প্রথম স্থান নিল লক্ষ্মী কাকিমা, ‘‌মিঠাই’‌–‘‌গাঁটছড়াদের পাত্তা নেই, বড়সড় চমক টিআরপি তালিকায়

প্রথম স্থান নিল লক্ষ্মী কাকিমা, ‘‌মিঠাই’‌–‘‌গাঁটছড়াদের পাত্তা নেই, বড়সড় চমক টিআরপি তালিকায়

এই সপ্তাহে বাংলা সিরিয়ালের টিআরপি চার্টে সমস্ত কিছু ওলট-পালট হয়ে গিয়েছে। যা দেখে দর্শকরাও বেশ অবাক হয়ে গিয়েছেন যে এটা কীভাবে সম্ভব হল। আসলে প্রত্যেক সপ্তাহেই বাংলা ধারাবাহিকের টিআরপি তালিকায় কোনও না কোনও চমক অপেক্ষা করে থাকে। আর এই সপ্তাহেও তার ব্যতিক্রম হল না।

শীর্ষস্থানে ‘‌লক্ষ্মী কাকিমা সুপারস্টার’‌

শীর্ষস্থানে ‘‌লক্ষ্মী কাকিমা সুপারস্টার’‌

টিআরপি তালিকায় ঘটে গিয়েছে অবিশ্বাস্য এক কাণ্ড। 'মিঠাই', 'গাঁটছড়া' বা 'ধুলোকণা' নয়- এই প্রথম বার প্রথম স্থানে 'লক্ষ্মী কাকিমা সুপারস্টার'। অপরাজিতা আঢ়্য ও দিদি নম্বর ওয়ানের জুটি এই কামাল করে দেখিয়েছেন। '‌লক্ষ্মী কাকিমা সুপারস্টার'‌ এই সপ্তাহে পেয়েছে ৮.২। এই ধারাবাহিকের পর যথারীতি দ্বিতীয় স্থানে চলে গিয়েছে '‌ধুলোকণা'‌। লালন-ফুলঝুরির দাম্পত্যের কাহিনি দর্শক টানছে হু হু করে। এই সপ্তাহে এই ধারাবাহিকের নম্বর ৭.‌৯। তৃতীয় স্থানেও '‌মিঠাই'‌ বা '‌গাঁটছড়া'‌ নয়, বরং '‌আলতা ফড়িং'‌ ছিনিয়ে নিয়েছে সেই জায়গাটা। এই ধারাবাহিক পেয়েছে ৭.৭।

‘‌গাঁটছড়া’‌, ‘‌মিঠাই’‌ পিছিয়ে পড়ল

‘‌গাঁটছড়া’‌, ‘‌মিঠাই’‌ পিছিয়ে পড়ল

একদা বাংলা টপার 'গাঁটছড়া' ও 'মিঠাই'য়ের কী অবস্থা? এই সপ্তাহে মিঠাই রয়েছে চতুর্থ স্থানে। ওই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.৬। অন্যদিকে 'গৌরী এল' ও 'গাঁটছড়া' যুগ্ম ভাবে রয়েছে পঞ্চম স্থানে। দুই ধারাবাহিকই পেয়েছে ৭.৪ নম্বর। ষষ্ঠ স্থানে রয়েছে 'এই পথ যদি না শেষ হয়'। এই ধারাবির পেয়েছে ৬.‌৩।

বাকি ধারাবাহিকরা কেমন ফল করল

বাকি ধারাবাহিকরা কেমন ফল করল

সপ্তম স্থানে চলে এসেছে জি বাংলার '‌উমা'‌। তার প্রাপ্ত নম্বর ৬.‌২। অষ্টম স্থানে স্টার জলসার '‌অনুরাগের ছোঁয়া'‌, এই সপ্তাহে এই ধারাবাহিক পেয়েছে ৬.‌১। সদ্য শুরু হওয়া '‌বোধিসত্ত্বের বোধবুদ্ধি'‌ কামাল দেখিয়ে চলেছে। নবম স্থানে জায়গা করে নিয়েছে এই ধারাবাহিকটি। তার প্রাপ্ত নম্বর ৫.‌৭। দশম স্থানে রয়েছে '‌খেলনা বাড়ি'‌, যার প্রাপ্ত নম্বর ৫.‌৬। এই সপ্তাহে টিআরপি তালিকা দেখে বেজায় মন খারাপ 'মন ফাগুন' ভক্তদের। সেরা দশের তালিকায় জায়গা হয়নি স্টার জলসার এই মেগার।

এগিয়ে গিয়েছে দিদি নম্বর ১

এগিয়ে গিয়েছে দিদি নম্বর ১

দিদি নম্বর ১-এ গিয়ে শুধু জয় পাননি লক্ষ্মী কাকিমা, সেই মহামিলন পর্বের জেরেই একদম শীর্ষে উঠে এসেছ দিদি নম্বর ১। জানিয়ে রাখি, রবিবারের লক্ষ্মী কাকিমা ও দিদি নম্বর ১ মহামিলন পর্ব-এর রেটিং ছিল ৯.৫, যা সর্বোচ্চ

এক নজরে দেখুন সেরা ১০-এর তালিকা

এক নজরে দেখুন সেরা ১০-এর তালিকা

প্রথম- লক্ষ্মী কাকিমা সুপারস্টার (৮.২)

দ্বিতীয়- ধুলোকণা (৭.৯)

তৃতীয়- আলতা ফড়িং (৭.৭)

চতুর্থ- মিঠাই (৭.৬)

পঞ্চম- গৌরী এলো (৭.৪)

গাঁটছড়া (৭.৪)

ষষ্ঠ- এই পথ যদি না শেষ হয় (৬.৩)

সপ্তম- উমা (৬.২)

অষ্টম- অনুরাগের ছোঁয়া (৬.১)

নবম- বোধিসত্ত্বর বোধবুদ্ধি (৫.৭)

দশম- খেলনা বাড়ি (৫.৬)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+