দেবচন্দ্রিমার পর আরও এক টেলি তারকা পাড়ি দিলেন মুম্বইয়ে, নতুন হিন্দি সিরিয়ালের কাজের সুখবর শোনালেন অভিনেত্রী

একের পর বাংলা টেলি সিরিয়াল অভিনেত্রী যোগ দিচ্ছেন মুম্বইয়ে। দেবচন্দ্রিমা মুম্বইয়ে কাজ করতে শুরু করে দিয়েছেন। নিয়া শর্মার সঙ্গে সিরিয়ালে নায়িকার ভূমিকায় কাজ করছেন। অন্যদিকে অভিনেত্রী অঙ্কিতাও কাজ করছেন

এদিকে আবার যিশু সেনগুপ্ত, শাশ্বত চট্টোপাধ্যায়রাও মুম্বইয়ে কাজ শুরু করে দিয়েছেন। একাধিক ছবিতে কাজ করছেন তাঁরা। হঠাৎ করে এতো বাঙালি অভিনেতা অভিনেত্রী মুম্বইয়ে গিয়ে কাজ শুরু করে দিয়েছেন তাই নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন তাহলে কি বাংলায় কাজ পাচ্ছেন না অভিনেতা-অভিনেত্রীরা।

sritama mitra

এদিকে আরও এক অভিনেত্রীর মম্বইয়ে কাজ পাওয়ার খবর প্রকাশ্যে এসেছে। এবার মুম্বইয়ে হিন্দি সিরিয়ালের সুযোগ পেয়েছেন অভিনেত্রী শ্রীতমা মিত্র। উমা সিরিয়ালে খলনায়িকার চরিত্রে অভিনয় করে বেশ নজর কেড়েছিলেন তিনি। এবার স্টার প্লাসে নতুন সিরিয়ালে কাজ করতে চলেছেন তিনি।

ইতিমধ্যেই স্টারপ্লাস তার প্রমো প্রকাশ্যে এনেছেন। বাংলা সিরিয়াল গীতা এলএলবি হিন্দি রিমেকে অভিনয় করবেন শ্রীতমা। গীতা এলএলবি প্রথম থেকেই টিআরপিতে বেশ ভাল জায়গা করে নিয়েছে। সেকারণে এটির হিন্দি রিমেক তৈরি করার পরিকল্পনা নিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ। সিরিয়ালে গীতার চরিত্রে অভিনয় করবেন শ্রীতমা। তার চরিত্রের নাম অঞ্জলি অবস্থী।

গীতা এলএলবি সিরিয়ালের কাহিনীর মতোই গল্পের মোড় ঘুরবে এখানে। একেবারে অন্যধরনের একটি চরিত্র। অভিনেত্রী নিজের ফেসবুকে সিরিয়ালের প্রথম প্রোমো প্রকাশ্যে এনেছেন। এর জন্য তিনি স্নেহাশিস চক্রবর্তীকে ধন্যবাদ জানিয়েছেন। আগামী ৮ অগাস্ট থেকে এই মেগা সিরিয়ালটির টেলিকাস্ট শুরু হবে। রোজ রাত ৮টা থেকে দেখা যাবে সিরিয়ালটি। একেবারে প্রাইমটাইম শো বললে ভুল হবে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+