সপ্তাহ শেষে বিগ বস ওটিটিতে চমক, বাড়িতে প্রবেশ করবেন দুই নতুন অতিথি
সপ্তাহ শেষে বিগ বস ওটিটিতে চমক, বাড়িতে প্রবেশ করবেন দুই নতুন অতিথি
নতুন করে পরিচয় করে দেওয়ার নিশ্চয়ই প্রয়োজন নেই শেহনাজ গিল ও সিদ্ধার্থ শুক্লার সঙ্গে। বিগ বস ১৩ থেকে সিদ্ধার্থ ও শেহনাজের রসায়ন বিগ বসের বাড়ির ভেতরে ও বাইরে ভালো রকমের দেখা গিয়েছে। টেলিভিন ইন্ডাস্ট্রিতে 'টক অফ দ্য টাউন’ শেহনাজ ও সিদ্ধার্থই। ইতিমধ্যেই সিদ্ধার্থ শুক্লা বিগ বস ১৪–এর সিজনে সিনিয়র প্রতিযোগী হিসাবে প্রবেশ করেছিলেন। এবার নাকি সিদ্ধার্থ শেনাজ গিলকে সঙ্গে নিয়ে বিগ বস ওটিটিতে প্রবেশ করবেন।

সিদ্ধার্থ–শেহনাজের প্রবেশ বিগ বসে
তাঁদের অনুগামীরা বহুদিন ধরে তাঁদের একসঙ্গে দেখার জন্য অপেক্ষা করে চলেছেন। এই লাভ বার্ডসকে এখন বিগ বস ওটিটিতেও দেখা যাবে খুব শীঘ্রই, যা ভুটে সম্প্রচার হচ্ছে। তবে শোনা গিয়েছে, সিদ্ধার্থ ও শেহনাজ তাঁদের সিলসিলা সিধনাজ কা প্রচারের জন্য প্রধানত আসছেন। সপ্তাহের শেষে অর্থাৎ রবিবারই এই পাওয়ার কাপল বাড়ির মধ্যে ঢুকবেন এবং সঞ্চালক করণ জোহরের সঙ্গে সংক্ষিপ্ত সাক্ষাতও সারবেন। বিগ বস ওটিটির নতুন পরিকাঠামো ও থিম-স্টে কানেকটেড-এর মধ্যেই এই টেলিভিশনের এই জনপ্রিয় যুগল বিগ বসে প্রবেশ করবেন যা দর্শকদের কাছেও দারুণ ব্যাপার হবে। শেহনাজ গিল এ প্রসঙ্গে জানিয়েছেন যে বিগ বস তাঁকে অনেক কিছু দিয়েছে। নতুন পরিচিতি, আবেগঘন সম্পর্ক, নতুন বন্ধু। শেহনাজ জানান যে সিদ্ধার্থের সঙ্গে বিগ বস ওটিটিতে প্রবেশ তাঁর কাছে দারুণ খুশির বিষয়।

কেন প্রবেশ করছেন সিধনাজ
বিগ বস ১৩-এর সময়েই সিদ্ধার্থ ও শেহনাজের মধ্যে সম্পর্ক আরও গভীর হয়,যা বাইরেও সমানভাবে গুরুত্ব পেয়েছে। রবিবার এই দু'জন কীভাবে প্রতিযোগীদের সঙ্গে কথা বলবেন, তাঁদের কী পরামর্শ দেবেন সেটাই দেখার বিষয়। এই সপ্তাহান্ত একদিক দিয়ে ভোলার নয়। তবে সিধনাজের বাড়ির ভেতরে প্রবেশের লক্ষ্য কী এবং তাঁরা কি লাভগুরু হয়ে ঢুকছেন নাকি প্রতিযোগী, তা জানার জন্য অধীর আগ্রহে রবিবার সন্ধ্যা ৮টা পর্যন্ত অপেক্ষা করতে হবে দর্শকদের।

জমজমাট বিগ বস শো
ইতিমধ্যেই বিগ বস ওটিটি দারুণভাবে জমে গিয়েছে। একসপ্তাহের মধ্যেই প্রতিযোগীদের একে-অপরের সঙ্গে বচসা, তাঁদের জীবনের বিস্ময়কর দিক উঠে এসেছে। দিব্যা আগরওয়াল ও প্রতীক সহেজপালের সঙ্গে জমজমাট ঝগড়ার পর মুস জাট্টানি নিজেকে উভকামী বলে দাবি করেছেন। অন্যদিকে জিশান খান ও শমিতা শেট্টি দর্শকদের মনোরঞ্জন করেন বলিউডি স্টাইলে। তবে ঘরের সদস্যদের বিষ নজরে রয়েছেন প্রতীক সহেজপাল।

বিগ বস ওটিটি শুরু
প্রসঙ্গত, গত ৮ অগাস্ট গ্র্যান্ড প্রিমিয়ারের মাধ্যমে শুরু হয় বিগ বস ওটিটি। এই প্রথমবার ওটিটি প্ল্যাটফর্মে সম্প্রচার হচ্ছে বিগ বস ওটিটি। ১৩ জন প্রতিযোগীকে নিয়ে ইতিমধ্যেই বাড়ির ভেতর ধুন্ধুমার অবস্থার সৃষ্টি হয়েছে।
খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia












Click it and Unblock the Notifications