Samudrayaan Mission: এবার সমুদ্রযান পাঠাচ্ছে ভারত, সাবমার্সিবল মৎস্য ৬০০০-এর ছবি শেয়ার মন্ত্রীর
Samudrayaan Mission: এবার সমুদ্র অভিযানে নামবে ভারত। মহাকাশ অভিযানে চাঁদের মাটি ছোঁয়ার পর সূর্যযান পাঠিয়েছে ইসরো। তারপর ভারতের পক্ষ থেকে সমুদ্রযান সাবমার্সিবল মৎস্য ৬০০০ পাঠানোর পরিকল্পনা করা হয়েছে। সাবমার্সিবল মৎস্য ৬০০০-এর ছবি শেয়ার করে কেন্দ্রীয়মন্ত্রী কিরেন রিজিজু সেই বার্তা দিয়েছেন।
অর্থাৎ মহাকাশে চন্দ্রযান ও সূর্যযান পাঠানোর পর এবার সমুদ্র অভিযানে মৎস্য ৬০০০ পাঠানো হচ্ছে। ভারতের 'সমুদ্রযান মিশনের' অংশ হিসাবে সাবমার্সিবল মৎস্য় ৬০০০ গভীর মহাসাগর অন্বেষণ করবে। তার প্রস্তুতি চলছে চেন্নাইয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশিয়ান টেকনোলজি বা এনআইওটিতে।

এনআইওটি সমুদ্রযান তৈরি করেছে। শীঘ্রই সেই অভিযান শুরু হবে। চাঁদের দক্ষিণ মেরুতে সফল অবতরণের পর, ভারত এখন গভীর-সমুদ্র অনুসন্ধান এবং জীববৈচিত্র্যের মূল্যায়নের জন্য সমুদ্রের ৬ কিলোমিটার গভীরতায় তিন জন মানুষকে পাঠানোর লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে।
কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু 'মৎস্য ৬০০০'-এর ছবি শেয়ার করেছেন। সেই ছবিতে দেখা যাচ্ছে ভারতের 'সমুদ্রযান মিশনের' অংশ হিসাবে একটি সাবমার্সিবল গভীর মহাসাগর অন্বেষণের জন্য প্রস্তুতি নিচ্ছে। তিনি জানান, এই প্রকল্পটি সমুদ্রের বাস্তুতন্ত্রকে ব্যাহত করবে না।
রিজিজু বলেন, "ডিপ ওশান মিশন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি'র 'ব্লু ইকোনমি' দৃষ্টিভঙ্গিকে সমর্থন করে। দেশের অর্থনৈতিক বৃদ্ধি, জীবিকা ও চাকরির উন্নতি এবং সমুদ্রের ইকোসিস্টেম স্বাস্থ্য সংরক্ষণের জন্য সমুদ্র সম্পদের টেকসই ব্যবহারের জন্য এই মিশনের পরিকল্পনা।
Next is "Samudrayaan"
— Kiren Rijiju (@KirenRijiju) September 11, 2023
This is 'MATSYA 6000' submersible under construction at National Institute of Ocean Technology at Chennai. India’s first manned Deep Ocean Mission ‘Samudrayaan’ plans to send 3 humans in 6-km ocean depth in a submersible, to study the deep sea resources and… pic.twitter.com/aHuR56esi7
মৎস্য ৬০০০-এ কাজ করা বিজ্ঞানী এবং প্রকৌশলীদের সঙ্গে ছবি শেয়ার করার পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী লিখেছেন-- "আমাদের বিজ্ঞানী, গবেষক এবং প্রকৌশলীরা গভীর মহাসাগর মিশনকে সফল করতে সম্পূর্ণরূপে নিবেদিত।" রিজিজু জাহাজের ভিতরে নিজের একটি ভিডিও-ও শেয়ার করেছেন
সেই ভিডিও-তে দেখা যাচ্ছে, একজন বিশেষজ্ঞ ব্যাখ্যা করেছেন কীভাবে মৎস্য ৬০০০ গভীর সমুদ্রের অন্বেষণ করবে এবং কীভাবে গভীর-সমুদ্র অভিযানে যোগদানকারী ব্যক্তিরা সেখানে নিজেদের টিকিয়ে রাখতে সক্ষম হবে। উন্নয়ন প্রচেষ্টার মধ্যে রয়েছে গভীর সমুদ্রের সম্পদ অনুসন্ধান এবং জীববৈচিত্র্য মূল্যায়নের জন্য ৬০০০ মিটার গভীরতার-রেটেড ইন্টিগ্রেটেড মাইনিং মেশিন এবং স্বয়ংক্রিয় যান।
-
ধর্ষণ মামলায় বড় নির্দেশ! নির্যাতিতার নাম-পরিচয় গোপন রাখতেই হবে, দেশের সব হাই কোর্টকে জানাল সুপ্রিম কোর্ট -
ভারতের জন্য হরমুজ খুলে দিল ইরান, বন্ধুত্বপূর্ণ ৫টি দেশের ওপর অবরোধ থাকবে না -
কলকাতায় গভীর রাতে গুলির তাণ্ডব, ছাদে গুলি লেগে মৃত ১ -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র! রিখটার স্কেলে কম্পনমাত্রা ৭.৬, জারি সুনামির সতর্কতা -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন











Click it and Unblock the Notifications