বর্ষায় উত্তর ভারতে ভ্রমণের সেরা ঠিকানা
বর্ষায় উত্তর ভারতে ভ্রমণের সেরা ঠিকানা
এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন , মানুষ মাত্রই ভ্রমণবিলাসী । তাই বর্ষার দিনগুলোতে প্রায় সকলেরই মনে হয়, শর্ট ট্যুরে কোথাও বেড়িয়ে পড়ি। কিন্তু কোথায় যাবেন স্থির করতে পারছেন না তাই তো ? শুধুমাত্র আপনার জন্যই এই প্রতিবেদনে বৃষ্টিভেজা দিনের সেরা গন্তব্যস্থলের তালিকা রাখা হল।

আউলি
আউলি উত্তরাখন্ডের নীলকন্ঠ, মানা পর্বত, নন্দা দেবীর ধবল শিখরের সৌন্দর্যে নিজেকে বুঁদ করে রাখতে পারবেন। ট্রেকিংয়ের অভিজ্ঞতা নিতে হল আপনি জুলাই মাসে এখানে আসতে পারেন। এই জায়গাটি ভারতীয় পর্যটকদের কাছে স্কাই স্বর্গ হিসাবে পরিচিত। আপনি এখানে প্রচুর পরিমাণে নানা প্রজাতির অর্কিড এবং ওক গাছ দেখতে পাবেন। আউলির রোপওয়ে হচ্ছে এশিয়ার দীর্ঘতম তথা উচ্চতম আর বিশ্বের মধ্যে দ্বিতীয় উচ্চতম রোপওয়ে।

কাসৌলি
কাসৌলি হিমাচল প্রদেশের একটি সুন্দর হিল স্টেশন। কসৌলি জুলাই মাসে উত্তর ভারতের সবচেয়ে বেশি চাহিদাপূর্ণ পর্যটন স্থানগুলির মধ্যে একটি। ভগবান হনুমানের বিশ্রামস্থল হিসাবে বিখ্যাত এই জায়গায়টি হিমালয় পর্বতের বিখ্যাত জীবন রক্ষাকারী ভেষজের উৎপত্তি স্থল। শক্তিশালী ধৌলাধর পর্বতে অবস্থিত কসৌলি প্রকৃতপক্ষে জুলাই মাসে ভ্রমণের জন্য ভারতের সেরা জায়গাগুলির মধ্যে একটি।

ডালহৌসি
ডালহৌসির সবচেয়ে সেরা আকর্ষণ পঞ্চপুলা। পাঁচ সেতুর সমাহার। এখান থেকে চানমারি গ্রাম, ২ কিমি দূরের সাতধারা ঝর্না, ১০ কিমি দূরের ডাইনকুণ্ড দেখতে দেখতে পৌঁছে যান ডালহৌসির হিলটপে। এখান থেকে পিরপাঞ্জাল ও মণিমহেশ পর্বতমালার সৌন্দর্যে মুগ্ধ হয়ে পর্যটকরা বার বার ছুটে আসেন এখানে। জুলাই মাসে উত্তর ভারতে দেখার জন্য শীর্ষ ১০টি শীতল স্থানগুলির মধ্যে একটি।

মানালি
প্রতি বছর হাজার হাজার পর্যটক সিমলা, কুল্লু এবং মানালি বেড়াতে আসেন। শীত কিংবা বর্ষায় এসব শহরের সৌন্দর্য ফুটে ওঠে ভিন্ন মাত্রায়। এই শহরগুলি দেখার জন্য ট্রেনে ভ্রমণ একটি খুব ভাল বিকল্প হতে পারে। রাজকীয় পীর পাঞ্জল এবং ধৌলাধর পর্বতমালার মধ্যে অবস্থিত, মানালি জুলাই মাসে উত্তর ভারতের শীতলতম স্থানগুলির মধ্যে একটি। ঘন পাইনউড অরণ্যে আচ্ছাদিত, মানালি জুলাই মাসে উত্তর ভারতে দেখার জন্য সেরা তুষারাবৃত জায়গাগুলির মধ্যে একটি।

ধর্মশালা
ভাগুস জলপ্রপাতটি অবিশ্বাস্য নির্মলতা ও প্রাকৃতিক সৌন্দর্যের কারণে ধর্মশালা ঘুরে দেখার অন্য়তম সেরা জায়গা। হিমাচল প্রদেশের এই ছোট্ট রত্নটি উত্তর ভারতে জুলাই মাসে যাওয়ার জন্য একটি পারফেক্ট ডেস্টিনেশন। চারপাশের ঝরনাগুলির সাথে ধর্মশালায় রক আরোহীদের জন্য দুর্দান্ত ট্রেকের ব্য়বস্থা রয়েছে।

কাশ্মীর
জাহাঙ্গিরের ভাষায়, যদি পৃথিবীতে কখনও স্বর্গ থাকে, তবে তা এখানে রয়েছে" ভূস্বর্গ কাশ্মীরের সৌন্দর্যকে তিনি এই ভাবে বর্ণনা করেছেন। জুলাই মাসে যখনই উত্তর ভারতের সেরা দর্শনীয় স্থানগুলির কথা উল্লেখ করা হয়, কাশ্মীর সর্বদা একটি প্রাকৃতিক স্বর্গ হিসাবে তালিকার শীর্ষে থাকে।

ম্যাকলিওডগঞ্জ
উত্তর ভারতের দাবদাহ থেকে রক্ষা পেতে ওই স্থানটি আবিষ্কার করেছিলেন ব্রিটিশরা। নীল আকাশ, তার নিচে এবড়ো খেবড়ো সবুজ পাহাড়। মাঝে মাঝে শীতল জলাধারার সন্ধান। জল এতটাই স্বচ্ছ যে নীচের পাথরগুলো স্পষ্ট দেখা যায়। যারা পাহাড়ে একটি শান্ত পরিবেশের সন্ধানে বেরিয়েছেন, তাদের জন্য ম্যাকলিওডগঞ্জ জুলাই মাসে উত্তর ভারতে দেখার জন্য সেরা জায়গাগুলির মধ্যে একটি।

ঋষিকেশ
প্রাকৃতিক সৌন্দর্যে সমৃ্দ্ধ গন্তব্যস্থল ঋষিকেশ মন ও শরীরে এক টু ইন ওয়ান রেসিপির উপলব্ধ করায়। গঙ্গা নদীর তীরে, ঋষিকেশ পর্যটকদের জন্য শান্ত ও নির্মল গন্তব্য়। লক্ষণ ঝূলার দক্ষিণে রয়েছে স্বর্গ আশ্রম। সমতলে তাপমাত্রা বাড়ার সাথে সাথে, ঋষিকেশ বর্ষাপ্রেমীদের জন্য একটি নিখুঁত আশ্রয়স্থল।

খাজ্জিয়ার
খাজ্জিয়ার ভারতের সুইজারল্যান্ড হিসাবে পরিচিত। খাজ্জিয়ার জুলাই মাসে উত্তর ভারতে ভ্রমণের তালিকায় স্থান পেয়েছে।
চার দিকে তুষারাবৃত পর্বতমালা দ্বারা বেষ্টিত এবং এর প্রাকৃতিক সৌন্দর্যের কারণে, খাজ্জিয়ারে প্যারাগ্লাইডিং সারা বছর ধরে ভ্রমণপিপাসুদের আকৃষ্ট করে।
-
বঙ্গ জুড়ে বদলাচ্ছে পরিস্থিতি! সপ্তাহের শুরুতেই বৃষ্টির সতর্কতা, কেমন থাকবে আজকের আবহাওয়া? জেনে নিন -
২০ শতাংশ আসনে হাড্ডাহাড্ডি লড়াই! বাংলার ভোটে বড় ফ্যাক্টর হতে পারে এই কেন্দ্রগুলি -
দেশজুড়ে সতর্কতা, ১৭ রাজ্যে প্রবল দাপট, ঘণ্টায় ৮০ কিমি বেগে হাওয়ার আশঙ্কা -
আজই কী ইস্তফা? দুই দশকের অধ্যায় শেষ করে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন নীতীশ কুমার, কারণ কী? জল্পনা তুঙ্গে -
বাংলার নির্বাচনে একা লড়ার অঙ্গীকার করে প্রথম তালিকায় ২৮৪ প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের, রয়েছেন অধীর-মৌসমরা -
কবে ফিরবে প্রিয় বাবিন? চোখে জল নিয়ে অধীর অপেক্ষায় বিজয়গড়, ঘটনাস্থলে পৌঁছলেন মুখ্যসচিব, স্তব্ধ টলিউড -
কলকাতায় একটাই ট্রাইবুনাল দপ্তর, তবুও ভোগান্তি নেই ভোটারদের, অনলাইনেই মিলবে সমাধান -
রাজ্যসভায় জয়, তবু ইস্তফায় দেরি, স্পিকারকে অপেক্ষায় রেখেই বিহার ছাড়লেন নিতিন নবীন -
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! জ্বালানি সঙ্কটে বিশ্ব, স্বস্তি দিতে পেট্রোল-ডিজেলের দামে বড় সিদ্ধান্ত কেন্দ্রের -
একদিনে ২৬৭ আধিকারিক বদলি, কমিশনের সিদ্ধান্তে হাইকোর্টে চ্যালেঞ্জ -
প্রথম চার্জশিট হওয়া উচিত মোদী-শাহের বিরুদ্ধে, মন্তব্য মমতার -
থানাগুলিতে ব্যাপক রদবদল, বড় পদক্ষেপ নির্বাচন কমিশনের












Click it and Unblock the Notifications