West Bengal Weather: পাঁচ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, বজ্রপাতের সতর্কবার্তা! একনজরে বাংলার আবহাওয়া

West Bengal Weather: কলকাতা ও আশপাশের এলাকায় সকাল থেকে আকাশ কিছুটা মেঘলা। আবহাওয়া দফতর এদিন সকালে নাও কাস্টে জানিয়েছে দক্ষিণ ২৪ পরগনার কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। আবার উত্তর দিনাজপুরের কোথাও কোথাও বৃষ্টি হতে পারে।

সোমবার সকালে উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন ও মঙ্গলবার দার্জিলিং, জলপইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রত্যেকটি জেলাতেই ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া এবং বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে।

weather

এদিন সকালে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের সবকটি জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুতের সঙ্গে ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে আবার কোথাও ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। তবে আপাতত বৃষ্টির তেমন কোনও পূর্বাভাস নেই।

সোমবার সকালে আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় আকাশ আংশিক মেঘলা থাকতে চলেছে। কোথাও কোথাও বৃষ্টি কিংবা বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৫ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.১ ডিগ্রি বেশি। রবিবার যা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯২ শতাংশ এবং সর্বনিম্ন ৬৬ শতাংশ। গত ২৪ ঘন্টায় কোনও বৃষ্টি হয়নি।

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

কলকাতা ( ২৮.২)
দমদম (২৮.৬)
দিঘা (২৬.৫)
মেদিনীপুর (২৪.১)
কৃষ্ণনগর (২৬.৮)
বাঁকুড়া (২১.৪)
শ্রীনিকেতন (২১)
বহরমপুর (২৬.২)
বর্ধমান (২৪)
পানাগড় (২৬.২)
আসানসোল (২৩.৬)
পুরুলিয়া (২২.১)
দার্জিলিং (১৫)
কালিম্পং (১৯.৫)
কোচবিহার (২৩)
মালদহ (২৬.৩)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+