Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

অষ্টমঙ্গলা সেরেই নতুন বউকে নিয়ে মধুচন্দ্রিমায় আদৃত, সোশ্যাল মিডিয়ায় রোমান্টিক ছবি শেয়ার কৌশাম্বির

মে মাস জুড়ে সোশ্যাল মিিডয়ায় চর্চার বিষয় হয়ে থেকেছে আদৃত আর কৌশাম্বির বিয়ে। গত ৯ মে ছিল তাঁদের বিয়ের অনুষ্ঠান। আর ১১ মে হয়েছিল রিসেপশন। তারপরে অষ্টমঙ্গলা কাটিয়ে সটান তাঁরা বেড়িয়ে পড়েছিলেন হানিমুনে।

কৌশাম্বী নিজের সোশ্যাল মিডিয়ায় একটি প্লেনের ছবি প্রথমে শেয়ার করেছিল। তাই দেখেই নেটিজেনরা অনুমান করেছিলেন যে তাঁরা হানিমুনে পৌঁছে গিয়েছেন। তারপর থেকে একের পর এক রোমান্টিক ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন আদৃত কৌশাম্বী। দেখে মনো হয়েছে গোয়ার কোনও জায়গায় গিয়েছেন তাঁরা।

Adrit Roy and Kaushambi Chakraborty

যদিও এখনও নিজেদের হানিমুন ডেস্টিনেশন ডিসক্লোজ করেননি তাঁরা। তবে একের পর এক রোমান্টিক ছবি শেয়ার করেছেন কৌশাম্বী। তাতে কখনও দুজনের ক্যান্ডেললাইট ডিনারের ছবি তো কখনও হাত ধরা ধরি করে সমুদ্রের পাড়ে দাঁডিয়ে থাকার ছবি। বেশ একটা গোয়া ভাইবস দেখা গিয়েছে তাঁদের হানিমুনের ছবিতে।

সোশ্যাল মিিডয়ায় হু হু করে ছড়িয়ে পড়েছে সেসব ছবি। মিঠাইয়ের সেটে অভিনয় করতে করতেই একে অপরের প্রেমে পড়েন কৌশাম্বি আদৃত। মিঠাই সিরিয়ালে কৌশ্মাম্বী আদৃতের রিল লাইফের দিদির ভূমিকায় অভিনয় করেছিলেন। যদিও কৌশাম্বির সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে একটি সম্পর্কে ছিলেন আদৃত। তাঁর সঙ্গে ৬ বছরের প্রেম ছিল আদৃতের। বিয়ের পাকা কথা প্রায় সব হয়েই গিয়েছিল। ২০২১ সালেই বিয়ে হওয়ার কথা ছিল আদৃতের।

সেই বান্ধবীকে নিয়ে মিঠাইয়ের সেটেও এসেছিলেন আদৃত। কিন্তু শোনা যায় কৌশাম্বীর সঙ্গে বেশি আলাপচারিতা পছন্দ হয়নি তার প্রেমিকার। এই নিয়ে বিবাদ তারপরেই নাকি সম্পর্কে ইতি টানেন তাঁরা। তারপরে কৌশাম্বীর সঙ্গে প্রেম সিলমোহর দেন আদৃত। একে অপরকে করা জন্মদিনের শুভেচ্ছা নিয়েই প্রকাশ্যে আসে তাঁদের প্রেমের কথা। তারপরেই বিয়ে নিয়ে শুরু হয় জল্পনা। অবশেষে বিয়ে সেরে এখন হানিমুন কাটাচ্ছেন টলি পাড়ার এই নতুন জুটি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+