Bangladesh-India: স্টার জলসা-জি বাংলাও আর দেখা যাবে না! আইনজীবীর মামলায় ক্ষোভ বাংলাদেশে
Bangladesh-India: ক্রমশ বদল হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি! সংখ্যালঘু হিন্দুদের উপর লাগাতার হামলা ঘটছে ঘটছে সে দেশে। এর মধ্যেই ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ প্রভুকে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশ। যা নিয়ে চাপ বেড়েছে ভারত এবং বাংলাদেশের মধ্যে। ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ভারত। এমনকি ওপার বাংলায় ভারতের জাতীয় পতাকাকে যেভাবে অবমাননা করা হচ্ছে তা নিয়ে গর্জে উঠেছেন একাধিক ভারতীয়।
এবার পাল্টা ভারতীয় সমস্ত টিভি চ্যানেল বাংলাদেশে বন্ধ করতে চেয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্টের দ্বারস্থ সেখানকার এক আইনজীবী সৈয়দা শাহিন আরা লাইলি। এই বিষয়ে সর্বোচ্চ আদালতের হস্তক্ষেপ চেয়ে মামলা করা হয়েছে (Bangladesh-India)।

মনে করা হচ্ছে চলতি সপ্তাহে বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীরের বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি হতে পারে। আদালত এই বিষয়ে কি সিদ্ধান্ত জানায় সেদিকেই নজর সবার (Bangladesh-India)।
এই মামলাত সংশ্লিষ্ট ওই আইনজীবী বাংলাদেশের তথ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক ও পুলিশের আইজিপিকে যুক্ত করেছেন। মামলার শুনানিতে তারাও তাদের বক্তব্য জানাতে পারবেন।
বলে রাখা প্রয়োজন, খবর থেকে শুরু করে সমস্ত সিরিয়াল ওপার বাংলায় চলে। এমনকি স্টার জলসা, জি বাংলার মতো জনপ্রিয় বাংলা সিরিয়ালের চ্যানেলও ওপার বাংলার মানুষের কাছে খুবই প্রিয়। এর সঙ্গে তো একাধিক বাংলার সংবাদমাধ্যমও দেখানো হয়। এই সমস্ত চ্যানেল বাংলাদেশের মাটিতে দেখানো বিওন্ধ হয় সেই আবেদন রেখেছেন সংশ্লিষ্ট ওই আইনজীবী।
উল্লেখ্য ভারতীয় সংবাদমাধ্যম লাগাতার সেখানকার সংখ্যালঘু হিন্দুদের অবস্থা তুলে ধরছে। কতটা ভয়াবহ অবস্থার মধ্যে তাঁদের যে দিন কাটাতে হচ্ছে তা তুলে ধরা হচ্ছে। আর তাতেই ঘুম উড়েছে সে দেশের। এই বিষয়ে ইউনুস সরকারের বিদেশদফতরের উপদেষ্টা ভারতীয় সংবাদমাধ্যমকে একহাত নিয়েছেন। তিনি জানিয়েছেন, বাংলাদেশে সংখ্যালঘুরা নিরাপদ। ভারতীয় সংবাদমাধ্যম ফলাও করে দেখাচ্ছে। এমনকি বিভ্রান্তি তৈরি করা হচ্ছে বলেও দাবি।
বাংলাদেশের সঙ্গে বাংলা তথা ভারতের গভীর সম্পর্ক। সংস্কৃতি, ভাষা থেকে শুরু করে একাধিক মিল রয়েছে। ভারতীয় টিভি চ্যানেল বন্ধ হলে আদৌতে সে দেশের মানুষই বঞ্চিত হবে বলে মনে করা হচ্ছে (Bangladesh-India)।












Click it and Unblock the Notifications