West Bengal Monsoon: মহালয়ায় বৃষ্টি, নাকি নির্বিঘ্নেই কাটবে তর্পণ? একনজরে বাংলার আগামী পাঁচদিনের পূর্বাভাস
West Bengal Monsoon: পুজোর মাসে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা। ৩৩, ৩৪, ৩৫ ডিগ্রি সেলসিয়াস। সঙ্গে রয়েছে আর্দ্রতাজনিত অস্বস্তি। আবহাওয়া দফতরের পূর্বাভাস, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ হ্রাস পাবে। সঙ্গে তাপমাত্রাও কিছুটা কমবে। ফিরবে স্বস্তি।
গত ২৪ ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। আর এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। এদিন সকাল সাড়ে আটটার মধ্যে গত ২৪ ঘন্টায় কলকাতায় কোন ও বৃষ্টি হয়নি।

আগামী পাঁচ দিন কলকাতার আবহাওয়া একনজরে
| তারিখ | সর্বনিম্ন তাপমাত্রা (০c) | সর্বোচ্চ তাপমাত্রা (০c) | আবহাওয়া |
| ১১অক্টোবর | ২৮ | ৩৪ | অংশত মেঘলা আকাশ |
| ১২অক্টোবর | ২৭ | ৩৪ | সাধারণভাবে পরিষ্কার আকাশ |
| ১৩অক্টোবর | ২৭ | ৩৩ | একই |
| ১৪অক্টোবর | ২৭ | ৩৩ | একই |
| ১৫অক্টোবর | ২৭ | ৩৩ | একই |
উত্তরবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)
- ১১ অক্টোবর বুধবার সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।
- ১২ অক্টোবর বৃহস্পতিবার ওপরের পাঁচটি জেলা, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে। কিন্তু নিচের তিন জেলা উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদহের আবহাওয়া শুকনো থাকবে।
- ১৩, ১৪ ও ১৫ অক্টোবর শুক্রবার, শনিবার ও রবিবার দার্জিলিং, কালিম্পং-এ কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হলেও, উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে আবহাওয়া শুকনো থাকবে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)
- ১১, ১২, ১৩, ১৪ ও ১৫ অক্টোবর বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার ও রবিবার সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। দক্ষিণবঙ্গে কোথাও আপাতত হাল্কা থেকে ভারী, বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।
- আবহাওয়া দফতরের তরফে এদিন জানানো হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বিদায়ের রেখা রয়েছে রক্সল, ডালটনগঞ্জ, কাঙ্কের, রামাগুণ্ডাম, বিজাপুর ও ভেঙ্গুরলার ওপর দিয়ে।
- আবহাওয়া দফতরের তরফে আরও জানানো হয়েছে, দেশের অনেক অংশ থেকে মৌসুমী বায়ু বিদায়ের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। আগামী দুদিনের মধ্যে মৌসুমী বায়ু বিহার, ঝাড়খণ্ড ও ছত্তিশগড়ের আরও কিছু অংশ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ওড়িশার কিছু অংশ, কর্নাটকের কিছু অংশ এবং তেলেঙ্গানা, মহারাষ্ট্র ও আরব সাগরে মধ্যভাগ থেকে বিদায় নেবে।












Click it and Unblock the Notifications