Travel: মহা শিবরাত্রিতে ভোলেবাবার এই বিখ্যাত মন্দিরগুলি দর্শন করুন, যানজট এড়াতে কী করবেন
হিন্দুধর্মে মহা শিবরাত্রির বিশেষ গুরুত্ব রয়েছে। এই বিশেষ দিনে সকলেই কিন্তু ভোলা মহেশ্বরের পুজো করে থাকেন। বলা হয়, ভোলেবাবার পুজো করলে জীবনে সফলতা লেগেই থাকে। এমনকি আর্থিকদিকেও যথেষ্ট লাভ হয়। চলতি বছর ২৬ ফেব্রুয়ারি পড়েছে মহাশিবরাত্রি।
আর এই বিশেষ দিনে আপনি কিন্তু ভগবান শিব, মাতা পার্বতীর বিবাহ হয়েছিল। তাই এদিন ভোলেবাবার পুজো করার পাশাপাশি মাতা পার্বতীরও পুজো করতে পারেন। এতে কিন্তু আপনি দু’জনেরই বিশেষ কৃপা লাভ করবেন। আমাদের দেশে এমন অনেক মন্দির রয়েছে, যেখানে কিন্তু বারোটি জ্যোতির্লিঙ্গ রয়েছে। আর আপনি কিন্তু এই জায়গাগুলোতে গিয়ে দেখে আসতেই পারেন।

- ভোলেবাবার বিখ্যাত মন্দির কোথায় কোথায় রয়েছে
তার মধ্যে রয়েছে উত্তরপ্রদেশের বেনারস, মধ্যপ্রদেশের উজ্জয়িনী, মহারাষ্ট্রের নাসিক। এই জায়গাগুলো কিন্তু অত্যন্ত বিশেষ। এই জায়গাতে কিন্তু শিবরাত্রিতে খুব আড়ম্বরের সঙ্গে পুজো করা হয়। আপনিও কিন্তু মহা শিবরাত্রিতেই জায়গাগুলিতে যেতে পারেন। যদি আপনি ভোলেবাবার বিখ্যাত মন্দির দর্শন করতে চান, তাহলে অবশ্যই কিন্তু এগুলোকে মেনে চলতে হবে।
- কোন মন্দিরে ,কীভাবে যাবেন
প্রথমে ধরুন আপনি কোনও মন্দিরের যাবেন বা কোনও তীর্থস্থানে যাবেন, সেটিকে আগে আপনাদেরকেই ঠিক করতে হবে। তারপর আপনার বাজেট কত, কতদিন আপনি ছুটি পাবেন, তা মাথায় রাখতে হবে। একদিন কিংবা দুদিন যদি ছুটি পান তাহলে কাছাকাছি কোনও শিব মন্দিরে গিয়ে শিবরাত্রির পুজো আপনি দিতে পারেন।
- কীভাবে ঘুরতে যাবেন আপনি
মহা শিবরাত্রির দিন পর সব মন্দিরগুলোতেই প্রচুর পরিমাণে ভিড় থাকে, এটাই ভ্রমণের পরিকল্পনা আগে থেকেই করুন। যদি আপনি কোনও ঝুট ঝামেলা এড়িয়ে চলতে চান, তাহলে আগে থেকে হোটেল বুক করবেন । কিসে যাবেন তা কিন্তু আগে থেকেই বুক করে রাখবেন। আপনি যদি কাশি বা উজ্জয়নীর মতো কোনও তীর্থস্থানে যান, সেখানকার কিন্তু নিয়ম ও দর্শনের সম্পর্কে জানতে হবে। কখন ভগবানের দর্শন করতে পারবেন সেই সম্পর্কে অনেক তথ্য ওয়েবসাইটে দেওয়া রয়েছে সেগুলো কিন্তু একবার দেখে নেবেন।
- আগেই জানুন সমস্ত তথ্য
