সুব্রতর বিরুদ্ধে ক্ষোভ উগরে মোদীর স্তুতিতে রাজ্যপাল ধনখড়
তিনি যে বিজেপির প্রতিনিধি হয়ে রাজ্যে রয়েছেন এঅভিযোগ অনেকদিন আগেই শাসক দল করেছে। প্রকাশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্তুতি করে সেই অভিযোগে কার্যত সিলমোহর দিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়।
তিনি যে বিজেপির প্রতিনিধি হয়ে রাজ্যে রয়েছেন এঅভিযোগ অনেকদিন আগেই শাসক দল করেছে। প্রকাশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্তুতি করে সেই অভিযোগে কার্যত সিলমোহর দিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যার বিরুদ্ধে প্রকাশ্যেই ক্ষোভ উগরে দিয়েছেন তিনি।

কলকাতায় চিকিৎসকদের সম্মেলনে যোগ দিতে গিয়ে রাজ্যপাল জগদীপ ধনখড় সুব্রত মুখোপাধ্যায়কে আক্রমণ করে দাবি করেছেন যা মন্ত্রী বলেছেন সেটা একেবারেই মিথ্যে। প্রকৃত সত্য যাচাই করে কথা বলা উচিত। রাজ্যপালের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে কড়া সমালোচনা করেছিলেন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। তিনি অভিযোগ করেিছলেন এর আগে কখনও কোনও রাজ্যপালের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয়নি। রাজ্যপাল নিজেই সাংবিধানিক প্রধান, তিনি চাইলেই সবরকম নিরাপত্তা পেতে পারেন। তার জন্য দিল্লিতে গিয়ে বিশেষ নিরাপত্তা চাওয়ার কোনও অর্থই হয় না।
সুব্রত মুখোপাধ্যায়ের এই মন্তব্যের পরেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কোর্ট মিটিংেয় গিয়ে রাজ্যে মন্ত্রীদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন রাজ্যপাল জগদীর ধনখড়। তাঁর নিরাপত্তা নিয়ে না জেনেই মন্তব্য করা হচ্ছে বলে অভিযোগ করেছিলেন। যদিও রাজ্য সরকার রাজ্যপালের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনকে ভাল চোখে নেয়নি।
প্রকাশ্যে রাজ্য সরকারের সমালোচনা করায় রাজ্যপালের উপর হামলা হতে পারে এই আশঙ্কায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক তাঁর নিরাপত্তায় চার থেকে পাঁচজন আধাসেনা মোতায়েন করে।
-
নজিরবিহীন ঘটনা! সিইসি জ্ঞানেশ কুমারকে হঠাতে ইমপিচমেন্ট মোশন আনছে বিরোধীরা -
'সুপ্রিম কোর্টে গিয়েছেন যখন…'! জ্ঞানেশের মন্তব্যে ক্ষোভ, পাল্টা জবাব দিলেন চন্দ্রিমা, কী বললেন? -
রাষ্ট্রপতির সফরে প্রোটোকল লঙ্ঘনের অভিযোগ, কেন্দ্রের কাছে বিস্তারিত নথি-সহ রিপোর্ট দিল রাজ্য -
'ভুল করলে কাউকে ছাড়া হবে না'! প্রশাসনিক বৈঠকে ডিজি বিনীত গোয়েল-সহ আধিকারিকদের সতর্ক করলেন জ্ঞানেশ -
ভোট ঘিরে কমিশনের সঙ্গে বৈঠক! SIR ইস্যুতে ক্ষোভ বামেদের, কী কী অভিযোগ ও দাবি তুলল বিরোধীরা? -
পশ্চিম এশিয়ার সংঘাতের প্রভাব, বিকল্প উৎসে তেল খুঁজতে সক্রিয় ভারত -
বিহারে ব্যর্থতার পর বাংলায় নজর তেজপ্রতাপের, বিধানসভা ভোটে লড়াইয়ের ঘোষণা -
মানবিকতার নজির শ্রীলঙ্কার, উদ্ধার হওয়া ইরানি নাবিকদের এক মাসের বিনামূল্যে ভিসা -
গ্যাস সংকটে তৎপর সরকার! পরিস্থিতি সামাল দিতে বড় পদক্ষেপ কেন্দ্রের, দেশজুড়ে জারি 'জরুরি' আইন -
ট্রাম্পের যুদ্ধ শেষের ইঙ্গিতেই চাঙ্গা শেয়ারবাজার! সেনসেক্সে বড় উত্থান, কমে গেল তেলের দাম -
মোদী কলকাতায় আসার আগেই চূড়ান্ত হবে বিজেপির প্রার্থী তালিকা? ১২ মার্চ গুরুত্বপূর্ণ বৈঠক -
'আমাকে বলছেন ডোন্ট শাউট'! জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকের পর কী বললেন তৃণমূলের চন্দ্রিমা ভট্টাচার্য?












Click it and Unblock the Notifications