সিনেমা থেকে খেলা-সিরিয়াল, টেলিভিশনে দেখা যাচ্ছে না একাধিক পে চ্যানেল, আরও দামি হতে পারে কেবল পরিষেবা
পে চ্যানেলগুলির সঙ্গে কেবল অপারেটরদের চুক্তি নিয়ে বিবাদের জেরেই এই পরিস্থিতি তৈরি হয়েছে
মিঠাই থেকে শুরু করে মেয়েবেলা। অথবা ভারতের ক্রিকেট ম্যাচ কোনও কিছুই দেখা যাচ্ছে না টেলিভিশনে। সেই চ্যালেনগুলি খুললেই স্ক্রিনে ভেসে উঠছে কেবল অপারেটরদের লেখা। গতকাল অর্থাৎ শনিবার দুপুর থেকেই কলকাতা সহ একাধিক জেলায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। যার জেরে বেজায় সংকটে গ্রাহকরা। টাকা দিয়েও তাঁরা পরিষেবা পাচ্ছেন না।

শনিবার সকাল থেকে একের পর এক পে চ্যানেল বন্ধ হয়ে যাচ্ছে। তার মধ্যে জি-বাংলা, জি বাংলা সিনেমা, স্টার জলসা, স্টার জলসা মুভি সহ একাধিক জনপ্রিয় চ্যানেল রয়েছে। সেই চ্যালেনগুলি খুললেই নীল স্ক্রিন ভেসে উঠছে। আর তাতে লেখা থাকছে অত্যধিক হারে শুল্ক বৃদ্ধির কারণে এই চ্যানেলগুলি বন্ধ করা হল। আপাতত এই চ্যানেলগুলির সম্প্রচার করা হবে না।
জানা গিয়েছে চ্যানেলগুলির সঙ্গে মাল্টি সার্ভিস অপারেটরদের চুক্তি নিয়ে বিরোধের জেরেই এই সমস্যা তৈরি হয়েছে। চলতি মাস থেকেই ট্রাই নতুন শুল্ক নীতি কার্যকর করেছে তাতে অধিকাংশ পে চ্যালেন তাদের শুল্ক বাড়িয়ে দিয়েছে। এমএসও-রা জানিয়েছেন ট্রাই মাশুল বাড়ানোয় পে চ্যালেনগুলিও শুল্ক বাড়িয়ে চুক্তি করতে চাইছে। এর সঙ্গে গ্রাহকের স্বার্থ জড়িত রয়েছে বলে অভিযোগ করেছেন তাঁরা। সেই কারণে মাত্রাতিরিক্ত হারে শুল্ক বৃদ্ধি করতে চাইছেন না তাঁরা। তার জেরেই আপাতত পে চ্যানেলগুলির সম্প্রচার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে তারা।
এদিকে যদি সত্যিই শুল্ক বাড়ানো হয় তাতে গ্রাহকদের উপরে চাপ বাড়বে। অর্থাৎ মাসিক বেশি টাকা দিতে হবে কেবল কানেকশনের জন্য। কাজেই এই নিয়ে শেষে আদালতের দ্বারস্থ হয়েছেন একদল এমএসও। সোমবার এই নিয়ে মামলার শুনানি রয়েছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications