়ছে তার মধ্যে, জানুন।

- উত্তরাখণ্ডের আউলি
উত্তরাখণ্ডের আউলির নাম হয়তো অনেকেই শুনেছেন। আপনি কি জানেন এই জায়গাটি 'মিনি সুইজারল্যান্ড’ নামে পরিচিত। শীতকালে কিন্তু এই জায়গাটি একদম তুষারে ঢাকা থাকে। দেশ-বিদেশ থেকে বহু পর্যটক এখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আসেন। এখানে গেলে আপনি প্রচুর পাইন গাছ দেখতে পাবেন। সেই সঙ্গে পাহাড়, নদী তো রয়েছে। চারদিকে শুধু বরফ আর বরফ।
- জম্বু ও কাশ্মীর
সুইজারল্যান্ডের যাওয়ার ইচ্ছা কিছুটা হলেও পূরণ করতে পারে জম্মু-কাশ্মীর। জম্মু-কাশ্মীরের প্রাকৃতিক সৌন্দর্যে অসাধারণ, তা বলার অপেক্ষা রাখে না। এখানে রয়েছে নদী থেকে তুষারে ঘেরা পাহাড়। যা দেখে আপনার মনে হবে এক খাতায় আঁকা সিনারি। এই জায়গাটিতে এলে আপনি কিন্তু প্রেমে পড়ে যাবেন।
- মুন্সিয়ারি
মুন্সিয়ারি জায়গাকে 'মিনি সুইজারল্যান্ড’ বলা হয়। এটিও কিন্তু উত্তরাখণ্ডে অবস্থিত। ঘন, জঙ্গল ও তুষার পাহাড়ে ঘেরা এই হিল স্টেশনটিতে গেলে আর অন্য কোথাও ঘুরতে যেতে ইচ্ছা করবে না আপনার। পিথোরাগড় জেলার কুমায়ন অঞ্চলের মধ্যে অবস্থিত এই মুন্সিয়ারি। সেই সঙ্গে সুইজারল্যান্ড ঘোরার ইচ্ছা কিছুটা হলেও পূরণ হবে আপনার। তাই এই পুজোতে আপনিও কিন্তু ভ্রমণ করতে পারেন এই মুন্সিয়ারিতে।
- খাজিয়ার
হিমাচল প্রদেশে অবস্থিত খাজিয়ার। এর নাম হয়তো অনেকেই জানেন না। তবে এই জায়গাটি কিন্তু একটি পর্যটন কেন্দ্র। এখানে প্রচুর গেলে প্রচুর পাইন বন দেখতে পাবেন। সেই সঙ্গে অনেক পর্বত দেখতে পাবেন। প্রকৃতি প্রেমীদের জন্য এই জায়গাটি কিন্তু অসাধারণ। ঘন পাইন থেকে পাহাড়ি লেক থেকে চোখ সরাতেই পারবেন না আপনি।
- ইউমথাং উপত্যকা
সিকিমে অবস্থিত ইউমথাং উপত্যকা। এই জায়গাটি কিন্তু অনেকটা সুইজারল্যান্ডের মতন। এখানে প্রচুর ফুল গাছ দেখতে পাবেন। হলুদ ফুলে ঘেরা এই গাছগুলি দেখতে অসাধারণ। যখন আপনি সাইড সিন দেখতে যাবেন সেই সময় আপনার চোখে পড়বে রডোডেনড্রন গাছ। দেখতে পাবেন ঝর্ণাও।












Click it and Unblock the Notifications