শেষ হল ‘উড়ান’-এর পথ চলা! সফলতা পেয়েও সমাপ্ত হচ্ছে জনপ্রিয় এই ধারাবাহিক
শেষ হল স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক 'উড়ান'-এর পথচলা। শেষদিনের শুটিং সারলেন এই ধারাবাহিকের তারকারা। ২০২৪ সালের ২৭ মে প্রথম সম্প্রচারিত হয়েছিল এই ধারাবাহিক।
'সুরিন্দর ফিল্মস' প্রযোজিত এই ধারাবাহিকটির মুখ্য চরিত্র মহারাজ মুখোপাধ্যায়ের ভূমিকায় অভিনয় করেছেন প্রতীক সেন ও পূজারিণী মুখোপাধ্যায়ের ভূমিকায় অভিনয় করেছেন নবাগতা রত্নপ্রিয়া দাস। গল্পের কেন্দ্রবিন্দু ছিল মহারাজ ও পূজারিণীর অপ্রত্যাশিত বিবাহ, তাদের পারস্পরিক বোঝাপড়া, পারিবারিক টানাপোড়েন এবং সামাজিক চ্যালেঞ্জ।

সম্প্রচার শুরু হওয়ার অল্প দিনের মধ্যেই দর্শকের প্রিয় হয়ে ওঠে এই ধারাবাহিক। স্টার জলসার 'উড়ান' ধারাবাহিকটি মূলত তামিল ধারাবাহিক 'সিরাগাডিক্কা আসাই'-এর বাংলা রিমেক। সম্প্রতি রাত ১১ টার স্লটে এই ধারাবাহিকটিকে নিয়ে যায় চ্যানেল কর্তৃপক্ষ। কিছুদিন যাবত ভালোই ফল করছিল 'উড়ান'। কিন্তু বেশিদিন চলতে পারলো না 'উড়ান'। প্রথমে শোনা গিয়েছিল সময় পরিবর্তন করা হলেও এখনও কিছুদিন দেরি আছে ধারাবাহিকটি বন্ধ হতে, তবে নির্মাতারা শেষমেশ ধারাবাহিকটি বন্ধ করার সিদ্ধান্ত নেন।
ধারাবাহিকের শেষ পর্বের শুটিং ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। শেষ দিনের শুটিং সেট থেকে একাধিক ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন অভিনেত্রী রত্নপ্রিয়া দাস। অভিনেত্রী অনিন্দিতা কপিল ইনস্টাগ্রামে শেয়ার করেছেন শেষ দিনের কিছু আবেগঘন মুহূর্ত। অনিন্দিতা এই ধারাবাহিকে মহারাজের মায়ের চরিত্রে অভিনয় করেছেন।
শেষ দিনের শুটিংয়ের ছবি প্রকাশ্যে এলেও এখনই জনপ্রিয় ধারাবাহিক 'উড়ান'-এর অন্তিম সম্প্রচারের তারিখ জানায়নি চ্যানেল কর্তপক্ষ। তবে, এই আবেগঘন বিদায়ের মুহূর্ত দেখে নস্টালজিক হয়ে পড়ছেন অনেক দর্শকই।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications