সামনের সপ্তাহেই টানা ছুটি, ঘুরে আসুন রিশপের একেবারে কাছে এই অফবিট লোকেশনে
জানুয়ারি মাসে বেশ কয়েকটা দিন টানা ছুটি পাওয়া গিয়েছে। ২০ তারিখ থেকে যদি গোনা শুরু করা যায় তাহলে মাঝে সোমবার ছুটি নিয়ে টানা চারদিন ছুটি। আবার ২৩ জানুয়ারি থেকে ধরলে মাঝে ২৪ এবং ২৫ তারিখ ছুটি নিলে আবার লম্বা ছুটি হাতে পাওয়া যায়।
কাজেই এই তিন চার দিনের ছুটিতে অনায়াসেই বেড়িয়ে আসা যায় কাছেপিেঠর একাধিক লোকেশন থেকে। আর উত্তরবঙ্গ হলে তো কথাই নেই। বাঙালির সবসময়ের পছন্দের জায়গা উত্তরবঙ্গ। দার্জিলিং কালিম্পং না গিয়ে ঘুরে আসতে পারেন কালিম্পংয়ের কাছে মারিয়াবস্তি থেকে। একেবারে অচেনা একটা জায়গা অচেনা নাম।

আর শীতের সঙ্গে লড়াইয়ে আমরা এখন মোটামুটি অভ্যস্ত হয়ে গিয়েছিল। দার্জিলিংকে কড়া টক্কর দিচ্ছে দক্ষিণবঙ্গের পুরুলিয়া। পৌষ সংক্রান্তির দিনে দার্জিলিংয়ের থেকে পুরুলিয়ার তাপমাত্রা নেমে গিয়েছিল। কাজেই শীত নিয়ে অত না ভাবলেও চলবে। কাজেই বেড়িেয় পড়ুন ব্যাগ নিয়ে।
কালিম্পং হয়েই যেতে হয় জনপ্রিয় পর্যটন কেন্দ্র রিশপ। যেখান থেকে কাঞ্চনজঙ্ঘার ৩৬০ ডিগ্রি ভিউ পাওয়া যায়। একটা সময়ে রিশপ বেশ ফাঁকা ফাঁকা ছিল। এখন হোমস্টে আর হোটেলে ঠাসা। পর্যটকের ভিড়ে রিশপ সেই মাধুর্য অনেকটাই হারিয়ে ফেলেছে। এখন অন্য কোথাও যেতে চাইছেন পর্যটকরা। তাঁদের জন্য সেরা জায়গা রিশপের কাছেই মারিয়া বস্তি। একেবারে অফবিট একটি লোকেশন এটি।
সদ্য পর্যটন মানচিত্রে জেগে উঠেছে। সেকারণে পর্যটকদের ভিড় একেবারেই নেই। একটি মাত্র হোমস্টে রয়েছে সেখানে। এখান থেকে কাঞ্জনজঙ্ঘার অসাধারণ ভিউ পাওয়া যায়। যা রিশপের থেকে কোনও অংশে কম সুন্দর নয় সেই ভিউ। অসাধারণ এখানকার সৌন্দর্য। একেবারে ছিমছাম পরিবেশ। সোজা গাড়ি নিয়ে হোমস্টে পর্যন্ত চলে আসা যায়।
রাতের সৌন্দর্যও অন্যরকম। হোমস্টের সামনে বার্বিকিউ করার ব্যবস্থা রয়েছে। এখানে সানসেট ভিউ অসাধারণ। অন্ধকার নামলেই আলো ঝলমল করে ওঠে হোমস্টে চত্ত্বর। তার সঙ্গে দূরের পাহাড়ের আলো ছলমলে পাহাড়। সঙ্গে ক্যাম্প ফায়ার আর বাববিকিউ। অসাধারণ সেই সৌন্দর্য। কনকনে ঠান্ডাতেও মন ভাল হয়ে যাবে।
মলদ্বীপ আর লাক্ষাদ্বীপের টানাপোড়েনে সোশ্যাল মিডিয়ায় হইহই কাণ্ড চলছে। বাঙালি যে পরিমানে হুজুগে। তাতে অনেকেই হয়তো এরই মধ্যে লাক্ষাদ্বীপ সফরের পরিকল্পনা করে ফেলেছেন। কিন্তু সকলে খুব একটা আগ্রহী নন। আমাদের ঘরের কাছের উত্তরবঙ্গই ভাল। পটেক বুঝে ঘুরে আসা যায়। তারপরে নিত্যনতুন জায়গা বেরিয়ে আসছে প্রকাশ্যে। সেরকমই একটি জায়গা মারিয়া বস্তি। একেবারেই অচেনা নাম। আজকাল পর্যটকদের মধ্যে আবার অচেনা নামের দিকেই আগ্রহ বেশি।












Click it and Unblock the Notifications