WB school Summer Vacation 2024: ফের পিছল সরকারি স্কুলে পঠনপাঠন! বিজ্ঞপ্তি শিক্ষা দফতরের
West Bengal school Summer Vacation 2024: আগামী ১ লা জুন শেষ এবং সপ্তম দফার নির্বাচন রয়েছে। ভোট হবে উত্তর এবং দক্ষিণ কলকাতা সহ রাজ্যের একাধিক লোকসভা আসনে। নির্বাচন রয়েছে দেশের একাধিক হেভিওয়েট কেন্দ্রেও। এরপর ফলাফল। বিভিন্ন জায়গায় ভোট গণনা চলবে।
আর এই নির্বাচন পরবর্তী প্রক্রিয়ার জন্য স্কুলের পঠন-পাঠন পিছিয়ে দেওয়া হচ্ছে। এবার লোকসভা নির্বাচনের জন্য গরমের ছুটি (West Bengal school summer vacation 2024) অনেকটাই বাড়ানো হয়েছে।

প্রত্যেক বছরই সরকারি কিংবা সরকারি অনুদান প্রাপ্ত স্কুলগুলিতে ৯ মে থেকে গরমের ছুটি (West Bengal school summer vacation 2024) পড়ে। খোলে ২০ মে। কিন্তু এবার ভোট চলার কারনে গরমের ছুটি আরও বাড়ানো হয়। সেই মতো আগামী ৩ জুন গরমের ছুটি (West Bengal school summer vacation 2024) কাটিয়ে স্কুলগুলির খোলার কথা রয়েছে। কিন্তু চার জুন ভোটের ফল প্রকাশ রয়েছে। রাজ্যের ৪২ টি লোকসভা কেন্দ্রের পাশাপাশি একাধিক কেন্দ্রের ফলাফল প্রকাশিত হবে। ফলে পঠনপাঠন শুরু করা সম্ভব নয়। যদিও তা শুরু হবে আগামী ১০ জুন। এমনটাই বিজ্ঞপ্তি দিয়ে জানাল শিক্ষা দফতর।
যদিও তিন জুনশিক্ষক এবং শিক্ষাকর্মীদের স্কুলে আসতে হবে। তাদের কামাই করা চলবে না। স্পষ্ট করে দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে। নির্বাচন পরবর্তী প্রক্রিয়া এবং গণনার কথা মাথায় রেখেই স্কুলের পঠন-পাঠন পিছিয়ে (West Bengal school summer vacation 2024) দেওয়ার সিদ্ধান্ত শিক্ষা দফতরের।
যদিও দীর্ঘদিন ধরে স্কুল বন্ধ নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে অভিভাবকদের মধ্যে। একাংশের মতে, প্রতিযোগিতা বাড়ছে। এই অবস্থায় এতদিন ধরে স্কুল বন্ধ (West Bengal school summer vacation 2024) রাখার সিদ্ধান্তে পড়াশোনায় ক্ষতি হচ্ছে। এই বিষয়ে বাড়তি সরকারের বাড়তি নজর দেওয়া উচিৎ বলে মত অভিভাবকদের।
-
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications