কেন্দ্রীয় বাজেট ২০২৩: বিজ্ঞান-প্রযুক্তিতে বরাদ্দ বাড়লেও হতাশার ছবি মহাকাশ বিজ্ঞানে
বিজ্ঞান ক্ষেত্রে যখন উৎকর্ষের নতুন কেন্দ্র স্থাপনের লক্ষ্যমাত্রা চূড়ান্ত করা হয়েছে, বেশ কয়েকটি বড় পরিকল্পনা নেওয়া হয়েছে, তখন মহাকাশ বিজ্ঞানে বরাদ্দ কমিয়ে উৎসাহে জোর ধাক্কা দিয়েছে এই বাজেট।
বিজ্ঞান-প্রযুক্তিতে বরাদ্দ বাড়লেও মহাকাশ বিজ্ঞানে বরাদ্দ এবার কমিয়ে দেওয়া হয়েছে বাজেটে। বুধবার অর্থমন্ত্রী নির্মলা সীতরামন বাজেট বক্তব্য জানিয়েছেন, ২০২৩-২৪ সালের বাজেটে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের জন্য যা বরাদ্দ হয়েছে তা গতবারের তুলনায় ২ হাজার কোটি টাকারও বেশি।

অর্থমন্ত্রী তাঁর বাজেট বক্তৃতায় জানিয়েছেন, ২০২৩-২৪ সালের বাজেটে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের জন্য বরাদ্দ করা হয়েছে ১৬ হাজার ৩৬১ কোটি টাকা। ২০২২-২৩ আর্থিক বছরের বাজেটে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের বরাদ্দ হয়েছে ছিল ১৪ হাজার ২১৭.৪৬ কোটি টাকা। অতএব গতবারের তুলনায় এই বরাদ্দ ২ হাজার কোটি টাকারও বেশি।
এবার বাজেট ভাষণে অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে প্রস্তাব রাখা হয়েছে তাতে বিজ্ঞান ও প্রযুক্তির জন্য বরাদ্দ বেশি হলেও তাৎপর্যপূর্ণভাবে মহাকাশ বিজ্ঞানের ক্ষেত্রে জোর ধাক্কা নেমে এসেছে। মহাকাশ বি্জ্ঞানে এবার বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে। বিজ্ঞান ক্ষেত্রে যখন উৎকর্ষের নতুন কেন্দ্র স্থাপনের লক্ষ্যমাত্রা চূড়ান্ত করা হয়েছে, বেশ কয়েকটি বড় পরিকল্পনা নেওয়া হয়েছে, তখন মহাকাশ বিজ্ঞানে বরাদ্দ কমিয়ে উৎসাহে জোর ধাক্কা দিয়েছে এই বাজেট।
কিন্তু কেন এমন সিদ্ধান্ত নেওয়া হল কেন্দ্রীয় বাজেটে? অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন, মিশন বিলম্বের কারণে মহাকাশ বিভাগের জন্য বাজেট কাটা হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক তার বার্ষিক বরাদ্দে উল্লেখযোগ্য বৃদ্ধে হয়েছে। মহাকাশ বিভাগের বাজেটে গত অর্থ বছরে থেকে ১১০০ কোটি টাকা কমানো হয়েছে। কেন্দ্র মহাকাশ বিভাগে ১২৫৪৩.৯১ কোটি টাকা বরাদ্দ করেছে। এর তুলনায় ২০২২-২৩ সালের বাজেটের তুলনায় ১১০০ কোটি টাকা কমানো হয়েছে। গতবার মহাকাশ বিজ্ঞান ক্ষেত্রে ১৩৭০০ কোটি টাকা ছিল বাজেট বরাদ্দ।
ইসরো প্রধান এস সোমনাথের নেতৃত্বে মহাকাশ বিভাগ বলেছে, যে ভারতীয় মহাকাশ সংস্থা তার ইতিহাসের সবথেকে বড় মিশন করার চেষ্টা করবে, যার মধ্যে রয়েছে চাঁদে চন্দ্রযান-থ্রি মিশনে পাঠানো এবং আদিত্য এল-১ মিশন পর্যবেক্ষণ করা। ইসরো য়খন নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এগোচ্ছে, তখন গগনযান মিশন-সহ বেশ কযেকটি মিশন বিলম্বিত হওয়ার কারণে বাজেট হ্রাস করা হল।
পরিবেশ বিজ্ঞান থেকে শুরু করে জববায়ু পরিবর্তন ক্ষেত্রে ২০২৩-এর বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে। বরাদ্দ করা হয়েছে ৩০৭৯০৪০ কোটি টাকা। সবুজ হাইড্রোজেন মিশনে ১৯৭০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সবুজ অর্থনীতিতে রূপান্তরের একটা দিশা থাকলেও মহাকাশ বিজ্ঞানে বরাদ্দ কমানো কাঁটার মতো বিঁধছে।
-
২০ শতাংশ আসনে হাড্ডাহাড্ডি লড়াই! বাংলার ভোটে বড় ফ্যাক্টর হতে পারে এই কেন্দ্রগুলি -
দেশজুড়ে সতর্কতা, ১৭ রাজ্যে প্রবল দাপট, ঘণ্টায় ৮০ কিমি বেগে হাওয়ার আশঙ্কা -
আজই কী ইস্তফা? দুই দশকের অধ্যায় শেষ করে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন নীতীশ কুমার, কারণ কী? জল্পনা তুঙ্গে -
বাংলার নির্বাচনে একা লড়ার অঙ্গীকার করে প্রথম তালিকায় ২৮৪ প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের, রয়েছেন অধীর-মৌসমরা -
কবে ফিরবে প্রিয় বাবিন? চোখে জল নিয়ে অধীর অপেক্ষায় বিজয়গড়, ঘটনাস্থলে পৌঁছলেন মুখ্যসচিব, স্তব্ধ টলিউড -
কলকাতায় একটাই ট্রাইবুনাল দপ্তর, তবুও ভোগান্তি নেই ভোটারদের, অনলাইনেই মিলবে সমাধান -
রাজ্যসভায় জয়, তবু ইস্তফায় দেরি, স্পিকারকে অপেক্ষায় রেখেই বিহার ছাড়লেন নিতিন নবীন -
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! জ্বালানি সঙ্কটে বিশ্ব, স্বস্তি দিতে পেট্রোল-ডিজেলের দামে বড় সিদ্ধান্ত কেন্দ্রের -
একদিনে ২৬৭ আধিকারিক বদলি, কমিশনের সিদ্ধান্তে হাইকোর্টে চ্যালেঞ্জ -
প্রথম চার্জশিট হওয়া উচিত মোদী-শাহের বিরুদ্ধে, মন্তব্য মমতার -
থানাগুলিতে ব্যাপক রদবদল, বড় পদক্ষেপ নির্বাচন কমিশনের -
ভোটের আগে নকল মদের ছক ভেস্তে দিল আবগারি দপ্তর, শিলিগুড়িতে বিপুল সামগ্রী উদ্ধার, তৎপর কমিশন












Click it and Unblock the Notifications