যেহেতু মহা শিবরাত্রিতে শিবের মন্দিরে খুব ভিড় হয়, তাই আপনি যে মন্দিরেই যাবেন ভোরবেলায় চলে যাবেন, তাহলে কিন্তু একটু ফাঁকাতে ভগবানের দর্শন করতে পারবেন। বেশিক্ষণ আপনাকে লাইনে দাঁড়াতে হবে না। কারণ দিনেরবেলা কিন্তু এই ভিড় বাড়তে থাকে। আবার মধ্যরাতেও কিন্তু আপনি শিব ঠাকুরের দর্শন করতে পারবেন। তখন একটু ভিড় কম হয়। অনেক মন্দিরে এই বিশেষ দিনে আরতি ও জল অভিষেকের জন্য আলাদা আলাদা সময় নির্ধারণ করা থাকে। তাই কোথায় আপনি যাচ্ছেন, সেখানে গিয়ে আগে থেকেই জেনে নেবেন সমস্ত তথ্য।
- রুট সম্পর্কে জানুন
আপনি যদি কোনও প্রাচীন মন্দির কিংবা বড় মন্দিরে যান, সেখানে কিন্তু এই শিবরাত্রিতে প্রচুর ভিড় হবে, তাই রাস্তাঘাটেও কিন্তু প্রচুর গাড়ি ঘোরার জন্য যানজট পাবেন। আর যত দেরি করে যাবেন, সেখানে কিন্তু আপনাকে অনেকক্ষণ লাইন দিতে হবে। তাই শিবরাত্রিতে যে মন্দিরে যাবেন, একটা রাস্তার যেন অপেক্ষা করবেন না। রুট সম্পর্কে আগে থেকে জেনে নিন । যদি আপনি নিজের গাড়িতে যান তাহলে তো খুবই ভালো। তাহলে আগে থেকে ২ থেকে ৩ রুট আগে থেকে জেনে নেবেন। যদি ভিড় পান, তাহলে অন্য পথ দিয়ে যেতে হবে আপনাকে।
- এই জিনিস নিয়ে যাবেন না
সব মন্দিরের ভেতর কিন্তু বর্তমানে চামড়ার জিনিস, ক্যামেরা, মোবাইল নিয়ে প্রবেশ করা যায় না। এগুলো বাইরে জমা রেখে যেতে হয়। তাই আপনি অনেকগুলো মোবাইল, ক্যামেরা এগুলো নিয়ে যাবেন না।
- কোন কোন মন্দিরে যাবেন
মহা শিবরাত্রিতে আপনি কিন্তু কাশী বিশ্বনাথের মন্দিরে যেতে পারেন কিংবা মহাকালেশ্বর মন্দিরে যেতে পারেন। আবার কাশী বিশ্বনাথের মন্দির কিন্তু প্রধান। সেখানেও যেতে পারেন। তাছাড়া মহাকালেশ্বর মন্দির মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে এটি একমাত্র দক্ষিণমুখী জ্যোতির্লিঙ্গ।
আপনি গুজরাতের যে সোমনাথ মন্দির আছে সেখানে যেতে পারেন। মহারাষ্ট্রের চারটি জ্যোতিলিঙ্গের মধ্যে একটি হল নাসিক। আর এটি খুব নামকরা মন্দির। যেখানে ব্রহ্মা-বিষ্ণু মহেশ্বর থাকেন। তাছাড়া ঝাড়খণ্ডের দেওঘরের বৈদ্যনাথ মন্দিরও আপনি যেতে পারেন। এখানে গেলে ভক্তদের মনের ইচ্ছা পূরণ হয়। আবার আপনি ওংকারেশ্বর ও মমলেশ্বর মন্দিরে আপনি যেতে পারেন। যেটি নর্মদা নদীর মাঝখানে একটি দ্বীপে অবস্থিত। এটি কিন্তু অত্যন্ত জাগ্রত একটি মন্দির।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications