West Bengal Weather: বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস

West Bengal Weather: সকাল থেকে মেঘলা আকাশ। সঙ্গে রয়েছে তীব্র আর্দ্রতাজনিত অস্বস্তি। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার থেকে এই পরিস্থিতির পরিবর্তন হতে পারে। একইসঙ্গে নিম্নচাপ তৈরির সম্ভাবনার কথাও জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

শনিবার সকালে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন সবকটি জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কোনও কোনও জেলায় হাল্কা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ রবিবার জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা। আপাতত কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস দেয়নি আবহাওয়া দফতর।

আবহাওয়া

শনিবার সকালে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এদিনের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ রবিবার বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। জেলাগুলির মধ্যে রয়েছে, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

শনিবার সকালে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকবে। কোনও কোনও জায়গায় এক-দু পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৪ ও ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯১ শতাংশ, সর্বনিম্ন ৬১ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাত হয়েছে খুবই সামান্য।

আবহাওয়া

এই মুহূর্তে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। ৩ সেপ্টেম্বর নাগাদ একটি নতুন ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে উত্তর বঙ্গোপসাগর এলাকায়। পরবর্তী ৪৮ ঘন্টায় এর থেকেই নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+