মাঝ সমুদ্রে সৃষ্টি হল নতুন দ্বীপ! প্রশান্ত মহাসাগরে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতই কি কারণ
মাঝ সমুদ্রে সৃষ্টি হল নতুন দ্বীপ! প্রশান্ত মহাসাগরে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতই কি কারণ
প্রশান্ত মহাসাগরের মাঝখানে সৃষ্টি হয়েছে নতুন এক দ্বীপ! তবে কি প্রশান্ত মহাসাগরের গর্ভে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে ওই নতুন দ্বীপের সৃষ্টি হয়েছে? সমুদ্র বিজ্ঞানীরা মনে করছেন, সমুদ্র গর্ভে থাকা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পরই এই ঘটনা ঘটেছে, যার ফলে জেগে উঠেছে আস্ত একটা দ্বীপাঞ্চল।

নতুন দ্বীপ জেগে উঠল প্রশান্ত মহাসাগরে
প্রায় দু-সপ্তাহ আগে নিউজিল্যান্ড থেকে টোঙ্গা পর্যন্ত প্রসারিত সমুদ্রতল আবার কেঁপে ওঠে। এই সময় আরেকটি আন্ডারওয়াটার আগ্নেয়গিরি অগ্ন্যুৎপাতে পরিপূর্ণ ছিল। গত ১০ সেপ্টেম্বর তা থেকে লাভা ও গ্যাস বিস্ফোরিত হতে থাকে। অগ্ন্যুৎপাতের ১১ ঘণ্টা পরে একটি নতুন দ্বীপ জেগে ওঠে প্রশান্ত মহাসাগরীয় ওই অঞ্চলে।

নতুন দ্বীপটি যেন ভেসে আছে জলে
সম্প্রতি ল্যান্ডস্যাট ৯ স্যাটেলাইট অপারেশনার ল্যান্ড ইমেজার-২ ওই অগ্ন্যুৎপাত ও নতুন দ্বীপটির ছবি তুলেছে। উপগ্রহ চিত্রে মনে হচ্ছে ওই দ্বীপাঞ্চল যেন জলের উপর ভাসছে। নতুন দ্বীপটি সৃষ্টি হয়েছে হুঙ্কা টোঙ্গা-হুঙ্গা হাপাই আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাতের ফলে। প্রায় ১ লক্ষ ২৮ হাজার ফুট ছাই ও গ্যাসে পরিপূর্ণ ছিল ওই আগ্নেয়গিরি এলাকা।

নতুন দ্বীপটি কোথায় অবস্থিত
নতুন দ্বীপটি লেট আইল্যান্ডের দক্ষিণ-পশ্চিমে হুঙ্কা টোঙ্গা-হুঙ্গা হাপাই আগ্নেয়গিরির উত্তর-পূর্বে এবং মউঙ্গা ওয়ানের উত্তর-পশ্চিমে অবস্থিত। দ্বীপটির আয়তন প্রায় চার হাজার বর্গ কিলোমিটার। সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র ১০ মিটার উচ্চতা ওই দ্বীপটির। গঠনের পর থেকে দ্বীপটি ২৪০০০ বর্গ মিটার আয়তনে ৬ একক পর্যন্ত বিস্তৃত আছে।

সক্রিয় ক্ষেত্র তৈরি করেছ ওই আগ্নেয়গিরি
প্রশান্ত মহাসাগরীয় প্লেটটি অন্য দুটি ছোট প্লেটের নীচে ডুবে যাচ্ছে, যা পৃথিবীর গভীরতম পরিখাগুলির একটি। সবথেকে সক্রিয় ক্ষেত্র তৈরি করেছ ওই আগ্নেয়গিরি। নাসা আর্থ অবজার্ভেটরি উল্লেখ করেছে হোম রিফ টোঙ্গা-কারমাডেক সাবডাকশন জোনের মধ্যে অবস্থিত এমন একটি এলাকা যেখানে তিনটি টেকটোনিক প্লেট বিশ্বের দ্রুততম রূপান্তরিত সীমানায় সংঘর্ষ করছে।

আগ্নেয়গিরি দ্বারা তৈরি দ্বীপগুলি স্বল্পস্থায়ী হয়
বিশেষজ্ঞরা অবশ্য বলছেন এই সাবমেরিন আগ্নেয়গিরি দ্বারা তৈরি দ্বীপগুলি স্বল্পস্থায়ী হয়। অবশ্য কখনও কখনও তা বছরের পর বছরও থাকতে দেখা গিয়েছে। অতীতে হোম রিফ চারবার বিস্ফোরিত হয়ে ছোট ছোট দ্বীপ তৈরি করেছিল। তা স্থায়ী হয়েছে। ১৯৮৪ সালে এবং ২০০৬ সালে অগ্ন্যুৎপাতের ফলে সৃষ্ট ৫০ থেকে ৭০ মিটা উঁচু পাহাড়-সহ ক্ষণস্থায়ী দ্বীপ তৈরি করেছিল। সমস্ত নাবিকদের পুনরায় পরামর্শ না দেওয়া পর্যন্ত হোম রিফ থেকে মাত্র চার কিলোমিটার দূরে যাত্রা করার অনুমতি দেওয়া হয়েছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications