Aditya L1: পৃথিবীর মাধ্যাকর্ষণ কাটাতে আর কত বাকি, সূর্য অভিযানে তৃতীয় পরীক্ষায় সফল আদিত্য এল১

ভারতের প্রথম সূর্যযান আদিত্য এল১ তৃতীয় পরীক্ষাতেও সফল। সূর্যের দিকে আরও এক ধাপা এগিয়ে গেল। তবে এখনও আদিত্য এল১ রয়েছে পৃথিবীর মাধ্যাকর্ষণের মধ্যেই। শনিবারের গভীর রাতে অর্থাৎ রবিবার তৃতীয় কক্ষপথ উত্থাপন কৌশল সফলভাবে সম্পাদন করেছে আদিত্য।

পৃথিবীর আকর্ষণ ছাড়িয়ে আদিত্য ক্রমে ছুটে চলেছে সূর্য অভিমুখে। ইসরো এক্স বার্তায় জানিয়েছে, আর মাত্র দু-ধাপ পেরোলেই পৃথিবীর টান ছিন্ন করে ভারতের প্রথম সূর্যযান মহাকাশের এক বিশেষ অবস্থানে পৌঁছে যাবে। তৃতীয় কক্ষপথ উত্থাপন সম্পাদন করার পর আদিত্য এল১ বর্তমানে রয়েছে ৭১৭৬৭ কিলোমিটার দূরে।

Aditya L1

ইসরো আরো জানিয়েছেন, পরের কক্ষপথ উত্থাপন প্রক্রিয়া সম্পাদন হবে ১৫ সেপ্টেম্বর রাতে। তা পৌঁছে যাবে পঞ্চম কক্ষপথে। তারপর চূড়ান্ত কক্ষপথ উত্থাপনের প্রক্রিয়া শুরু হবে। তারপরই পৃথিবীর মাধ্যাকর্ষণের বাইরে চলে যাবে আদিত্য এল১। এখানেই শেষ নয়।

পৃথিবীর মাধ্যকর্ষণ কাটানোর পর শুরু হবে সূর্যের অভিমুখে কাঙ্খিত কক্ষপথ বা ল্যাগ্রেঞ্জ পয়েন্ট বা এল১ পয়েন্টে পৌঁছতে আরও ১১০ দিন সময় লাগবে। সেই ল্যাগ্রেঞ্জ পয়েন্ট থেকে সূর্যকে কাছ থেকে পর্যবেক্ষণ করবে সে। মোট প্রক্রিয়া সম্পাদনে সময় লাগবে ১২০ দিন।

ইসরোর তাদের প্রথম সূর্য অভিযানে রকেট লঞ্চ করে ২ সেপ্টেম্বর শনিবার। অর্থাৎ ১০ দিন হল তা পাড়ি দিয়েছে মহাকাশে। তারপর রবিবারই আদিত্য এল১ পৃথিবীর প্রথম কক্ষপথ উত্থাপন সফলভাবে সম্পাদন করে। সোমবার রাতে হয় দ্বিতীয় কক্ষপথ উত্থাপন। আর তৃতীয় কক্ষপথ সম্পাদন হয় ১০ সেপ্টেম্বর গভীর রাত ২.৩০-এ।

চন্দ্রযান ৩ মিশনে ইতিহাস তৈরির পর সূর্যে অভিযানে নেমেছে ইসরো। আদিত্য এল১ মিশনে ইসরো পাড়ি দিয়েছে সূর্য ও পৃথিবীর হ্যালো কক্ষপথের উদ্দেশে। দেশের প্রথম সৌর মিশনে ভারত সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি মহাকাশযান পাঠিয়েছে। পিএসএলভি রকেটে করে আদিত্য এল১ মহাকাশযান সূর্য-পথে উত্থাপিত হয়।

ইসট্র্যাকের পক্ষ থেকে ইসরোর মহাকাশ বিজ্ঞানীরা জানিয়েছেন, আদিত্য এল১ বর্তমানে পৃথিবীর ২৯৬ কিলোমিটারx৭১৭৭৬ কিলোমিটার কক্ষপথে অবস্থান করছে। এভাবেই ১৫ লক্ষ কিলোমিটার দূরে পৌঁছে যাবে সূর্যযান। ওই অবস্থান থেকে কোনও বাধা ছাড়াই সূর্যকে পর্যবেক্ষণ করতে পারবে আদিত্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+