২০২৩-এর ‘হাইব্রিড’ সূর্যগ্রহণ, কখন কোথায় দেখতে পাবেন এই মহাজাগতির দৃশ্য
হাইব্রিড সূর্যগ্রহণ হল একটি বৃত্তাকার গ্রহণ প্রক্রিয়া। একটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সংমিশ্রণ ঘটে এই হাইব্রিড সূর্যগ্রহণ। যখন চাঁদের ছায়া পৃথিবী জুড়ে পড়ে তখনই এই বিরল গ্রহণ ঘটে।
২০২৩ সালের প্রথন সূর্যগ্রহণ কবে হতে চলেছে। ইতিমধ্যে বছরের প্রথম দুই মাস অতিক্রান্ত। এখন দেখা যায়নি কোনো সূর্যগ্রহমের অনির্বচনীয় সেই দৃশ্য। তবে এবার শুরু হয়েছে বছরের প্রথম সূর্যগ্রহণের দিন গোনা। এবারের সূর্যগ্রহণকে আবার বলা হচ্ছে হাইব্রিড সূর্যগ্রহণ। কখন কোথায় দেখতে পাবেন এই মহাজাগতিক দৃশ্য, তার অপেক্ষায় মহাকাশপ্রেমীরা।

বছরের প্রথম সূর্যগ্রহণ কবে
এ বছরের প্রথম সূর্যগ্রহণ হতে আর বেশিদিন বাকি নেই। আগামী ২০ এপ্রিল সেই মাহেন্দ্রক্ষণ। ওইদিন সকাল সাটা ৪ মিনিট থেকে ১২টা ২৯ মিনিট পর্যন্ত সূর্যগ্রহণের স্থিতিকাল। এই সূর্যগ্রহণকে 'হাইব্রিড সূর্যগ্রহণ' আখ্যা দেওয়া হয়েছে। এই সূর্যগ্রহণ কি দেখা যাবে ভারত থেকে? তার উত্তরও মিলেছে।

দ্বিতীয় সূর্যগ্রহণ কবে হবে
এবার ভারত থেকে সরাসরি দৃশ্যমান হবে না সূর্যগ্রহণ। তবে অন্যান্য দেশ থেকে সরাসরি টেলিকাস্টের মাধ্যমে সূর্যগ্রহণ দেখতে পারে। ২০ এপ্রিলের পর দ্বিতীয় সূর্যগ্রহণ হবে এ বছরের ১৪ অক্টোবর। সেদিন আরও একটি সূর্যগ্রহণ হবে। সেই সূর্যগ্রহণ ভারতে দেখা যাবে।

হাইব্রিড সূর্যগ্রহণ কী
হাইব্রিড সূর্যগ্রহণ হল একটি বৃত্তাকার গ্রহণ প্রক্রিয়া। একটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সংমিশ্রণ ঘটে এই হাইব্রিড সূর্যগ্রহণ। যখন চাঁদের ছায়া পৃথিবী জুড়ে পড়ে তখনই এই বিরল গ্রহণ ঘটে। এইসময় সূর্য কয়েক সেকেন্ডের জন্য একটি রিং-এর মতো আকৃতি তৈরি করে, যা 'আগুনের বলয়ে'র মতো লাগে।

কোথায় দৃশ্যমান হবে হাইব্রিড সূর্যগ্রহণ
২০ এপ্রিল সূর্যগ্রহণটি দেখা যাবে অস্ট্রেলিয়া, পূর্ব ও দক্ষিণ এশিয়া, প্রশান্ত মহাসাগর, অ্যান্টার্কটিকা এবং ভারত মহাসাগর থেকে। তবে দৃশ্যমান হবে না ভারত থেকে। 'বার্ষিক রিং অফ ফায়ারে'র সময় এটি ভারত ও প্রশান্ত মহাসাগরে কয়েক সেকেন্ডের জন্য দৃশ্যমান হবে। এছাড়া এক্সমাউথ, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া, তিমুর লেস্ট ও পশ্চিম পাপুয়ার তিনটি স্থানে পূর্ণগ্রাস সূর্যগ্রহন দৃশ্যমান হবে।

নিরাপদে সূর্যগ্রহণ দেখার উপায়
নাসার পক্ষ থেকে জানানো হয়েছে, সূর্যগ্রহণের সময় সরাসরি সূর্যের দিকে তাকানো বিপজ্জনক হতে পারে। তাই সূর্যের এই গ্রহণ দেখার জন্য চোখের বিশেষ সুরক্ষা নিতে হবে। সে জন্য বেশ কিছু ব্যবস্থা রাখার পরামর্শ দিয়েছে নাসা। ব্ল্যাক পলিমার, অ্যালুমিনাইজড মাইলার বা ১৪ নম্বর শেডের ওয়েল্ডিং গ্লাস-সহ আই ফিল্টারগুলি গ্রহণ দেখতে ব্যবহার করা যেতে পারে।

সুরক্ষিত সোলার ফিল্টার ছাড়া সূর্যদর্শন নয়
ডিভাইসের সামনে সুরক্ষিত সোলার ফিল্টার ছাড়া ক্যামেরার লেন্স, বাইনোকুলার বা টেলিস্কোপের মাধ্যমে সূর্যের যে কোনও অংশ দেখা তাৎক্ষণিকভাবে চোখের গুরুতর আঘাতের কারণ হবে। ফলে সাবধানী হয়েই সূর্যগ্রহণ দেখতে হবে। তা না হলে সেটা হবে বিপদসঙ্কুল।












Click it and Unblock the Notifications