‘দিদিকে বলো’য় ফোন করে স্বপ্নপূরণ! মন্ত্রীর এক খামেই ‘হাতে চাঁদ’ পিতৃহারা যুবকের
‘দিদিকে বলো’য় ফোন করে নিজের দুরবস্থার কথা জানিয়েছিলেন শিলিগুড়ির শুভঙ্কর সরকার। কিন্তু তখন তিনি বুঝে উঠতে পারেননি তাঁর জন্য কী অপেক্ষা করে আছে।
'দিদিকে বলো'য় ফোন করে নিজের দুরবস্থার কথা জানিয়েছিলেন শিলিগুড়ির শুভঙ্কর সরকার। কিন্তু তখন তিনি বুঝে উঠতে পারেননি তাঁর জন্য কী অপেক্ষা করে আছে। শনিবার হঠাৎ যখন মন্ত্রীর গাড়ি এসে থামল। মন্ত্রী সেই গাড়ি থেকে নেমে একটা খাম ধরিয়ে দিলেন শুভঙ্করকে। তখনও বিশ্বাস হচ্ছিল না তাঁর!

মন্ত্রীর সামনেই খাম খুলে যেন হাতে চাঁদ পেয়ে গেলেন শুভঙ্কর। সরকারি চাকরির অ্যাপেন্টমেন্ট লেটার তাঁর হাতে। দিদিকে বলোতে ফোন করে তিনি য়ে চাকরি পাবেন, তা স্বপ্নেও ভাবেননি তিনি। সোমবার তিনি বর্ণনা করলেন তাঁর সেই অভিব্যক্তি। নবান্নের নির্দেশে তি্নি কাজে যোগ দিচ্ছেন।
শুভঙ্কর বলেন, সব আশা ছেড়ে দিয়েছিলাম। তখই 'দিদিকে বলো'তে ফোন করার সিদ্ধান্ত নিই। তারপরও আশা করিনি এমন গিফট পাবো। ধন্যবাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, তিনি আমার কথা চিন্তা করেছেন। বাবার মৃত্যুর পর সমস্যায় ছিলাম। তিনি আমাকে চাকরি দিয়েছেন।
তিনি ধন্যবাদ জানিয়েছেন মন্ত্রী গৌতম দেবকেও। তিনিই ওই খাম তুলে দেন শুভঙ্করের হাতে। তাঁকে পশ্চিমবঙ্গে বন উন্নয়ন নিগমে চাকরি দেওয়া হচ্ছে। তিন বছর ধরে চাকরির জন্য ঘুরে ঘুরে কোনওরকমে জীবিকা নির্বাহ করেছেন। এতদিনে মমতার কৃপায় তাঁদের দুঃখের সংসারে আলোর রেখা দেখা দিল।
-
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ভোটের আগে ফর্ম ৬ বিতর্কে উত্তপ্ত রাজ্য,অভিযোগ পাল্টা অভিযোগে দুই শিবির -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
অবৈধ ভোটারদের নাম ঢোকাচ্ছে বিজেপি, অভিযোগ মমতার, চিঠি দিলেন জ্ঞানেশ কুমারকেও -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
প্রথম চার্জশিট হওয়া উচিত মোদী-শাহের বিরুদ্ধে, মন্তব্য মমতার -
মমতার প্রচার বন্ধে কমিশনের দ্বারস্থ বিজেপি, পাল্টা তৃণমূলের কটাক্ষ: ভয়েই মরিয়া পদক্ষেপ -
তালিকা কোথায়? কমিশনকে নিশানা করে বেলদা ও নারায়ণগড়ে মমতার আক্রমণ -
বাংলায় বিজেপি নাকি তৃণমূল, কারা গড়বে সরকার? কী বলছে সাম্প্রতিক জনমত সমীক্ষা -
দেশজুড়ে সতর্কতা, ১৭ রাজ্যে প্রবল দাপট, ঘণ্টায় ৮০ কিমি বেগে হাওয়ার আশঙ্কা -
২০ শতাংশ আসনে হাড্ডাহাড্ডি লড়াই! বাংলার ভোটে বড় ফ্যাক্টর হতে পারে এই কেন্দ্রগুলি











Click it and Unblock the Notifications