Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ISRO in Space: মহাকাশ থেকে আছড়ে পড়ল ইসরোর রকেটের ধ্বংসাবশেষ! উদ্ধার অস্ট্রেলিয়ার সমুদ্রতীরে

অস্ট্রেলিয়ার সমুদ্র তীরে উদ্ধার হল এক মহাকাশের থেকে পড়া ধ্বংসাবশেষ। কী সেটা, তা নিয়ে শুরু হয়েছে ধন্দ। ইতিমধ্যেই মহাকাশ বিজ্ঞানীদের আশঙ্কা সত্যি করে জানা গিয়েছে, অস্ট্রেলিয়ার তীরে যা দেখা গিয়েছে, সেটা ইসরোর কোনও রকেটের ধ্বংসাবশেষ।

মহাকাশ থেকে পৃথিবী অভিমুখে যে সমস্ত জিনিস আসে, তা পৃথিবীর বাযুমণ্ডলে এসেই ধ্বংস হয়ে যায়। পৃথিবীতে পতিত মহাকাশীয় বস্তু বা আবর্জনা কোনও অবাঞ্ছিত নয়। এই ধরনের বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় বায়ুমণ্ডলের ঘর্ষণ থেকে বেঁচে থাকা রকেটের ছোটো টুকরো পড়ে মহাসমুদ্রে।

ISRO

অস্ট্রেলিয়ান স্পেস এজেন্সি সোমবার জানিয়েছে, সপ্তাহ দুয়েক আগে পশ্চিম অস্ট্রেলিয়ার উপকূলে পাওয়া গিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর রকেটের ধ্বংসাবশেষ। ইসরোও অস্ট্রেলিয়ান স্পেস এজেন্সি সেই দাবির সঙ্গে সহমত পোষণ করেছে।

ইসরো জানিয়েছে, অস্ট্রেলিয়ার সমুদ্র তীরে পাওয়া রকেটের ওই ধ্বাংসাবশেষ তাদেরই। পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল বা পিএসএলভি রকেটের ধ্বংসাবশেষ হতে পারে এটি। এক ইসরো আধিকারিক জানিয়েছেন, বস্তুটি সম্ভবত পিএসএলভি রকেটের অংশ, যা মাস দুই আগে আইআরএনএসএস নক্ষত্রের জন্য একটি নেভিগেশন স্যাটেলাইট নিয়ে গিয়েছিল মহাশূন্যে।

ওই আধিকারিক জানান, ইসরো ওঅই স্যাটেলাইটটি উৎক্ষেপণ করেছিল দক্ষিণ দিকে। এটা সম্ভবত এমন একটা অংশ যা বায়ুমণ্ডলে সমস্ত পুড়ে না গিয়ে সাগরে গিয়ে পড়েছিল। পরে এটি অস্ট্রেলিয়ার উপকূলে ভেসে আসে। অস্ট্রেলিয়ার স্পেস এজেন্সি জানিয়েছে, তারা ইসরোর রকেটের ধ্বংসাবশেষটি সংরক্ষণ করেছে।

ইসরোর সঙ্গে অস্ট্রেলিয়ার স্পেস এজেন্সির একটি মহাকাশ চুক্তি হয়েছিল জাতিসঙ্ঘের অধীনে। জাতিসঙ্ঘের মহাকাশ চুক্তির বাধ্যবাধকতা বিবেচনা করেই তারা ইসরোর সঙ্গে সকল প্রকাশ সহযোগিতা করছে। পরবর্তী পদক্ষেপ নেওয়ার ব্যাপারেও তারা ইসরোর সঙ্গে যোগাযোগ করেছে। ইসরোর যোগাযোগ রেখে চলছে অস্ট্রেলিয়ান স্পেস এজেন্সি।

সম্প্রতি ইসরো চন্দ্রযান পাঠিয়েছে। ইসরোর সবথেকে বড় রকেট এমএসএলভি চন্দ্রযানের ল্যান্ডার ও রোভার প্রজ্ঞানকে নিয়ে গিয়েছিল মহাকাশে। তারপর পিএসএলভি সিঙ্গাপুরের সাতটি রকেটকে নিয়ে মহাকাশে পাড়ি দিয়েছে সম্প্রতি। ইসরোর একের পর এক অভিযান চলছেই।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+