জনগণকে তথ্য সমৃদ্ধ করতে ও সচেতনতা বাড়াতে গাঁটছড়া বাঁধল ডেইলিহান্ট, ওয়ানইন্ডিয়া এবং দিল্লি পুলিশ
দেশের পয়লা নম্বর স্থানীয় ভাষার কনটেন্ট ডিসকভারি প্লাটফর্ম ডেইলিহান্ট এবং দেশের অন্যতম সেরা স্থানীয় ভাষার ডিজিটাল পোর্টাল ওয়ানইন্ডিয়া সম্প্রতি দিল্লি পুলিশের সঙ্গে এক নতুন পথচলা শুরু করেছে। আগামী দু'বছরের জন্য একটি চুক্তি সাক্ষরিত হয়েছে ডেইলিহান্ট-ওয়ানইন্ডিয়া এবং দিল্লি পুলিশের মধ্যে। সাইবার নিরাপত্তা, মহিলাদের সুরক্ষা, মাদক সচেতনতা এবং অন্যান্য বিভিন্ন জটিল সামাজিক বিষয়ে দিল্লি পুলিশ প্রচারের উদ্যোগ নিয়েছে। আর সেই প্রচার যাতে মানুষের কাছে সঠিকভাবে পৌঁছয়, সেজন্য ডেইলিহান্ট এবং ওয়ানইন্ডিয়ার সাহায্য নেওয়া হচ্ছে। ডেইলিহান্ট এবং ওয়ানইন্ডিয়া এই সমস্ত জটিল সামাজিক বিষয়গুলির উপর দিল্লি পুলিশের যে প্রচার তা মানুষের কাছে পৌঁছে দিতে অনুঘটকের কাজ করবে।
যে চুক্তি দিল্লি পুলিশ এবং ডেইলিহান্টের মধ্যে সাক্ষরিত হয়েছে, তাতে বলা হয়েছে, দিল্লি পুলিশের প্রোফাইল ডেইলিহান্টের প্লাটফর্মে দেখানো হবে। ভিডিও, কার্ড, তথ্য, লাইভ স্ট্রিমিং এবং আরও নানা আকর্ষণীয় উপায়ে তাঁরা এই মাধ্যমটিকে ব্যবহার করে যুবসমাজ তথা জনগণের কাছে কাঙ্খিত তথ্য পৌঁছে দেবেন।

একই সঙ্গে ওয়ানইন্ডিয়ায় লেখা, ইনফো গ্রাফিক্স, ভিডিও, বিভিন্ন প্রয়োজনীয় বিষয় প্রকাশিত হবে একাধিক আঞ্চলিক ভাষায়। যাতে অনেক বেশি করে জনগণের কাছে সহজেই প্রয়োজনীয় তথ্য তুলে ধরা যায়। এই পার্টনারশিপের মূল উদ্দেশ্য হল, দিল্লি পুলিশের কাছ থেকে পাওয়া প্রয়োজনীয় নানা তথ্য যাতে সঠিক উপায় মানুষের কাছে পৌঁছে যায়।
দিল্লি পুলিশের ডিসিপি, পিআরও সুমন নালওয়া জানান, পুলিশের সঙ্গে মানুষের সংযোগ বাড়ানো, বিশেষ করে যুব সমাজের সঙ্গে সংযোগ স্থাপন করা - এটাই এই পার্টনারশিপের মূল উদ্দেশ্য। ডেইলিহান্ট এবং ওয়ানইন্ডিয়ার বিস্তৃত ইউজার বেসকে কাজে লাগিয়ে আমরা প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে চাইছি।

ইটারনো ইনফোটেক-এর এক্সিকিউটিভ ডিরেক্টর রাবণন এন জানিয়েছেন, দিল্লি পুলিশকে আমাদের প্ল্যাটফর্মে যোগ করতে পেরে আমরা অত্যন্ত গর্বিত। এবং আগামী দিনে এই পার্টনারশিপ আরও মজবুত হবে বলে আশা করছি। দিল্লি পুলিশ এবং সমাজের মধ্যে সংযোগ দৃঢ় করার বিষয়ে আমরা পদক্ষেপ করব। বিশেষ করে পাবলিক সেফটি বিষয়টি নিয়ে মানুষের মধ্যে যাতে সচেতনতা গড়ে তোলা যায় সেদিকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এই পার্টনারশিপের মধ্যে দিয়ে প্রমাণিত হচ্ছে, ডেইলিহান্ট এবং ওয়ানইন্ডিয়া আরও সুস্থ, সুন্দর এবং সচেতন সমাজ গড়ে তুলতে কতটা দায়বদ্ধ।
ডেইলিহান্ট সম্পর্কে
ডেইলিহান্ট হল ভারতের এক নম্বর স্থানীয় ভাষার কনটেন্ট প্লাটফর্ম। এই প্লাটফর্মের মাধ্যমে প্রত্যেক দিন ১০ লক্ষের বেশি ইউজার ১৫টি ভাষায় কনটেন্ট দেখেন। পঞ্চাশ হাজারের বেশি কনটেন্ট পার্টনারের কাছ থেকে কনটেন্ট নিয়ে তা একটি নির্দিষ্ট পদ্ধতিতে ইউজারের সামনে উপস্থাপিত করা হয়। আমাদের উদ্দেশ্য, ১০০ কোটি ভারতীয়কে যে কোনও বিষয় সম্পর্কে সচেতন করা, সমৃদ্ধ করা এবং বিনোদনের উপাদান তাঁদের সামনে পৌঁছে দেওয়া। প্রতিমাসে ডেইলিহান্টে ৩৫ কোটি মানুষ খবর পড়তে অথবা ভিডিও দেখতে আসেন। প্রতিটি ইউজার দিনে অন্তত ৩০ মিনিট ডেইলিহান্ট অ্যাপ ব্যবহার করেন। উন্নত প্রযুক্তির মাধ্যমে ইউজারের চাহিদা অনুযায়ী সঠিক কনটেন্ট তাঁদের সামনে উপস্থাপিত করা হয়। এবং নোটিফিকেশনের মাধ্যমে তাদের কোনও একটি খবর সম্পর্কে অবহিত করা হয়।
ওয়ানইন্ডিয়া সম্পর্কে
ওয়ানইন্ডিয়া হল একাধিক ভাষার একটি নিউজ প্ল্যাটফর্ম, যেটি ২০০৬ সালে প্রতিষ্ঠা হয়। ইংরেজি সহ দেশের মোট ১১টি আঞ্চলিক ভাষা - হিন্দি, তামিল, তেলুগু, মালয়ালম, কন্নড়, বাংলা, গুজরাতি, পাঞ্জাবি, মারাঠি এবং ওড়িয়া ভাষায় গত দু'দশক ধরে খবর প্রকাশ করে আসছে ওয়ানইন্ডিয়া। ইংরেজি বলা পাঠক বাদে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ আঞ্চলিক ভাষায় যাতে মানুষ অনলাইনে খবর এবং তথ্য পেতে পারেন, সেই ভাবনা থেকেই এত বছর ধরে ওয়ান ইন্ডিয়া কাজ করে আসছে। কমস্কোরের ব়্যাঙ্কিং অনুযায়ী, দেশের প্রতি পাঁচ জনের মধ্যে একজন ইউজার ওয়ানইন্ডিয়ার প্লাটফর্মের এসে কনটেন্ট পড়েছেন। আমাদের প্রথমে পথ চলা, উৎসাহ এবং আগামীকে আঁচ করার ক্ষমতা আঞ্চলিক ভাষার অন্যান্য কনটেন্ট প্ল্যাটফর্মের থেকে আমাদের অনেকটা এগিয়ে রেখেছে।












Click it and Unblock the Notifications