বর্ষায় বাছাই করা এই সেরা জায়গাগুলিতে ঘুরে আসুন, দেখে আসুন জলপ্রপাত থেকে পাহাড়
বর্ষায় বাছাই করা এই সেরা জায়গাগুলিতে ঘুরে আসুন, দেখে আসুন জলপ্রপাত থেকে পাহাড়
ঘুরতে যাওয়া অনেকেরই নেশা। হাতে কয়েক দিনের ছুটি পেলেই কাঁধে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েন অচেনা জায়গাকে জানতে। কেউ বা পাহাড় ভালোবাসেন, কেউ বা ঘুরতে যান সমতলভূমিতে। দেশ বিদেশে এমন অনেক জায়গা আছে যা আমাদের অজানা। অজানাকে কে চিনতে না চায় বলুন। প্রাকৃতিক সৌন্দর্যে মোহিত হয়ে থাকতেন অনেকে। নেশার মত জিনিস হল ঘোরা। এ যেন চুম্বকের আকর্ষণ। খালি এক জায়গা থেকে আরেক জায়গা ছুটে যায়। ঘোরার জন্য কোনও মাস লাগে না। তবুও জানেন বর্ষাকালে এমন অনেক জায়গা আছে বর্ষাকালে গেলে আর আসতে ইচ্ছা করবে না। জেনে নিন সেই জায়গাগুলি কী কী।

লাদাখ
এই জায়াগাটা যেন মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে। দেশের সব থেকে সুন্দর জায়গার মধ্যে একটি। সুন্দএই সৌন্দর্য বর্ণনা করা খুব কঠিন না দেখা গেলে অবশ্যই একবার বাইক রাইডিং করবেন। বাইকে ঘুরলে তবেই আপনি প্রাকৃতিক সৌন্দর্য সবথেকে ভালো বুঝতে পারবেন। লাদাখে পাহাড়ে সৌন্দর্যে আপনি গেলে মুগ্ধ হয়ে থাকবেন। তবে এখানকার আবহাওয়া খুব ঠান্ডা। এই সৌন্দর্যের এখানে দেব-দেবীর অনেক মন্দির রয়েছে। যা দেখার জন্য দূর দেশ থেকেও মানুষ এখানে ছুটে আসেন।

কেরল
কেরল জায়গাটা খুব সুন্দর। এখানে বন, পাহাড় রয়েছে। তাছাড়া অনেক সমুদ্র রয়েছে। সবথেকে আকর্ষণীয় জিনিস এখানকার বোর্ড হাউস। কেরলের প্রতিটি গ্রামের প্রাকৃতিক দৃশ্য দেখার মতন। তাছাড়া এখানকার সংস্কৃতি একটু আলাদা ধরনের। কেরলের খাবার খুব জনপ্রিয়। এখানে এলে অবশ্যই একবার আয়ুর্বেদিক স্পা করিয়ে যাবেন।

স্পিতি উপত্যকা
স্থিতি উপত্যকা হিমাচল প্রদেশে অবস্থিত। এই উপত্যকা প্রকৃতিপ্রেমীদের জন্য সবথেকে ভালো জায়গা। পাহাড়ের কোলে এই জায়গাটি অত্যন্ত মনোরম। বর্ষাতে বা গরম কালে এখানে ঘুরতে গেলে এর প্রাকৃতিক সৌন্দর্য দেখে আপনি মুগ্ধ হয়ে যাবেন। এখানে বৌদ্ধমঠ রয়েছে। যা দেখার মতো। এখানে গেলে লাহুল ঘুরে আসবেন।

কুঞ্চিকল জলপ্রপাত
বর্ষাকালে বৃষ্টিপাত উপভোগ করতে সকলেই ভালোবাসেন। যদি বর্ষাকালে আরোও বৃষ্টিকে মনোমুগ্ধ করতে চান তাহলে অবশ্যই কর্নাটকের কুঞ্চিকল জলপ্রপাতে যেতে পারেন। এটি দেশের সর্বোচ্চ জলপ্রপাত। যেটি ৪৫৫ মিটার উচ্চতায় অবস্থিত। বর্ষাকালের প্রাকৃতিক সৌন্দর্য খুব সুন্দর হয়ে ওঠে। বর্ষা মৌসুমে কর্ণাটকে জলপ্রপাত দেখে আসুন।

লোনাভলা
লোনাভলা মহারাষ্ট্রের একটি হিলস্টেশন। বর্ষায় এর প্রাকৃতিক সৌন্দর্য আরোও দ্বিগুণ হয়ে ওঠে। অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য এই জায়গাটি সবথেকে সুন্দর। নানা ধরনের সুন্দর কাঠের তৈরি জিনিস আছে। এমন অনেক জিনিস এখানে আছে যা আগে হয়তো আপনি দেখেননি।












Click it and Unblock the Notifications