বাংলায় শীতের বিদায় ঘণ্টা! বাড়ছে তাপমাত্রা, বৃষ্টির কোনও সম্ভাবনা নেই, কী বলছে হাওয়া অফিস?
শীতের প্রভাব এখন অনেকটাই কম অনুভূত হয়। ভোরবেলাতেও এখন সেরকম একটা ঠান্ডা অনুভূত হচ্ছে না। আবহাওয়া দফতর জানিয়েছে যে, আগামী সাত দিনে রাজ্যের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তর এবং দক্ষিণবঙ্গ, দুই অঞ্চলেই আবহাওয়া অনেকটা শুষ্ক থাকবে।

কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রা এখন ২৯-৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। রাতের তাপমাত্রা নেমে হবে ১৩-১৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। যদি সকালবেলায় হালকা কুয়াশা হাতে তাও বেশিক্ষণ টিকবে না। বেলা বাড়ার সাথে সাথেই ঠান্ডার আমেজ কমতে শুরু করবে।
এদিকে আবার উত্তরবঙ্গের কয়েকটি জেলায় সকালের দিকে কুয়াশার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। দার্জিলিং থেকে শুরু করে জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরের কিছু অংশে আজ এবং আগামীকাল হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে।
অন্যদিকে আবার, পূর্ব নিরক্ষীয় ভারত মহাসাগর এবং দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের ওপর থাকা একটি ঘূর্ণাবর্তের প্রভাবে ১৫ ফেব্রুয়ারির মধ্যে অর্থাৎ আগামীকালের মধ্যে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। তবে এখনই তার সরাসরি প্রভাব বাংলায় পড়ছে না। হিমালয় অঞ্চলে পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় থাকলেও রাজ্যে আপাতত কোনো বড় সতর্কতা নেই।
-
LPG সঙ্কট নিয়ে দুশ্চিন্তা বাড়ছে? আর চিন্তা নয়, সাধারণ মানুষের জন্য বাজারে ৫ লক্ষ ইন্ডাকশন কুকস্টোভ আনছে সরকার -
দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! স্বস্তি শশী পাঁজার, কাটেনি অনিশ্চয়তা, কোন কোন প্রার্থীর ভাগ্য এখনও ঝুলে? -
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! বাড়তে পারে নিত্যপণ্যের দাম, তালিকায় কোন কোন জিনিস? চাপ বাড়ছে বাজারে -
নতুন সরকার গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ! নেপালে গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, কারণ কী? -
দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন! তালিকায় কতজন? বড় সংখ্যার নাম বাদ নিয়ে বাড়ছে প্রশ্ন -
রামনবমীতে রণক্ষেত্র জঙ্গিপুর! ইটবৃষ্টিতে জখম একাধিক, ভিডিও শেয়ার করে 'পরিবর্তন' নিয়ে তোপ অভিষেকের, কী বললেন? -
দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে 'ফুল এমারজেন্সি'! কারণ কী? বিশাখাপত্তনম থেকে আসা উড়ান ঘিরে চাঞ্চল্য -
SIR ইস্যুতে তৃণমূলকে পাল্টা তোপ কেন্দ্রের! 'শুধু বাংলাতেই কেন আদালতের হস্তক্ষেপ?' মমতাকে সরাসরি প্রশ্ন শাহের -
নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী! '২মিনিট অন্তর উড়বে বিমান', বড় বার্তা মোদীর -
শুরুতেই ধাক্কা! আইপিএলের শুরুতে থাকছেন না এমএস ধোনি, চোটে কাবু 'ক্যাপ্টেন কুল' -
মোদী-ট্রাম্পের ফোনালাপে ছিলেন না কোনও তৃতীয় ব্যক্তি, মাস্কের থাকার দাবি ওড়াল ভারত -
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড়












Click it and Unblock the Notifications