Travel: ডেস্টিনেশন লাক্ষাদ্বীপ, কলকাতা থেকে পৌঁছবেন কীভাবে? জেনে নিন সহজ পথ

লাক্ষাদ্বীপ যাওয়ার ট্রেন্ডে যাঁরা গা ভাসিয়েছেন তাঁরা পরিকল্পনা শুরু করে দিয়েছেন সেখানে বেড়াতে যাওয়ার। কলকাতা থেকে আন্দামান ট্রিপ অনেকেই করেন। কিন্তু লাক্ষাদ্বীপের ট্রিপ এখনও চালু হয়নি। তাহলে কীভাবে সেখানে পৌঁছবেন?

সহজে কীভাবে লাক্ষাদ্বীপ পৌঁছনো যাবে কলকাতা থেকে। কী রয়েছে রুট। এটা সবার আগে জেনে রাখা দরকার পর্যকদের জন্য। প্রথমেই যেটা বলা যায় যে আন্দামান থেকে লাক্ষাদ্বীপ যাঁরা যেতে চান তাঁরা আগে আন্দামানে গিয়ে সেখান থেকে লাক্ষাদ্বীপ ঘুরে আসতে পারেন। আর যদি বিমানে কলকাতা থেকে লাক্ষাদ্বীপ যাওয়ার পরিকল্পনা করছেন তাহসে সেটা সম্ভব হবে না। কারণ সরাসরি ভারতের কোনও বড় মেট্রো শহর থেকে লাক্ষাদ্বীপের বিমান নেই।

Lakhshadeep

সেখােন বিমানে পৌঁছতে হলে প্রথমে কলকাতা থেকে বিমানে আগে কোিচ পৌঁছতে হবে। কোচির অধিকাংশ বিমানই বেঙ্গালুরু হয়ে যায়। যেসব বাঙালিরা বেঙ্গালুরুতে থাকেন তাঁদের পক্ষে সহজ হবে যাওয়া। বেঙ্গালুরু থেকে কোচি যেতে পারলেই হল। কোিচ থেকে দিনে একটি ছোট বিমান ছাড়ে লাক্ষাদ্বীপে যাওয়ার জন্য।

লাক্ষাদ্বীপের আগাত্তি বা বাঙ্গারাম দ্বীপে সরাসরি কোচি থেকে পৌঁছনো যায় বিমানে। তবে সেই বিমানে চড়ার আগে লাক্ষাদ্বীপের পারমিট চেকিং করা হয়। সেই পারমিট না থাকলে বিমানে উঠতে পারবেন না কোনও ভারতীয় নাগরিক। কেবল মাত্র লাক্ষাদ্বীপের বাসিন্দাদের সেখানে অবাধ গতিবিধি রয়েছে। আগাত্তি বিমানে পৌঁছে তার পরে অন্যান্য দ্বীপে যাওয়ার জন্য ফেরি সার্ভিস রয়েছে সেখানে। অনেকটা গোয়ার মতো।

আবার আগাত্তি থেকে কাভারাত্তি পৌঁছতে হেলিকপ্টার পরিষেবারও সুবিধা নিতে পারেন। আবার জলপথেও কোিচ থেকে লাক্ষাদ্বীপ যাওয়া যায়। একাধিক ছোট ছোট জাহাজ যায় লাক্ষাদ্বীপে কোচি বন্দর থেকে। তাতে চড়তেও পারমিট লাগে। কাজেই লাক্ষাদ্বীপ ট্রেন্ডে গা ভাসানো যতটা সহজ ততটা সহজ সেখানে পৌঁছনো নয়। কাজেই আগে থেকে খোঁজ খবর নিয়ে তারপরেই সেখােন পৌঁছনো উচিত।

যদিও ইতিমধ্যেই লাক্ষাদ্বীপকে পর্যটক বান্ধব করে তুলতে তৎপর হয়েছে মোদী সরকার। টাটাগ্রুপ দুটি রিসর্ড তৈরির কথা ঘোষণা করেছে। ২০২৬ সালের মধ্যে সেগুলি তৈরি হয়ে যাবে। মোদী সরকারও লাক্ষাদ্বীপে আরেকটি বিমানবন্দর তৈরি করার পরিকল্পনা করে ফেলেছে। সেখানে সামরিক বিমানের পাশাপাশি যাত্রিবাহী বিমানও ওঠানামা করতে পারবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+