'বিধানসভায় রেফারি থাকবে না', বিরোধীদের কীভাবে 'গোল'? বাংলার পুলিশকে পাশে বসিয়ে শেখালেন তৃণমূল নেতা

West Bengal News: ফুটবল টুর্নামেন্টের মঞ্চ থেকে পুলিশ কর্তাকে পাশে বসিয়ে বিতর্কিত মন্তব্য ব্লক তৃণমূল সভাপতির (All India Trinamool Congress)। ভোটের সময় বিরোধীদের আক্রমণ করার উস্কানি কর্মীদের। শুধু তাই নয়, তৃণমূল ছাত্র পরিষদের ফুটবল টুর্নামেন্টে গোলকিপার হলেন আইসি। বল মারলেন তৃণমূল নেতারা। যা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।

বিরোধীদের অভিযোগ খেলার মাঠেও পুলিশকে পাশে বসিয়ে বিরোধীদের মারার হুশিয়ারি আসলে পুলিশের তৃণমূলীকরণের প্রমাণ। পুলিশ তৃণমূলের রেফারি না হলে তৃণমূল থাকবে না বলে খোঁচা বিরোধীদের (West Bengal News)। বছর ঘুরলেই বাংলায় বিধানসভা নির্বাচন। তার আগে শাসকদলের নেতার এহেন হুঁশিয়ারির পাল্টা এবার ময়দানে নামার হুঁশিয়ারি বঙ্গ বিজেপির। নেতৃত্বের দাবি, ময়দানে এবার খেলা হবে...।

police

মালদার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের ভিঙ্গল মাঠে তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে আট দলীয় একটি ফুটবল টুর্নামেন্ট হয়। সেখানে উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক জম্মু রহমান, দুই ব্লক তৃণমূল সভাপতি মর্জিনা খাতুন এবং জিয়াউর রহমান, যুব তৃণমূল সভাপতি পূজন দাস, ছাত্র নেতা প্রণব দাস, হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার। এখানেই মঞ্চ থেকে জিয়াউর রহমান বিতর্কিত মন্তব্য করেন।

তিনি বলেন, ফুটবল খেলার সময় যে ভাবে গোল বাঁচানোর জন্য পায়ে মারে। সেই ভাবে ভোটে বিরোধীদের আক্রমণ করতে হবে। ফুটবল মাঠে রেফারি থাকে লাল কার্ড দেখানোর ভয় থাকে। কিন্তু বিধানসভা ভোটে কোন রেফারি থাকবে না। খেলার মাঠ থেকে বিরোধীদের আক্রমণের এই ভাবে প্রচ্ছন্ন হুঁশিয়ারি দেওয়ার পর শুরু হয়েছে বিতর্ক। আবার সেই সময় মঞ্চে বসে ছিলেন হরিশ্চন্দ্রপুর থানার মনোজিৎ সরকার।

এদিন খেলার শুরুতে উপস্থিত অতিথিরা মাঠে নামেন বল নিয়ে। সেখানেই দেখা যায় আইসি গোলকিপারের ভূমিকায়। আবার বল মারছেন তৃণমূল নেতা জম্মু রহমান,জিয়াউর রহমান, মর্জিনা খাতুন। বিরোধীদের অভিযোগ, এই ভাবেই পুলিশ তৃণমূলকে বাচায় যেভাবে গোল বাঁচাচ্ছে। আর ভোটের সময় তৃণমূলের রেফারি হল পুলিশ। পুলিশ উঠিয়ে নিলে কত ধানে কত চাল সেটা বুঝে নেওয়া যাবে।

প্রসঙ্গত যে অঞ্চলে আজ খেলা ছিল সেই অঞ্চলে এই মুহূর্তে বিরোধীদের দখলে। ব্লক তৃণমূল সভাপতির সাফাই সামনে নির্বাচন তাই কর্মীদের উদ্বুদ্ধ করার জন্য তিনি এই কথা বলেছেন। তার এই মন্তব্য নিয়ে ব্যাপক সমালোচনা করেছে বিরোধীরা। শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+