Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

দূরদর্শনের 'রাম' অরুণ গোভিল বিজেপির প্রার্থী, উত্তরপ্রদেশের মেরঠ থেকে লড়ছেন তিনি

টেলিভিশন অনুষ্ঠানের অন্যতম মুখ ছিলেন তিনি। দূরদর্শনে রামায়ণ সম্প্রচার হত। সেই সময়ে রামের ভূমিকায় অভিনয় করেছিলেন অরুণ গোভিল। ভারতবর্ষের একটা বড় অংশের মানুষের মনে আজও তিনি জায়গা করে আছেন। আর তিনিই এবার লোকসভা নির্বাচনে লড়াই করছেন।

বিজেপি আস্তিনের তাস বার করল। টেলিভিশন পর্দার রামকে প্রার্থী করল বিজেপি। উত্তরপ্রদেশের মিরাট কেন্দ্র থেকে অরুণ গোভিলকে প্রার্থী করেছে গেরুয়া শিবির। রবিবার বিজেপি তাদের পাঁচ নম্বর প্রার্থী তালিকা প্রকাশ করেছে। সেখানেই তাঁর নাম প্রকাশ হয়েছে৷

Arun Govil

এক সময়ের ছোটপর্দার জনপ্রিয় মুখ ছিলেন তিনি। অরুণ দীর্ঘ সময় রাম চরিত্রে অভিনয় করেছিলেন। সাধারণ মানুষের মনে রাম বলতে তাঁর চেহারাই ভেসে ওঠে। ভারতের বিভিন্ন প্রান্তের অরুণের জনপ্রিয়তা রাম হিসেবে এখনও বর্তমান। সেই হিসেবেই তাঁকে প্রার্থী হিসেবে বাছাই করা হয়েছে। এমন কথা মনে করছে রাজনৈতিক মহলের একটা অংশ।

বিজেপি রবিবার তাদের পঞ্চম প্রার্থী তালিকা ঘোষণা করেছে। ১১১ জন প্রার্থীর নাম রয়েছে সেই তালিকায়। আর সেই তালিকাতেই জ্বলজ্বল করছে অরুণ গোভিলের নাম। উত্তরপ্রদেশের মিরাট কেন্দ্রে বিজেপি তাঁকে প্রার্থী করল। মানুষ তাঁকে ভরসা করবে। এমনই মনে করছে বিজেপি শিবির।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন অরুণ। এক্স হ্যান্ডেলে তিনি একটি বার্তাও দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হৃদয়ের অন্ত:স্থল থেকে ধন্যবাদ জানিয়েছেন। বিজেপির নেতৃত্বদেরও অরুণ কৃতজ্ঞতা জানিয়েছেন।

অনেক বড় দায়িত্ব দেওয়া হয়েছে তাঁকে। মিরাটে তাঁকে প্রার্থী করেছে বিজেপি। এই গুরুদায়িত্ব তিনি পালন করার চেষ্টা করবেন। যোগ্য সম্মান রাখার চেষ্টা করবেন। এমনই বার্তা দিয়েছেন অরুণ গোভিল।

রাম মন্দির উদ্বোধনের সময় তিনি আমন্ত্রণ পেয়েছিলেন। রামলালার প্রাণ প্রতিষ্ঠা হওয়ার সময় তিনি অযোধ্যার রাম মন্দিরে উপস্থিত ছিলেন। বিজেপির সঙ্গে তাঁর সখ্যতা অনেক দিনের। কানাঘুষো শোনা যাচ্ছিল, তিনি হয়তো এবার বিজেপির টিকিট পাবেন। নির্বাচনে লড়াই করবেন। এবার সেটাই প্রতিষ্ঠিত হল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+