How to Open Online PPF A/C: অনলাইনে ধাপে ধাপে পিপিএফ অ্যাকাউন্ট খোলার সহজ উপায়
উনিশশো আটষট্টি সালে জাতীয় সঞ্চয় সংস্থা পিপিএফ প্রকল্প শুরু করে। উদ্দেশ্য ছিল ক্ষুদ্র সঞ্চয় ও বিনিয়োগের ওপরে জোর দেওয়া। যেহেতু স্কিমটি বাজারের ওপরে নির্ভলশীল নয়, তাই অনেকেই এটিকে অবসর গ্রহণের সঞ্চয় হিসেবে দেখে থাকেন। এই পিপিএফ অ্যাকাউন্টের জনপ্রিয়তা (How to Open Online PPF A/C) এখনও রয়েছে।
এই প্রকল্প তার গ্রাহকদের আয়কর ছাড়ের সুবিধাও দিয়ে থাকে। বলে রাখা ভাল কেউ যদি পিপিএফ অ্যাকাউন্ট খুলতে চান, তাহলে কোনও ব্যাঙ্কে ঘুরতে হবে না। সেই কাজ অনলাইনে করা যেতে পারে।একনজরে দেখে নেওয়া যাক অনলাইনে পিপিএফ অ্যাকাউন্ট খোলার সহজ উপায়।

অনলাইনে কীভাবে পিপিএফ অ্যাকাউন্ট খুলবেন (How to Open Online PPF A/C)
- প্রথমে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে গিয়ে ইন্টারনেট ব্যাঙ্কিং বা মোবাইল ব্যাঙ্কিং বেছে নিতে হবে।
- এরপর পিপিএফ অ্যাকাউন্ট ওপেন বিকল্পে যেতে হবে।নিজের জন্য সেই অ্যাকাউন্ট খুললে সেলফ অ্যাকাউন্ট বিকল্প বেছে নিতে হবে। নাবালকের জন্য অ্যাকাউন্ট খুললে মাইনর অ্যাকাউন্ট বিকল্প বাছতে হবে।
- আবেদনপত্রে বিবরণ পূরণ করতে হবে।
- সাবমিট করার পরে ফোনে ওটিপি আসবে।
- তারপরেই খুলে যাবে পিপিএফ অ্যাকাউন্ট, যা স্ক্রিনে প্রদর্শিত হবে। দেওয়া ইমেলে অ্যাকাউন্টের বিবরণ চলে আসবে।
কারা পিপিএফ অ্যাকাউন্ট খুলতে পারবেন (How to Open Online PPF A/C)
- ভারতে বসবাসকারী যে কোনও প্রাপ্তবয়স্ক ব্যক্তি পিপিএফ অ্যাকাউন্ট খুলতে পারবেন। তবে ১৮ বছরের কম বয়সী কেউ নিজের জন্য সেই অ্যাকাউন্ট খুলতে পারবেন না। তবে অভিভাবক তাঁর নাবালক পুত্র কিংবা কন্যার জন্য এই অ্যাকাউন্ট খুলতে পারবেন।

পিপিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তোলার নিয়ম (How to Open Online PPF A/C)
- প্রয়োজনীয় সি ফর্মপূরণ করে ব্যাঙ্ক কিংবা পোস্ট অফিসে যেখানে অ্যাকাউন্ট রয়েছে, সেখানে জমা দিতে হবে। যা ব্যাঙ্ক কিংবা পোস্ট অফিসের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যেতে পারে।
কী ভাবে পিপিএফ অ্যাকাউন্ট বন্ধ করা যাবে (How to Open Online PPF A/C)
- নিয়ম অনুযায়ী পিপিএফ অ্যাকাউন্ট খেরে কোনও ব্যক্তি পুরো টাকা তুলতে পারেন না। তবে পিপিএফ অ্যাকাউন্টের বয়স ১৫ বছরে মধ্যে হলে আংশিক টাকা তোলা যাবে। আর ১৫ বছরের মেয়াদ পূরণ হলে পুরো অর্থ তুলে, তা বন্ধ করে দেওয়া যাবে। আবার কেউ যদি ১৫ বছরের পরে অ্যাকাউন্ট রাখতে চান, তাহলে তা ৫ বছর করে সময় বাড়াতে হবে।
-
রাজ্য রাজনীতিতে নতুন ঝড়, শনিবার অমিত শাহের হাতে প্রকাশ পেতে চলেছে বিজেপির তৈরি চার্জশিট -
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ -
তেহরানে দূতাবাসের কাছে হামলা! 'ক্ষতি হলে কঠোরভাবে জবাব দেওয়া হবে', ইজরায়েলকে হুমকি দিল পাকিস্তান -
ইরান ইস্যুতে নয়া মোড়! ১০ দিনের জন্য হামলা স্থগিতের সিদ্ধান্ত ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
পেট্রোল-ডিজেলে শুল্ক কমলেও আপনি কেন একই দামে জ্বালানি কিনছেন জানেন? -
ভোটের আগেই কমিশন ঘিরে ঝড়, মুখ্য নির্বাচন কমিশনারকে সরাতে তৃণমূলের বড় পদক্ষেপ -
থামছে না সংঘর্ষ! আবুধাবিতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে চাপা পড়ে মৃত্যু, যুদ্ধের বলি আরও এক ভারতীয় -
নতুন বিতর্ক! ভোটার তালিকা থেকে নাম বাদ হাই কোর্টের প্রাক্তন বিচারপতির, প্রশ্নের মুখে নির্বাচন প্রক্রিয়া -
ভোট চাইব না, প্রার্থীও প্রত্যাহার করে নেব! মোদী-শাহকে কোন চ্যালেঞ্জ ছুড়ে বড় মন্তব্য অভিষেকের? -
আজ রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির দাপট! ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে হাওয়া, কোথায় কোথায় জারি হলুদ সতর্কতা? জেনে নিন -
'বাংলায় উৎপাদিত রান্নার গ্যাস যেন বাইরে না যায়'! অন্ডাল যাওয়ার আগে কেন্দ্রকে কড়া হুঁশিয়ারি মমতার, আর কী বললেন? -
বকেয়া ডিএ দ্রুত পরিশোধে তৎপর রাজ্য, সপ্তাহান্তে ছুটি বাতিল












Click it and Unblock the Notifications