Gaganyaan Mission: আরও এক ইতিহাস! সামনে এলেন চার মহাকাশচারী, কীভাবেই বা কাজ হবে?
Gaganyaan Mission: আরও এক ইতিহাসের দোরগোড়ায় ভারত! ইতিমধ্যে চাঁদের মাটিতে অবতরণ করেছে ভারতের মহাকাশ যান চন্দ্রযান-তিন। সূর্য নিয়ে গবেষণা চালাতে পাঠানো হয়েছে মহাকাশযান আদিত্য এল-ওয়ান। এবার আরও এক ঐতিহাসিক পদক্ষেপ ভারতীয় গবেষণা সংস্থার। মহাকাশে মানুষ পাঠাতে আরও এক পদক্ষেপ। Gaganyaan Mission-এ এই উদ্যোগ নেওয়া হয়েছে।
গত কয়েকবছর ধরে এই বিষয়ে গবেষণা চালাচ্ছেন মহাকাশ বিজ্ঞানীরা। বেশ কয়েক ধাপে এই বিষয়ে পরীক্ষাও হয়েছে। এবার এক ধাপ এগিয়ে চার মহাকাশচারীর (Gaganyaan Mission) পরিচয় এবং নাম সামনে আনল ইসরো।

- Gaganyaan Mission: চার মহাকাশচারীর নাম জানাল ইসরো
আজ মঙ্গলবার তিরুবনন্তপুরমে বিক্রম সারাভাই স্পেস সেন্টারে চার মহাকাশচারীর নাম ঘোষণা করা হয়। প্রকাশ করা হয় পরিচয়ও। আর সেই চারজন হলেন, গ্রুপ ক্যাপ্টেন প্রশান্ত বালাকৃষ্ণন নায়ার (Gp Capt Prashanth Nair), গ্রুপ ক্যাপ্টেন অজিত কৃষ্ণন (Gp Capt Ajit Krishnan), গ্রুপ ক্যাপ্টেন অঙ্গদ প্রতাপ (Gp Capt Angad Pratap) এবং উইং কমান্ডার শুভাংশু শুক্লা (Wg Cdr Shubhanshu Shukla)। এনারা সবাই ভারতীয় বায়ুসেনার দক্ষ অফিসার।
যে কোনও ধরনের যুদ্ধবিমান চালানোর দক্ষতা রয়েছে এই চারজনের। তবে মহাকাশে এই চারজনকে পাঠানোর ক্ষেত্রে যাবতীয় প্রস্তুতি চালানো হচ্ছে ইসরোর তরফে। চলছে কড়া ট্রেনিং। কিন্তু ইসরোর Gaganyaan Mission আসলে কী জানেন? কীভাবেই বা হবে পরীক্ষা?
- Gaganyaan Mission আসলে কী?
মহাকাশ নিয়ে বিস্তারিত গবেষণা চালাতে চায় ইসরো। আর সে লক্ষ্য নিয়ে তৈরি হচ্ছে এই Gaganyaan Mission। এই মিশনের মাধ্যমে তিনজন মহাকাশচারীকে মহাকাশের ৪০০ কিলোমিটার কক্ষপথে পাঠানো হবে। শুধু তাই নয়, মনুষ্যবাহী মহাকাশযান পাঠানোর ক্ষেত্রে ভারতও যে ক্ষমতাশালী তা গোটা বিশ্বের সামনে তুলে ধরাও এই মিশনের অন্যতম লক্ষ্য। তিনদিনের মিশনে মহাকাশচারীদের মহাকাশে পাঠানো হবে। এবং তাঁদের নিরাপদে পৃথিবীতে ফিরিয়ে আনা হবে। তবে সেই ল্যান্ডিং হবে সমুদ্র।
ভারতের Gaganyaan Mission সফল হলে তৈরি হবে নয়া ইতিহাস। মনুষ্যবাহী মহাকাশযান পাঠানোর ক্ষেত্রে চার নম্বর দেশের তকমা পাবে ভারত। এর আগে আমেরিকা, রাশিয়া এবং চিন মহাকাশ যান পাঠানোর ক্ষেত্রে সফল হয়েছে। একেবারে দেশীয় প্রযুক্তিকে কাজে লাগিয়ে এই পরীক্ষা করতে চলেছে ইসরো। মিশনে মহাকাশচারীদের নিরাপত্তা খুবই গুরুত্বপূর্ণ। আর সেজন্য একাধগিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। স্পেসক্রাফটকে এমন ভাবে বানানো হচ্ছে যাতে মহাকাশেও মহাকাশচারীরা পৃথিবীর মতো বাতাবরণ পান।
Gaganyaan আসলে ক্র মডিউল। যাতে মহাকাশচারীরা বসে ৪০০ কিমি উঁচু দিয়ে পৃথিবীর চারপাশকে প্রদক্ষিণ করবে। এই ক্রু মডেলে অত্যাধুনিক কেবিন থাকবে। যেখানে বিভিন্ন ধরনের নেভিগেশন সিস্টেম রয়েছে। পাশাপাশি হেলথ সিস্টেম, ফুড হিটার, ফুড স্টোরেজ, টয়লেট থেকে একাধিক সুবিধা থাকবে বেশ কিছু যানে। অন্যদিকে চার মহাকাশচারীকে রাশিয়ায় ট্রেনিং দেওয়া হয়েছে। যদিও এখন ইসরোর তত্তবধানেও চলছে সেই ট্রেনিং।
রিপোর্ট অনুসারে, ISRO বর্তমানে গগনযানের ক্রু মডিউলটিকে নিয়ে বিভিন্ন পরীক্ষা চালাচ্ছে। আর তা সফল হলেই মিশনের তারিখ ঘোষণা করা হবে। অন্যদিকে গগনযানের উৎক্ষেপণ সফল হলে দ্বিতীয় ধাপে 'ব্যোমমিত্রা' বলে একটি রোবটকে মহাকাশে পাঠাবে ইসরো।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications