Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সেরার সেরা জগদ্ধাত্রী, কত নম্বরে অনুরাগের ছোঁয়া, দেখুন টিআরপির তালিকা

বৃহস্পতিবার মানেই সিরিয়াল প্রেমীদের কাছে এক টানটান উত্তেজনার দিন, কারণ এই দিন টিআরপির ফল প্রকাশ হওয়ার দিন। কোন ধারাবাহিক কাকে পেছনে ফেলে এগিয়ে গেল তা জানবার জন্য মুখিয়ে থাকেন অনুগামীরা।

তবে চলতি সপ্তাহের টিআরপির তালিকাতে কিন্তু অনেকটাই পরিবর্তন দেখা গেছে। দেখে নিন এই সপ্তাহে কোন ধারাবাহিক কাকে পিছনে সামনের দিকে এগিয়ে গেছে।

টিআরপির তালিকায় প্রথম স্থান কে দখল করল

টিআরপির তালিকায় প্রথম স্থান কে দখল করল

চলতি সপ্তাহে টিআরপির তালিকা দেখে অবাক হচ্ছেন অনেক সিরিয়াল প্রেমীরাই। কারণ প্রথম স্থান কিন্তু শুধু অনুরাগের ছোয়া জন্য নয় দ্বিতীয় স্থান থেকে উঠে প্রথম স্থানে চলে এসেছে জগদ্ধাত্রীও। দ্বিতীয় স্থানে চলে এসেছে গৌরী এলো এবং নিম ফুলের মধু। তৃতীয় স্থানে চলে এসেছে খেলনা বাড়িও। যার প্রাপ্ত নম্বর ৬.৭।

 পঞ্চমী কত নম্বরে

পঞ্চমী কত নম্বরে

চলতি সপ্তাহে রাঙা বউ কিন্তু টিআরপি তালিকায় নিজের চতুর্থ স্থান দখল করেছে। ৬.২ নম্বর নিয়ে বেরিয়ে গেছে। পঞ্চম স্থানে রয়েছে পঞ্চমী। তবে সপ্তম স্থানে নজর কাড়ছে অনুগামীদের। গাঁটছড়া ও বাংলা মিডিয়ামের হাড্ডাহাড্ডি লড়াই চলছে। দুজনেরই প্রাপ্ত নম্বর ৫.৫।

দশম স্থানে কোন ধারাবাহিক রয়েছে

দশম স্থানে কোন ধারাবাহিক রয়েছে

অষ্টম স্থানে রয়েছে মিঠাই, এই সপ্তাহে সোহাগ জল দশম স্থান দখল করেছে। যার নম্বর ৪.৯। এই সপ্তাতেও কিন্তু সেরা দশের তালিকায় নিজের জায়গা রাখতে পারেনি তোমার খোলা হাওয়া ধারাবাহিকটি। নতুন ধারাবাহিক মুকুট শুরু হয়েছে।

কত নম্বরে নিজের জায়গা ধরে রাখতে পারবে সে, বা টিআরপি তালিকায় কত নম্বর স্থানে আসবে তা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন অনুগামীরা।

আসছে নতুন ধারাবাহিক

আসছে নতুন ধারাবাহিক

আবারোও পর্দায় ফিরছেন বামাক্ষ্যাপা ওরফে অভিনেতা সব্যসাচী চৌধুরী। স্টার জলসায় আসছে 'রামপ্রসাদ'। সেখানেই দেখা মিলবে অভিনেতার। ইতিমধ্যে চ্যানেলের তরফে প্রোমো শেয়ার করা হয়েছে। যা দেখে খুব খুশি হয়েছেন সব্যসাচীর ভক্তরা।অভিনেতা সাধক রামপ্রসাদের স্ত্রীর চরিত্রে অভিনয় করবেন সৌদামিনীর সংসার খ্যাত সুষ্মিলি আচার্যকে।

এই ধারাবাহিকটি একটি ভক্তিমূলক ধারাবাহিক। মা কালীর ওপরেই তৈরি করা হয়েছে ধারাবাহিকটি তা প্রোমো দেখে বোঝা যাচ্ছে। এই সিরিয়ালে মা কালীর ভূমিকা অভিনয় করতে দেখা যাবে জনপ্রিয় টেলি অভিনেত্রী পায়েল দেকে।

একনজরে দেখুন সেরা দশের তালিকা

একনজরে দেখুন সেরা দশের তালিকা

  • প্রথম স্থানে রয়েছে অনুরাগের ছোঁয়া ও জগদ্ধাত্রী (৮.০)
  • দ্বিতীয় স্থানে রয়েছে নিম ফুলের মধু ও গৌরী এলো (৭.২)
  • তৃতীয় স্থানে রয়েছে খেলনা বাড়ি (৬.৭)
  • চতুর্থ স্থানে রয়েছে রাঙা বউ (৬.২)
  • পঞ্চম স্থানে রয়েছে পঞ্চমী (৬.১)
  • ষষ্ঠ স্থানে রয়েছে মেয়েবেলা (৫.৮)
  • সপ্তম স্থানে রয়েছে গাঁটছড়া ও বাংলা মিডিয়াম (৫.৫)
  • অষ্টম স্থানে রয়েছে মিঠাই (৫.৩)
  • নবম স্থানে রয়েছে এক্কা দোক্কা (৫.২)
  • দশম স্থানে রয়েছে সোহাগ জল (৪.৯)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+