West Bengal Weather: একইসঙ্গে ঘূর্ণাবর্ত ও অক্ষরেখার অবস্থান! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস

West Bengal Weather: দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় সকাল থেকে আকাশের মুখ ভার। কলকাতা-সহ বিভিন্ন জায়গায় বৃষ্টির শুরু হয়েছে। আবহাওয়া দফতর আপাতত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস দেয়নি। সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর।

শনিবার সকালে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন উত্তরবঙ্গের তিন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বলা হয়েছে জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হবে। তবে দিনের তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।

West Bengal Weather

রবিবারের আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, আপাতত ওইদিন উত্তরবঙ্গের কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে সবকটি জেলাতেই হাল্কা বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

শনিবার সকালে আবহাওয়া দফতর পূর্বাভাসে জানিয়েছে, শনিবারের পাশাপাশি রবিবারেও দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।

West Bengal Weather

শনিবার সকালে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ সাধারণভাবে মেঘাচ্ছন্ন থাকবে। দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩২ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। শুক্রবার যা ছিল ২৭.১ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯২ শতাংশ, সর্বনিম্ন ৭৪ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ৩.৮ মিমি।

আবহাওয়া দফতর জানিয়েছে, একটি ঘূর্ণাবর্ত উত্তর ওড়িশা এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের ওপরে অবস্থান করছে। এছাড়াও একটি উত্তর-দক্ষিণ অক্ষরেখা ওড়িশা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের ওপরে অবস্থান করছে। যে কারণে ৩১ জুলাইয়ের মধ্যে এই অঞ্চলে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+