Nabanita Das Jeetu Kamal Divorce: শ্রাবন্তীর সঙ্গে সম্পর্কে জিতু? স্পষ্ট করলেন নবনীতা

Actress Nabanita Das Jeetu Kamal Divorce: জিতু কমলের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদের ঘোষণা করেছেন স্ত্রী নবনীতা দাস। গত কয়েকদিন আগেই এই বিষয়ে ফেসবুক পোস্ট করেন তিনি। আর এরপর থেকেই নানা জল্পনা। এমনকি জিতু এবং নবনীতার সম্পর্কের মাঝে তৃতীয় ব্যক্তির কথাও উঠে এসেছে।

এমনকি অভিনেত্রী শ্রাবন্তীর সঙ্গেও জিতুর সম্পর্ক তৈরি হয়েছে বলেও জোর জল্পনা তৈরি হয়। যদিও এই জল্পনার মধ্যেই এই প্রথম প্রকাশ্যে এলেন নবনীতা। একেবারে ফেসবুক লাইভ করে একাধিক জল্পনার জবাব দিলেন তিনি। শুধু তাই নয়, জিতুর সঙ্গে শ্রাবন্তীর সম্পর্ক নিয়েও মুখ খুলেছেন নবনীতা।

শ্রাবন্তীর সঙ্গে সম্পর্কে জিতু?

'বাবু সোনা' বলে একটি সিনেমায় একসঙ্গে দেখা যায় জিতু এবং শ্রাবন্তীকে। গোটা ছবিটার শুটিং হয়েছে লন্ডনে। আগামিদিনে কমলেশ্বর মুখোপাধ্যায়ের ছবিতেও দেখা যাবে এই জুটিকে। 'আমি আমার মতো'-র ছবির শুটিংও হবে লন্ডনে। খুব শীঘ্রই সেই ছবির কাজ শুরু হবে।

একের পর এক ছবিতে শ্রাবন্তী এবং জিতুকে দেখা যাওয়ায় নানা গুঞ্জন তৈরি হয়েছে। আর এর মধ্যেই সোশ্যাল মিডিয়াতে অভিনেতা স্বামীর সঙ্গে সম্পর্ক বিচ্ছেদের ঘোষণা করেন নবনীতা। একের পর এক এই ঘটনায় দুই-দুইয়ে চার করে নেন নেটিজেনরা।

আর এই অবস্থায় নবনীতার ফেসবুক লাইভ খুবই গুরুত্বপূর্ণ। কি বলছেন তিনি? দেখুন সেই ভিডিও-

গত কয়েকদিন আগে করা ফেসবুক পোস্টে নবনীতা লিখেছিলেন, '' টেবিলে আর দুটো করে প্লেট থাকবেনা... একজনের জন্য বানানো Green tea আর দুজনে মিলে ভাগ করে খাওয়া হবেনা... Towel শেয়ার হবেনা, Sun screen ভাগাভাগি হবেনা.... কিছুই আর একসাথে হবেনা...''

আর এহেন পোস্টের কিছু পরেই নবনীতাকে বাচ্চা বউ অ্যাখ্যা দিয়ে জিতু সব সময় নবনীতাকে আগলে রাখার বার্তা দেন। আর এর মধ্যেই এদিনে নবনীতার ফেসবুক লাইভ খুবই গুরুত্বপূর্ণ।

ছবি সৌজন্য- Eskay Movies এবং নবনীতার ফেসবুক

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+