দুই মাসেই শেষ হবে ‘বালিঝড়’ ধারাবাহিকের সফর! শুরু নয়া জল্পনা
নতুন বছর পড়তেই একাধিক ধারাবাহিক শুরু হয়েছে টেলিভিশনের পর্দায়, সেই সঙ্গে বন্ধ হয়েছে অনেক ধারাবাহিকও। তবে নতুন যে ধারাবাহিকগুলি শুরু হয়েছিল তার মধ্যে একটি হল বালিঝড়। এই ধারাবাহিকটিতে সম্প্রচার খুশি হয়েছিলেন অনুগামীরা। তবে এবার তাঁদের মন খারাপ পালা। শোনা যাচ্ছে দু’মাসেই নাকি বন্ধ হয়ে যাবে এই ধারাবাহিকটি।
সোমবার থেকে রবিবার সন্ধ্যে ছটার সময় টিভির পর্দায় দেখা যায় এই বালিঝড় ধারাবাহিকটি। তবে এবার চ্যানেলের তরফে জানা গিয়েছে এখানে ১৭ এপ্রিল থেকে শুরু হতে চলেছে নতুন ধারাবাহিক রামপ্রসাদ। সেই সঙ্গে বন্ধ হতে চলেছে গুড্ডি। তাই অনুগামীদের মনে হচ্ছে যে তাহলে কি সাড়ে পাঁচটায় এই স্লট বদলে দেওয়া হবে? আবার অনেকেই ভাবছেন নাকি শেষ হয়ে যাবে বালিঝড়।

তবে সূত্র মারফত জানা গিয়েছে, খুব শীঘ্রই নাকি শেষ হতে চলেছে এই ধারাবাহিকটি। যদিও এই ধারাবাহিক সম্পর্কে এখনোও সেরকম কোনও তথ্য মেলেনি। এই বিষয়ে কলাকুশলীরাও কিন্তু তেমন কিছু জানাননি।
এই ধারাবাহিকে ফের একসঙ্গে অভিনয় করতে চলেছেন তৃণা সাহা ও কৌশিক রায়। অনেকদিন পরেই এই সিরিয়াল দিয়েই তাঁরা একসঙ্গে অভিনয় করতে শুরু করেছিলেন। তাদের সঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছে ইন্দ্রাশিস রায়কে। এই ধারাবাহিকটি পরিচালনা করেছেন লীনা গঙ্গোপাধ্যায়। ২০২০ সালে অগাস্ট মাসের স্টার জলসা শুরু হয়েছিল খড়কুটো। লীনা গঙ্গোপাধ্যায় লিখেছিলেন সেই ধারাবাহিকের গল্প, পরিচালনা দায়িত্বে ছিলেন শৈবাল বন্দ্যোপাধ্যায় ও স্নেহাশীষ জানা। সেই ধারাবাহিকে অভিনেত্রী তৃণা গুনগুনের ভূমিকায় অভিনয় করেছেন। সেখানে অভিনয় করতে দেখা গেছে কৌশিক রায়কেও, যিনি বাবিনের চরিত্রে অভিনয় করে বেশ জনপ্রিয় হয়েছেন।
তাদের রসায়ন থেকে খুনসুটি, ভালোবাসা বেশ পছন্দ করেছিলেন অনুগামীরা। ধারাবাহিকের যে প্রোমো শেয়ার হয়েছে তাদের দেখা যাচ্ছে সমুদ্র সেন একজন রাজনীতিবিদ। তার ভূমিকায় অভিনয় করতে চলেছে ভরত কল। সমুদ্র সেনের মেয়ে ঝোড়ার ভূমিকায় অভিনয় করেছেন তৃণা। যাচ্ছে এই ধারাবাহিকটি ত্রিকোণ প্রেমের গল্প । ফেব্রুয়ারি মাসের ৬ তারিখ থেকে শুরু হয়েছিল এই সিরিয়ালটি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications