দিতিপ্রিয়ার নায়ক বদল! তোমাকে ভালোবেসে থেকে সরলেন রাহুল, কিন্তু কেন?
শুধুমাত্র চরিত্র বললে ভুল বলা হবে, অভিনয়ের গুণে তিনি হয়ে উঠেছিলেন টিভির পর্দার রানি মা। করুণাময়ী রানি রাসমণির হাত ধরে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছিলেন দিতিপ্রিয়া রায়। কিন্তু রাসমণি শেষ হওয়ার পর দীর্ঘদিন ধরেই ছোট পর্দায় আর দেখা যায়নি তাঁকে। বরং সিনেমা এবং ওয়েব সিরিজ নিয়েই ব্যস্ত ছিলেন পর্দার রানিমা। অবশেষে অপেক্ষার অবসান।
ছোট পর্দায় আবার ফিরছেন দিতিপ্রিয়া। সেই জি বাংলারই আগামী সিরিয়ালে লিড রোলে দেখা যেতে চলেছে তাঁকে। ইতিমধ্যেই সিরিয়ালের প্রথম প্রোমো সামনে এসেছে। কয়েক বছরের লম্বা ব্রেকের পর ছোট পর্দায় আবার দেখা যাবে অভিনেত্রীকে। এর মাঝে সিনেমা এবং সিরিজে দেখা গেলেও সিরিয়ালের দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। সম্প্রতি দেখা গিয়েছে সিরিয়ালের প্রোমো। যেখানে দিতিপ্রিয়াকে গ্রামের মেয়ে রূপে দেখা যায়।

একজন গ্রামের সহজ সরল মেয়ে আকাশে ওড়ার স্বপ্ন দেখে। তবে যতই উপরে উঠে যাক না কেন সে পা রাখতে চায় মাটিতেই। সেই সময় হঠাৎ তার বন্ধুরা জিজ্ঞাসা করে যদি তার মনের মানুষ আকাশ পথে উড়ে আসে তাহলে সে কী করবে? প্রোমো দেখেই বোঝা গিয়েছে স্বপ্ন পূরণ এবং ভালোবাসার মাঝে আবর্তিত হবে সিরিয়ালের গল্প। তবে এখানেই নাকি এসেছে বড় টুইস্ট।
শোনা গিয়েছিল, সিরিয়ালে দিতিপ্রিয়ার বিপরীতে অভিনয় করবেন রাহুল মজুমদার। হরগৌরী পাইলস হোটেল খ্যাত রাহুলের লুক টেস্টও হয়ে গিয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে সিরিয়াল থেকে সরে গেলেন রাহুল। কিন্তু কেন এই সিদ্ধান্ত? এক সংবাদমাধ্যমকে রাহুল জানিয়েছেন সেলিব্রিটি ক্রিকেট লিগ শুরু হচ্ছে আগামী মাস থেকেই। এবং এরই সঙ্গে স্টার জলসার পক্ষ থেকেও তাঁর কাছে অফার আছে। তাই ডেট ম্যাচ না করায় সিরিয়াল থেকে সরে আসতে বাধ্য হলেন তিনি। তবে তোমাকে ভালোবেসে সিরিয়ালে দিতিপ্রিয়ার বিপরীতে কে অভিনয় করতে চলেছেন তা এখনও জানা যায়নি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications