Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

এবার কংগ্রেসের ঘরে হানা শুভেন্দুর! চৌরঙ্গীতে বিজেপির প্রার্থীর নাম নিয়ে জল্পনা তুঙ্গে

ভোটের মুখে রাজনীতির ভাঙাগড়ার খেলা অব্যাহত। এবার জল্পনা শুরু হয়েছে সোমেন মিত্রের (somen mitra) পরিবারকে নিয়ে। রোহন মিত্র (rohan mitra) বিজেপিতে (bjp) যোগদান করতে পারেন বলে জানা গিয়েছে। অন্যদিকে বিজেপির তরফে শুভেন্দ

ভোটের মুখে রাজনীতির ভাঙাগড়ার খেলা অব্যাহত। এবার জল্পনা শুরু হয়েছে সোমেন মিত্রের (somen mitra) পরিবারকে নিয়ে। রোহন মিত্র (rohan mitra) বিজেপিতে (bjp) যোগদান করতে পারেন বলে জানা গিয়েছে। অন্যদিকে বিজেপির তরফে শুভেন্দু অধিকারী (suvendu adhikari) সোমেন পত্নী শিখা মিত্রের (sikha mitra) সঙ্গে দেখা করে, তাঁকে বিজেপির টিকিটে চৌরঙ্গী ( chowringhee) থেকে লড়াইয়ের প্রস্তাব দিয়েছেন বলে জানি গিয়েছে।

শিখা মিত্রের সঙ্গে সাক্ষাৎ শুভেন্দু অধিকারীর

শিখা মিত্রের সঙ্গে সাক্ষাৎ শুভেন্দু অধিকারীর

রবিবার সন্ধেয় শুভেন্দু অধিকারী গিয়েছিলেন শিখা মিত্রের সঙ্গে দেখা করতে। সেখানে তিনি শিখা মিত্রকে বিজেপিতে যোগ দেওয়ার প্রস্তাব দেন বলে জানা গিয়েছে। সূত্রের খবর অনুযায়ী, শিখা মিত্রকে বিজেপির তরফে চৌরঙ্গীতে প্রার্থী হওয়ারও প্রস্তাব দেওয়া হয়েছে।

শিখা মিত্রের প্রতিক্রিয়া

শিখা মিত্রের প্রতিক্রিয়া

সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় শিখা মিত্র প্রদেশ কংগ্রেস নেতৃত্বের বিরুদ্ধে তোপ দাগেন। তিনি বলেছেন, কংগ্রেসে তাঁদের কোনঠাসা করার চেষ্টা করা হচ্ছে। তাঁকে এবং তাঁর ছেলে বাঁচতে হবে। তিনি বলেছেন, যাঁরা সোমেন মিত্রের জন্য আজকে এই জায়গায়, যাঁদেরকে একটা সময় সোমেন মিত্র লালন পালন করেছেন, তাঁরা এখন পদ পেয়ে বাজে ব্যবহার করছেন। তবে তিনি নির্দিষ্ট কারও নাম বলতে চাননি। কংগ্রেসের বর্তমান অবস্থা তাঁর কাছে দুঃখের বলেও মন্তব্য করেছেন শিখা মিত্র।

 এখনও সিদ্ধান্ত নেননি শিখা মিত্র

এখনও সিদ্ধান্ত নেননি শিখা মিত্র

তবে শিখা মিত্র বিজেপিতে যোগ দেওয়ার ব্যাপারে এখনও কোনও সিদ্ধান্ত নেননি। বুধবার নাগাদ তিনি সোনিয়া গান্ধীর সঙ্গে কথা বলতে পারেন বলে জানা গিয়েছে। কোনও কোনও সূত্রের খবর, শিখা মিত্র বিজেপির কাছ থেকে দিন কয়েক সময় চেয়েছেন।

মিত্র পরিবারের অবস্থান ঘিরে জল্পনা

মিত্র পরিবারের অবস্থান ঘিরে জল্পনা

সোমেন পুত্র রোহন বলেছেন, মায়ের সঙ্গে শুভেন্দু অধিকারীর অনেকক্ষণ কথা হয়েছে। তিনি যে প্রার্থী হওয়ার প্রস্তাব দিয়েছেন, তা স্বীকার করে নিয়েছেন রোহন। আপাতত বিজেপিতে যাওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন রোহন। তবে তিনি ও তাঁর মা কংগ্রেসে অপমানিত বলেই জানিয়েছেন তিনি। একদিকে রোহন যেমন জানাচ্ছেন, শুভেন্দু অধিকারীর সঙ্গে তাঁদের যোগাযোগ রয়েছে, অন্যদিকে বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার বলেছেন, শিখাদি তাদের কাছে শ্রদ্ধার দিদি। সম্পর্কও বহুদিনের। কংগ্রেসে থাকার সময় তাঁর সঙ্গে শিখা মিত্রের সম্পর্কও খুব ভাল ছিল। যা এখনও আছে। প্রথমে তৃণমূলে আপমান, তারপরে এখন কংগ্রেসে তাঁকে অপমান করা হচ্ছে বলেও মন্তব্য করেছেন জয়প্রকাশ মজুমদার।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+