জনপ্রিয় বাংলা সিরিয়াল 'ফেলনা'য় আসছে নয়া চমক, এই সুন্দরী অভিনেত্রী নিচ্ছেন এন্ট্রি

টলিপাড়ায় বাড়ি থেকে শ্যুটিং এর পর্ব গত এক মাসে চলেছে। করোনার প্রবল দাপটের মাঝে গত এক মাসে বন্ধ ছিল স্টুডিও পাড়া। যার জেরে কলাকুশলীদের সঙ্গে অস্বস্তিতে পড়েন বহু টিভি ধারাবাহিক-প্রেমীও। এরপর স্টুডিও পাড়া খুলতেই একের পর এক খবর আসতে শুরু করে দিয়েছে টালিগঞ্জ পাড়া থেকে।

জনপ্রিয় বাংলা সিরিয়াল ফেলনায় আসছে নয়া চমক, এই সুন্দরী অভিনেত্রী নিচ্ছেন এন্ট্রি

(ছবি সৌজন্য 'ফেলনা' ট্রেলার ভিডিও , ইউটিউব)

রাজ চক্রবর্তীর প্রযোজনায় থাকা সিরিয়াল 'ফেলনা' এবার নয়া চমক নিয়ে হাজির হচ্ছে। জানা গিয়েছে সিরিয়ালের স্টারকাস্টে সংযুক্ত হচ্ছেন অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায়। টালিগঞ্জের এই সুন্দরী অভিনেত্রী এই সিরিয়ালে কোন চরিত্রে থাকতে চলেছেন , তা নিয়ে শোরগোল পড়েছে। জানা গিয়েছে সিরিয়ালে 'মুন' এর চরিত্রে নয়া চমক নিয়ে হাজির হবেন রূপসা। মুন মূলত একজন আধুনিক মহিলা হিসাবে সিরিয়ালে সামনে আসবেন। তবে এই চরিত্রতেও চমক রাখছেন নির্মাতারা।

জানা গিয়েছে সিরিয়ালে নেতিবাচক চরিত্রে অভিনয় করতে চলেছেন রূপসা। সিরিয়ালে ইতিমধ্যেই লাবনী সরকার, দেবজ্যোতি রায় চৌধুরী সহ একাধিক নামী তারকা রয়েছেন। তার সঙ্গে টলিউডের সুন্দরী অভিনেত্রী রূপসা যোগ দিলে তা দর্শকদের নজর আরও কাড়বে বলে মনে করা হচ্ছে।

মূলত বেণীর জীবনে ঝড় তুলতে আসছে মুন। মুন আসলে আশালতার বন্ধু। যে আশালতা নিজের পুত্রবধূ বেণীকে একেবারেই পছন্দ করেন না। আর মনে মনে বারবার চান মণীশ যেন মুনকেই বিয়ে করেন। এই জায়গা থেকেই গল্প নতুন মোড় নিতে চলেছে বলে মনে করা হচ্ছে।

এদিকে, অভিনেত্রী হিয়া দে , যে 'পটলকুমার গানওয়ালা'র হাত ধরে ইন্ডাস্ট্রিতে পা রাখে , সেই ছোট্ট শিশুশিল্পী এই সিরিয়াল ফেলনা চরিত্রে রয়েছে। তবে আপাতত শিশুদের সরিয়ে সিরিয়ালের শ্যুটিং চালানোর পক্ষে নির্মাতারা। ফলে হিয়ার জায়গায় একটু বড় বয়সী কাউকে দেখা যেতে পারে এই সিরিয়ালে। এমনই দাবি সূত্রের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+