Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Whatsapp-এ প্রতারণার ফাঁদ! কীভাবে নিজেকে সুরক্ষিত রাখতে এই সেটিংস চালু করবেন

দেশে থেকে বিদেশ সর্বত্রই সাইবার ক্রাইমের ঘটনা বাড়ছে। অপরাধীরা সাধারণ মানুষকেই টার্গেট করছে এবং বেছে নিচ্ছে হোয়াটসঅ্যাপকে। এসএমএসের কোনও ম্যাসেজে ক্লিক করে অ্যাকাউন্ট থেকে টাকা সাবার নয়, হোয়াটসঅ্যাপে প্রতারণার মাধ্যমে লক্ষ লক্ষ খোয়াচ্ছেন অনেকে।

হোয়াটসঅ্যাপে প্রতারণা থেকে নিজেকে রক্ষা করতে অ্যাপের সেটিংসে কিছু পরিবর্তন করতে হবে। এই সেটিংস চালু করলে সাধারণ মানুষ নিজেকে নিরাপদেও রাখতে পারবেন বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

Whatsapp-এ প্রতারণার ফাঁদ! কীভাবে নিজেকে সুরক্ষিত রাখতে এই সেটিংস চালু করবেন

এব্যাপারে প্রথমেই দু স্টেপ অথেনটিকেশন চালু রাখতে হবে। যখনই ব্যবহারকারী অ্যাকাউন্ট রিসেট করবেন বা যাচাই করবেন, সেই সময় ছয় অঙ্কের পিন চাওয়া হবে। যা ওই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টকে আরও সুরক্ষিত করবে। এখানে দু স্টেপ অথেনটিকেশন চালু রাখলে হ্যাকারদের থেকেও নিজেকে রক্ষা করতে পারবেন ব্যবহারকারী।

হ্যাকাররা সাধারণভাবে ব্যবহারকারী অ্যাকাউন্ট ঢোকে ফিসিং অ্যাটাকের মাধ্যমে। যদি কোনও ব্যবহারকারী কোনও অপরিচিত নম্বর থেকে কোনও কল বা এমএমএস পান কিংবা বুঝতে পারেন সেই ব্যক্তি সন্দেহজনক, তাহলে সেই নম্বর ব্লক করতে হবে এবং রিপোর্ট করতে হবে। সেই ব্যক্তিকে কোনওভাবেই নিজের বিবরণ দেওয়া যাবে না।

হোয়াটসঅ্যাপে গ্রুপ ইনভাইট সেটিংসের মাধ্যমে, ব্যবহারকারী সিদ্ধান্ত নিতে পারবেন, কে সেই ব্যবহারকারীকে যুক্ত করতে পারবে কোনও গ্রুপে। আর কোনও গ্রুপে যদি সন্দেহজনক কিছু খুঁজে পাওয়া যায়, তাহলে সেটিকে রিপোর্ট করা যেতে পারে। এছাড়া সেই গ্রুপ ত্যাগ করা যেতে পারে।

Whatsapp-এ প্রতারণার ফাঁদ! কীভাবে নিজেকে সুরক্ষিত রাখতে এই সেটিংস চালু করবেন

হোয়াটসঅ্যাপে নিজেকে সুরক্ষিত রাখতে আর কে সেই ব্যবহারকারীর সম্পর্কে বিশদে জানতে পারবে্ন তা নিয়ে সিদ্ধান্ত নিতে পারবেন ব্যবহারকারী। যেমন নাম, নম্বর, প্রোফাইলের মতো বিষয়গুলি। এছাড়াও নিজের অনলাইন উপস্থিতিও লুকিয়ে রাখতে পারেন ব্যবহারকারী।

ব্যবহারকারীদের উচিত কোনও লিঙ্ক কিংবা কোনও মেসেজে ক্লিক করা উচিত নয়। এছাড়া নিজেকে ছাড়া অন্য কাউকে হোয়াটসঅ্যাপে যুক্ত করাও উচিত নয়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+