West Bengal Lok Sabha Election Results: রাজভবনে 'পিস রুম' খুললেন রাজ্যপাল! রাতেই থানায় গেলেন লকেট
West Bengal Lok Sabha Election Results: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা! সকাল হলেই লোকসভা নির্বাচনের ফলাফল। দিল্লির মসনদে কে বসবে তা স্পষ্ট হবে। অন্যদিকে বাংলায় বিজেপির ফলাফলের দিকেও তাকিয়ে বাংলার মানুষ। তবে নির্বাচনের ফলাফল ঘোষণার আগে থেকেই বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর সামনে আসছে।
এই অবস্থায় আরও সক্রিয় রাজভবনের পিস রুম। সকাল থেকেই পিসরুম খোলা থাকবে। এমনটাই এক ভিডিও বার্তায় জানিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

পাশাপাশি একটি পোর্টালও খুলেছেন। যেখানে সরাসরি হিংসা-সন্ত্রাস নিয়ে মানুষ অভিযোগ জানাতে পারবেন। পোর্টালটির নাম Jan Manch। সেখানে ইমেল এবং ফোন করে অভিযোগ জানানো যাবে। ইমেল এবং ফোন নম্বরটি হল -
- via email: [email protected]
- Telephone: 033-22001641
রাজ্যপাল সিভি আনন্দ বোস এই বিষয়ে একটি ভিডিয়ো বার্তা দিয়েছেন। যেখানে তিনি জানিয়েছেন, রাজভবনের পিসরুম ২৪ ঘণ্টার জন্য খোলা থাকবে। যে কোনও ধরনের গোলমাল কিংবা হিংসার ঘটনা ঘটলে, দ্রুত পিসরুমে ফোন করে অভিযোগ জানানো যাবে বলে জানিয়েছেন রাজ্যপাল বোস।
অন্যদিকে বিজেপি এজেন্ট ও কর্মীদের বিভিন্ন হোটেল লজে গিয়ে হেনস্থা করার অভিযোগে চুঁচুড়া থানায় লকেট চট্টোপাধ্যায়। মঙ্গলবার ভোটের ফল ঘোষণা। সেই আগের দিন রাত থেকে বিভিন্ন ব্লক থেকে বিজেপি কর্মী ও এজেন্ট রা উপস্থিত হয়েছেন। আজ রাত তারা চুঁচুড়ার বিভিন্ন লজে ভাড়া নিয়ে থাকছেন।
সেখানে রীতি মতো পুলিশ গিয়ে বিজেপি কর্মীরদের হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ হুগলীর বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের। আর এই এহেন ঘটনার পরেই চুঁচুড়া থানায় অভিযোগ করলেন তিনি। যদিও সেই সময় কোন পুলিশ আধিকারিক কেউ না থাকায় ক্ষোভ উগরে দেন বিজেপি প্রার্থী।












Click it and Unblock the Notifications